২২ সেপ্টেম্বর ২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের ফ্লাইট বন্ধ করে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

এবার বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের ফ্লাইট বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। যেসব বিমানবন্দর ও প্রতিষ্ঠান ইরানি বিমান সংস্থাগুলোকে সেবা দেবে, তারা মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে বলেও জানানো হয়েছে।যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দেন। তিনি বলেন, ‘২৩ সেপ্টেম্বর (বুধবার) সব ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে।’ বেসেন্ট বলেন, আন্তর্জাতিক ভ্রমণ থেকে ইরানি এয়ারলাইনসগুলো বুধবার থেকে বাদ পড়তে পারে। কারণ, ওয়াশিংটন বিদেশি প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দিয়ে বলেছে, তারা ইরানের বিমান সংস্থাগুলোকে সেবা দেওয়া অব্যাহত রাখলে, তাদের নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।.এই সতর্কতা কেবল এয়ারলাইনসগুলোর উদ্দেশ্যেই দেওয়া হয়নি; বরং বিদেশে তাদের কার্যক্রম পরিচালনায় যেসব বিমানবন্দর, জ্বালানি সরবরাহকারী, টিকেটিং এজেন্সি এবং অন্যান্য ব্যবসার ওপর তারা নির্ভর করে, সেগুলোর প্রতিও দেওয়া হয়েছে।বেসেন্ট বলেন, ‘ইরানি এয়ারলাইনসের ফ্লাইট যদি অবতরণ করে, তবে আপনি তাদের জ্বালানি দিতে পারবেন না। ল্যান্ডিং বা অবতরণ সেবা দিতে পারবেন না, তাদের কাছে টিকিট বিক্রি করতে পারবেন না। তেমনটা করলে আপনাকে মার্কিন ডলার ব্যবস্থা থেকে বের করে দেওয়া হবে।’.এই হুমকি ইরানবিরোধী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তীব্রতর হতে থাকা অর্থনৈতিক বিধিনিষেধের সর্বশেষ পদক্ষেপ। যা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধের পাশাপাশি অব্যাহত রয়েছে।চলতি মাসের শুরুর দিকে মার্কিন অর্থ বিভাগ ইরানের অবশিষ্ট যেসব এয়ারলাইনস আগে থেকে নিষেধাজ্ঞার আওতায় ছিল না, তাদের সবার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পাশাপাশি দেশের বাইরে থাকা যেসব প্রতিষ্ঠান ইরানের বিমান খাতকে সহায়তা করে, তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে।.বছরের পর বছর ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান পরিবহন খাত এমনিতেই চরমভাবে সংকুচিত হয়ে পড়েছে। ফলে ইরানের বিমান সংস্থাগুলোর জন্য নতুন উড়োজাহাজ কেনা এবং খুচরা যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ সেবা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।এই পদক্ষেপগুলো মূলত আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে ইরানকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে চাপানো অনেক বড় ধরনের একটি নিষেধাজ্ঞা কাঠামোরই অংশ।

Source: https://www.prothomalo.com/world/usa/hv3zyl9rz8

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব

১

পাঁচ সিএনজি বিক্রি, তবুও নিঃস্ব আবুল মিয়া: বনানীর পরিত্যক্ত বেতার ভবনে জমজমাট জুয়ার আসর ?

২

বোর্ডে ভোটাভুটি, ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ

৩

গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ

৪

হুয়াং পদে ফেরার আগে এনভিডিয়ার পর্ষদকে আরও গোপন সম্পর্কের কথা জানান

৫

মোদির শাসনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ

৬

চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট

৭

ফলকে স্ত্রীরও নাম, সমালোচনার মুখে সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

৮

একা নয়, ১১ দল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে চায় জামায়াত

৯

চুল পড়া ও টাকের চিকিৎসায় গুরুত্ব পাচ্ছে এক্সোজোম থেরাপি

১০

নড়াইলের কালিয়ায় বিনা মূল্যে চোখের চিকিৎসা, দেওয়া হয়েছে ওষুধ-চশমা

১১

‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন কাজী কামরুল ইসলাম

১২

বিদেশ থেকে কীভাবে দেশের অপরাধজগৎ নিয়ন্ত্রণ করতেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম?

১৩

চাষের মাছের চেয়ে নদীর মাছ খেতে ভালো লাগে কেন

১৪

কিউআর কোড কী, এর ব্যবহার বাড়ছে কেন

১৫

২৬ নভেম্বর শুরু ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড, যুক্ত হচ্ছে দুটি নতুন ইভেন্ট

১৬

স্বতন্ত্র পরিচালকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ থাকতে হবে

১৭

প্যারোলে মুক্ত বাদল ফরাজি, ১৮ বছর পর বাগেরহাটে নিজের বাড়িতে যাচ্ছেন

১৮

পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে দফায় দফায় মারধরের অভিযোগ

১৯

শুধু সন্তানকে দোষ না দিয়ে নিজেদের জীবনাচরণ বদলান

২০