নাটোরের বড়াইগ্রামে পুত্রবধূকে কোপাতে বাধা দেওয়ায় স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে থানায় আত্মসমর্পণ করেছেন নুরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি। তাঁর স্ত্রী রওশন আরাকে (৪২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটেছে বড়াইগ্রাম উপজেলার জলন্দা গ্রামে। বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, নুরুল ইসলামের ছেলে রাসেল আহমেদ প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেন। প্রথম স্ত্রী অভিযোগ করলে রাসেলের চাকরি চলে যায়। এ ঘটনায় ক্ষুব্ধ হন নুরুল ইসলাম। এই বিরোধের জেরে আজ সকালে ছেলের প্রথম স্ত্রীর সঙ্গে শ্বশুর নুরুল ইসলামের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে পুত্রবধূকে কোপাতে গেলে স্ত্রী রওশন আরা তাঁকে বাধা দেন।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/pa3hmef5bh
মন্তব্য করুন