২২ সেপ্টেম্বর ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাবা সাইফের হামলাকারীকে কেন ক্ষমা করে দিতে বলেছিল ছোট্ট তৈমুর, কোমলহৃদয় পুত্রের কথা নিজেই জানালেন নবাবপত্নী

সম্প্রতি এক সাক্ষাতকারে কারিনা বলেন, আমার ছেলে তৈমুর ও স্বামী সাইফ—দুজনেই মনে করে, তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আসলে তৈমুরই সাইফকে বলেছিল, “আব্বা, তাকে ক্ষমা করে দাও।”

, ২০২৫ সালের জানুয়ারি। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে ছুরিকাঘাতের শিকার হয়ে হাসপাতালে ভর্তি সাইফ আলী খান। গুরুতর সেই ঘটনার পর পরিবারটির জীবনে নেমে এসেছিল উদ্বেগ আর অনিশ্চয়তা। কিন্তু সেই কঠিন সময়েও পরিবারে উঠে এসেছিল ক্ষমার কথা। কারিনা কাপুর জানিয়েছেন, সাইফকে হামলাকারীকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছিল তাঁদের ছেলে তৈমুর।

, কেন ক্ষমা করতে বলেছিল তৈমুর?

কারিনা জানান, পুলিশ পরিবারের সদস্যদের বলেছিল, অভিযুক্ত ব্যক্তি অর্থের সন্ধানে ওই বাড়িতে ঢুকেছিল। বাচ্চাদের ন্যানিকেও সে জানিয়েছিল, তার এক কোটি রুপি প্রয়োজন। মায়ের অস্ত্রোপচারের জন্য সেই টাকা দরকার ছিল বলে সে দাবি করেছিল।

, হামলাকারীকে ক্ষমা করতে চেয়েছিলেন সাইফও

এর আগে বারখা দত্তের সঙ্গে কথোপকথনে সাইফও জানিয়েছিলেন, তিনি অভিযুক্ত ব্যক্তিকে ক্ষমা করতে চান। তাঁর ভাষায়, লোকটি ‘বড় একটি ভুল’ করেছে এবং সম্ভবত হত্যা করার উদ্দেশ্যে সেখানে যায়নি।

সাইফ বলেন, ‘আমি ওই লোকটিকেও ক্ষমা করতে চাই। কারণ আমার মনে হয়, সে বড় একটি ভুল করেছে। আমার মনে হয় না, সে আসলে হত্যা করতে এসেছিল। সম্ভবত আমারই উচিত ছিল তার ওপর ঝাঁপিয়ে না পড়া। আমি হয়তো তার সঙ্গে কথা বলে তাকে বোঝাতে পারতাম। এখন সম্ভবত তাকে দীর্ঘ সময় কারাগারে থাকতে হবে। আমি তাকে ক্ষমা করতে পারলে খুশি হব।’

, নিজের আঘাতের ভয়াবহতার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি প্রায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছিলাম। কিছু সময়ের জন্য আমার পায়ে কোনো অনুভূতিই ছিল না। ছুরিটি আমার মেরুদণ্ডের স্নায়ুতে আঘাত করেছিল, তবে তা কেটে যায়নি।’

Source: https://www.haal.fashion/celeb/ee5avsou0d

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি

১

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

২

এইচএসসির ফল প্রকাশ, ৯ শিক্ষা বোর্ডের জিপিএ-৫ পেয়েছেন ৩৫৯৪৮

৩

ব্যালন ডি’অর: কে কত পয়েন্ট পেলেন, কোন দেশ কাকে ভোট দিল

৪

আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি করুন

৫

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

৬

প্রধানমন্ত্রীর সফর: সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা

৭

শেষ পর্যন্ত যখন আপনি চূড়ায় উঠবেন, সেই আনন্দের তুলনা নেই…

৮

পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা

৯

কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত

১০

বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার

১১

তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা

১২

জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন

১৩

লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ

১৪

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ

১৫

লোকজন জড়ো হয়ে ঘিরে ধরে পুলিশকে, ফাঁকে পালিয়ে যায় হত্যা মামলার আসামি

১৬

তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর

১৭

পতিত স্বৈরাচার ও নব্য স্বৈরাচারকে পরাজিত করব: নাহিদ ইসলাম

১৮

সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি

১৯

পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে গেলেন বিএনপির বিজয়ী প্রার্থী মির্জা ফয়সল

২০