২৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া

এবার লঞ্চভাড়া বাড়িয়েছে সরকার। জ্বালানি তেলের দাম বাড়ায় প্রতি কিলোমিটারে লঞ্চের ভাড়া ২৩ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারের ভাড়া ২০ পয়সা করে বাড়ানো হয়েছে। একই সঙ্গে নৌপথে যাতায়াতে সর্বনিম্ন ভাড়া ৩২ থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হচ্ছে।আজ বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ে নৌযান মালিক সমিতি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।গত রোববার রাতে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার। এরপর গতকাল মঙ্গলবার বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়। বাসের পর এবার বাড়ল লঞ্চভাড়াও। পাঁচ মাস আগে গত এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল ১৫ টাকা। তখন বাসভাড়া বেড়েছিল কিলোমিটারে ১১ পয়সা। বেড়েছিল ট্রাকভাড়াও।.বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত.আজকের সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম ১৭ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। এর ফলে নৌযান পরিচালনার ব্যয় বেড়েছে। নৌযানের ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় এবং ডলারের দাম বাড়ার কারণে যন্ত্রাংশের দামও বেড়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে নৌযানমালিকেরা ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন।মালিকদের পক্ষ থেকে প্রায় ২৫ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর দাবি ছিল উল্লেখ করে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, তাঁদের কিছু দাবির যৌক্তিকতা থাকলেও যাত্রীদের সক্ষমতা ও জনস্বার্থ বিবেচনায় নিয়ে ভাড়া বাড়ানোর হার সর্বনিম্ন পর্যায়ে রাখার চেষ্টা করা হয়েছে।বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে মন্ত্রী বলেন, ‘তেলের দাম বেড়েছে ১৭ দশমিক ৩৯ শতাংশ, আর ভাড়া বাড়বে ৭ দশমিক ৫৪ শতাংশ। এটা আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে। আমরা মনে করি, জনগণের নৌযাত্রার ভাড়া একটি যৌক্তিক পর্যায়ে বাড়িয়ে রাখতে আমরা সক্ষম হয়েছি।’ নৌযান মালিক সমিতিও এ সিদ্ধান্তে সহযোগিতা করেছে। সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।.এর আগে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানির দাম এক দফায় ১৫ শতাংশ বাড়ানো হয়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর দুবার তেলের দাম বেড়েছে। দুবারই আমরা যৌক্তিকভাবে ভাড়া নিয়ন্ত্রণ করে সর্বনিম্ন বাড়াতে পেরেছি। যাতে জনগণের ওপর খুব বেশি চাপ না হয়।’জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে নৌযানের ভাড়া বাড়ানো জনজীবনে চাপ তৈরি করবে—এ কথা স্বীকার করে মন্ত্রী বলেন, ভাড়া বাড়ানো কখনোই কাম্য নয়। তবে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে যখন ভাড়া বাড়ানো অবধারিত হয়ে যায়, তখন যাত্রীদের ওপর যাতে কম চাপ পড়ে, সে বিষয়টি বিবেচনা করা হয়েছে।মন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানিসংকটের প্রভাব শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশেই পড়েছে। এ পরিস্থিতিতে জ্বালানির দাম বাড়ার কারণে নৌযানমালিকেরা যাতে স্বেচ্ছাচারীভাবে ভাড়া বাড়াতে না পারেন, সে বিষয়েও মন্ত্রণালয় নজর রেখেছে।

Source: https://www.prothomalo.com/bangladesh/jy332mwt75

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৃশ্যশিল্পে শব্দের শরীর

১

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

৩

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৪

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৫

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৬

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৭

মিরপুরে বাসে আগুন, আটক ২

৮

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৯

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

১০

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

১১

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১২

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১৩

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১৪

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৫

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৬

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৭

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৮

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৯

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

২০