২১ সেপ্টেম্বর ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘আমার মানিক বেঁচে আছে নাকি মরে গেছে জানি না’

ভোলা থেকে গ্যাসের সিলিন্ডার ভর্তি কাভার্ড ভ্যান নিয়ে আশুলিয়া এসেছিলেন ইমতিয়াজ কাজী (১৮)। তিনি ওই কাভার্ড ভ্যানের চালকের সহকারী। গতকাল রোববার আশুলিয়ার একটি কারখানা চত্বরে বিস্ফোরণের পর তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নিজেকে ইমতিয়াজের বাবা পরিচয় দিয়ে কথাগুলো বললেন সাইফুল ইসলাম। তিনি রাজধানীর মুগদা থানার উত্তর মান্ডা এলাকায় থাকেন বলে জানান।.সাইফুল ইসলাম বলছেন, কাভার্ড ভ্যান চালাতেন তাঁর শ্যালিকার ছেলে নুর ইসলাম। গতকাল রাতের ঘটনায় দগ্ধ হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। তবে ছেলে ইমতিয়াজের খোঁজ পাচ্ছেন না। ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ঘুরেও ছেলের সন্ধান পাচ্ছেন না বলে সাইফুল ইসলাম দাবি করেন।আজ সোমবার বেলা সোয়া তিনটার দিকে সাইফুল ইসলাম আশুলিয়ার প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ১ নম্বর ফটকের সামনে আহাজারি করতে থাকেন। স্থানীয় কিছু লোক তাঁকে ঘিরে দাঁড়িয়ে ছিলেন।.এ সময় জানতে চাইলে প্রথম আলোকে সাইফুল ইসলাম বলেন, ‘আমার মানিক বেঁচে আছে নাকি মরে গেছে জানি না, খোঁজ পাচ্ছি না। সবাইকে খুঁজে পাচ্ছে, আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। আমার ছেলেকে খুঁজে দেন।’সাইফুল ইসলামের ভাষ্য, ছেলে ইমতিয়াজ গতকাল কাভার্ড ভ্যানে গ্যাস সিলিন্ডার নিয়ে এই কারখানায় এসেছিলেন। তার পর থেকে তাঁর খোঁজ পাচ্ছেন না। কারখানার নিরাপত্তাকর্মীদের কাছে জানতে চাইলে তাঁরা কোনো সদুত্তর দিতে পারছেন না।গতকাল রাতে আশুলিয়ার প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা চত্বরে গ্যাসভর্তি একটি কাভার্ড ভ্যানে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জন নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।.‘আব্বার ভ্যান পাইছি, কিন্তু আব্বারে আর পাইলাম না’

Source: https://www.prothomalo.com/bangladesh/district/f9bywuo3g0

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি

১

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি

২

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর

৩

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর

৪

হুমকিতে বন্ধ, রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে খুলল সার ডিলারের দোকান

৫

হুমকিতে বন্ধ, রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে খুলল সার ডিলারের দোকান

৬

‘নন্দিত নরকে’: মধ্যবিত্ত পরিবারের গল্পে মানবজীবনের বেদনা

৭

‘নন্দিত নরকে’: মধ্যবিত্ত পরিবারের গল্পে মানবজীবনের বেদনা

৮

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

৯

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

যুদ্ধবিরতির পরও গাজায় জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত

১১

জাফর ইকবাল, মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ

১২

কী নিয়ে বিরক্ত হন দীঘি?

১৩

ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর অর্থ কী

১৪

অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত

১৫

অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত

১৬

নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর

১৭

নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে আবেদন চার ধাপে, ১ নভেম্বর শুরু

১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে আবেদন চার ধাপে, ১ নভেম্বর শুরু

২০