২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নাইকোর বিরুদ্ধে পেট্রোবাংলার ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

নাইকো রিসোর্সেস (বাংলাদেশ) লিমিটেডের বিরুদ্ধে পেট্রোবাংলার করা ৭৪৬ কোটি ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবির মামলাটি (মানি স্যুট) ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে ঢাকার আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কোম্পানিটির, অর্থাৎ বিবাদীপক্ষের সাক্ষীকে লিখিত সাক্ষ্য দাখিল করার সুযোগ দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।ঢাকার যুগ্ম জেলা আদালতের (দ্বিতীয় আদালত) দুটি আদেশের বিরুদ্ধে নাইকো রিসোর্সেস ২০১৯ সালে হাইকোর্টে আবেদন (সিভিল রিভিশান) করে। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুলসহ আদেশ দেন। চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি তামান্না রহমান খালিদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ৩০ আগস্ট ওই রায় দেন। আট পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি গত সপ্তাহে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।.আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৯ সালের ১১ সেপ্টেম্বরের আদেশ দেন ঢাকার যুগ্ম জেলা আদালত (দ্বিতীয় আদালত)। বিবাদীপক্ষের (নাইকো) সময় আবেদন নামঞ্জুর করে বিবাদীপক্ষে (নাইকোর পক্ষে) সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ও মামলাটি যুক্তিতর্কের জন্য শুনানির দিন ধার্য করেন। তবে মামলাটি যুক্তিতর্ক পর্যায় থেকে প্রত্যাহার করে বিবাদীপক্ষের সাক্ষীর (যিনি আবেদনকারীও) সাক্ষ্য শেষের অনুমতি চেয়ে আবেদন করে বিবাদীপক্ষ (নাইকো), যা ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর খারিজ করে দেন একই আদালত।ওই আদেশের বিরুদ্ধে নাইকো হাইকোর্টে আবেদনটি করে। তাতে বিচারিক আদালত আইন অনুযায়ী আবেদন দুটি নিষ্পত্তি করেননি বলে উল্লেখ করা হয়। শুনানি শেষে গত ৩০ আগস্ট হাইকোর্ট রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। রায়ে ঢাকার যুগ্ম জেলা আদালতের (দ্বিতীয় আদালত) ওই দুটি আদেশ বাতিল করা হয়েছে।আদালতে নাইকোর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোস্তাফিজুর রহমান খান শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী সুমাইয়া ইফরিত বিনতে আহমেদ ও সুমন সেন গুপ্ত। পেট্রোবাংলার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সঞ্চিতা সিদ্দিকী ও জাহাঙ্গীর হোসেন।.পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট বলেছেন, যুগ্ম জেলা জজকে নির্দেশ দেওয়া যাচ্ছে যে এই আদেশ গ্রহণের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে বিবাদীকে (মো. মাসুদুর রহমান) লিখিত সাক্ষ্য দাখিল করার এবং অপ্রয়োজনীয় মুলতবি ছাড়াই তাঁকে জেরা বা পরীক্ষার জন্য হাজির করার সুযোগ দিয়ে আইন অনুযায়ী মামলাটি (মানি স্যুট) বিচার দ্রুত সম্পন্ন করবেন। আদেশের অনুলিপি গ্রহণের তারিখ থেকে ছয় মাসের মধ্যে আইন অনুযায়ী বিষয়বস্তুর ভিত্তিতে মামলাটি নিষ্পত্তি করতে যুগ্ম জেলা জজকে নির্দেশ দেওয়া যাচ্ছে।এর আগে সুনামগঞ্জের ছাতকে অবস্থিত টেংরাটিলা গ্যাসক্ষেত্রে গ্যাস অনুসন্ধানের জন্য ২০০৩ সালে নাইকোর কাছে হস্তান্তর করা হয়। তারা খননকাজ শুরুর পর ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন গ্যাসক্ষেত্রটিতে দুটি মারাত্মক বিস্ফোরণ ঘটে। অগ্নিকাণ্ডের ফলে গ্যাসক্ষেত্রের মজুত গ্যাস পুড়ে যায় এবং আশপাশের স্থাপনা ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়। এ জন্য নাইকোর কাছে ৭৪৬ কোটি ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে পেট্রোবাংলা, তা দিতে অস্বীকৃতি জানায় প্রতিষ্ঠানটি। ক্ষতিপূরণ আদায়ের জন্য ২০০৮ সালে দেশের আদালতে ওই মামলা করে পেট্রোবাংলা।.টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের ঘটনায় নাইকোর কাছে ৭৪৬ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৯৭৩ টাকা ক্ষতিপূরণ দাবি করে বাংলাদেশ সরকার ও পেট্রোবাংলা বাদী হয়ে ওই মামলা করে বলে জানান আইনজীবী সঞ্চিতা সিদ্দিকী।আইনজীবী সঞ্চিতা সিদ্দিকী আজ শনিবার প্রথম আলোকে বলেন, পেট্রোবাংলার নিয়োজিত জ্যেষ্ঠ আইনজীবী এম কামরুল হক সিদ্দিকীর হয়ে তাঁরা হাইকোর্টে শুনানিতে অংশ নেন। এর আগে ঢাকার যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে ওই মামলার কার্যক্রম চলছিল। বাদীপক্ষের সাক্ষী ও জেরা শেষে ২০১৮ সালে বিবাদীপক্ষের সাক্ষ্য শুরু হয়। সাক্ষ্য চলাকালে বিবাদীপক্ষ ১১ বার সময় নেয়। ১২তম বার বিবাদীপক্ষ থেকে সময় চাওয়া হলে বাদীপক্ষ থেকে তাতে আপত্তি জানানো হয়। বিচারিক আদালত যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেন। পরে বিবাদীপক্ষ আরেকটি আবেদন দেয়, যা খারিজ হয়। এই দুটি আদেশের বিরুদ্ধে নাইকো হাইকোর্টে আবেদনটি করে। এরই পরিপ্রেক্ষিতে মামলাটির কার্যক্রম এত দিন স্থগিত ছিল। হাইকোর্টের নির্দেশ অনুসারে এখন মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে।.নাইকোর কাছে ১২,৩৭১ কোটি টাকা চেয়ে ৫১২ কোটি পাচ্ছে বাংলাদেশ

Source: https://www.prothomalo.com/bangladesh/gxelhzd79v

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৃশ্যশিল্পে শব্দের শরীর

১

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

৩

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৪

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৫

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৬

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৭

মিরপুরে বাসে আগুন, আটক ২

৮

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৯

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

১০

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

১১

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১২

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১৩

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১৪

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৫

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৬

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৭

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৮

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৯

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

২০