১৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেস্ট চ্যাম্পিয়নশিপের সব ম্যাচে নাহিদ রানাকে চান নির্বাচকেরা

মিরপুরে এখন প্রতিদিনই আসছেন জাতীয় দলের ক্রিকেটাররা। কেউ প্রস্তুতি নেন এশিয়ান গেমসের জন্য, কেউ নেন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রস্তুতি। এশিয়ান গেমসের দল ঘোষণা হয়েছে আগেই, আজ ঘোষণা করা হয়েছে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের দলও।দুই দলের কোনোটিতেই নেই নাহিদ রানা। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে চোট পাওয়ার পর এখনো তিনি মাঠে ফেরেননি। কবে ফিরবেন? আজ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দল নিয়ে দেওয়া এক ভিডিও বার্তায় এর উত্তর দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।.বিসিবির পাঠানো ভিডিও বার্তায় হাবিবুল বাশার জানিয়েছেন, ১০ অক্টোবরের আগে খেলার মতো ফিট হওয়ার সম্ভাবনা নেই নাহিদের। স্বাভাবিকভাবেই তাই তাঁকে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে ৯ অক্টোবর শুরু হতে যাওয়া একমাত্র টেস্টের দলে রাখা হয়নি।ওই টেস্টের পরপরই আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজেও তাঁর থাকার সম্ভাবনা কম। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখনো ফাইনালের দৌড়ে আছে বাংলাদেশ। এই চক্রে এখনো ৬ ম্যাচ বাকি—অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি, নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাঠে দুটি আর ইংল্যান্ডের বিপক্ষে ফেব্রুয়ারিতে ঘরের মাঠে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল।.টেস্ট চ্যাম্পিয়নশিপের সব ম্যাচেই নাহিদ রানাকে চান নির্বাচকেরা। হাবিবুল বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা তাঁকে খুব করে চাচ্ছি। আশা করি তিনি এই সময়ের ভেতর ফিট হয়ে যাবেন। সে ক্ষেত্রে তাঁর ফেরার সম্ভাব্য সেরা পথ কী হতে পারে, সেটা নিয়ে আমরা আলাপ করছি। সেটা হতে পারে আমাদের যে ওয়ানডে আছে (আমিরাতে ত্রিদেশীয় সিরিজে) সেখানে দুটি ম্যাচ খেলে টেস্টের প্রস্তুতি নেবেন, নাকি প্রথম শ্রেণির ক্রিকেট মৌসুমে খেলে টেস্ট ম্যাচের প্রস্তুতি নেবেন।’.৩ অক্টোবর থেকে জাতীয় ক্রিকেট লিগ শুরু হবে। সেখানে নাহিদ রানার খেলার ইঙ্গিত আছে হাবিবুলের কথায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ বিবেচনায় নিয়ে বিশ্রাম দেওয়া হয়েছে জাতীয় দলের আরেক পেসার তাসকিন আহমেদকেও। এ নিয়ে প্রধান নির্বাচক বলেছেন, ‘তাঁকেও প্রাধান্য দিচ্ছি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোর জন্য। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যেন তাঁকে পুরোপুরি পাই, সে জন্য এই টেস্ট ম্যাচে তাঁকেও রাখা হয়নি। তবে তিনি হয়তো ত্রিদেশীয় সিরিজে খেলবেন।’.আফগানিস্তান টেস্টের দলে নেই অস্ট্রেলিয়া সিরিজে থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান অমিত হাসানও। অস্ট্রেলিয়ায় দুই টেস্টের কোনোটিতেই না খেলা অমিতের জায়গায় নেওয়া হয়েছে জাকের আলীকে। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর পারফরম্যান্স বেশ আশাজাগানিয়া— জুনে জিম্বাবুয়ে ইমার্জিং দলের বিপক্ষে দুই ম্যাচেই ফিফটি পেয়েছেন। গত মাসে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষেও করেছেন ৯৪ রান।হাবিবুল বাশার এ নিয়ে বলেন, ‘আমরা অমিত হাসানকে উইকেটকিপার হিসেবে নিয়েছিলাম, যাঁকে আমরা অবশ্যই ভবিষ্যতের জন্য সম্ভাবনাময় হিসেবে চিন্তা করছি। কিন্তু এই মুহূর্তে আমরা জাকের আলীকে আবার ফিরিয়ে এনেছি। তিনি আমাদের আগের পছন্দ ছিলেন, মাঝে ফর্মের কারণে বাদ পড়ে গিয়েছিলেন। এরপর তাঁর কাছ থেকে যেটা আমরা আশা করেছিলাম, তিনি সেই আশাটা খুব ভালোভাবে পূরণ করেছেন।’.ট্রিপল সেঞ্চুরি করে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দলে হৃদয়

Source: https://www.prothomalo.com/sports/cricket/0gckd4b18q

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

২

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৩

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৪

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৫

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৬

মিরপুরে বাসে আগুন, আটক ২

৭

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৮

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

৯

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

১০

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১১

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১২

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১৩

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৪

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৫

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৬

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৭

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৮

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

১৯

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

২০