২৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এআই দিয়ে বার্তা পাঠিয়ে জালিয়াতি: ইতালির শীর্ষ ব্যাংক থেকে কোটি কোটি ইউরো গায়েব

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছদ্মবেশ ধরে প্রতারকেরা ইতালির সর্ববৃহৎ ঋণদাতা প্রতিষ্ঠান ইন্তেসা সানপাওলোর প্রাইভেট ব্যাংকিং শাখা ‘ফিদিয়ুরাম’ থেকে ৯ কোটি ৫০ লাখ ইউরো (১০ কোটি ৮০ লাখ ডলার) হাতিয়ে নিয়েছে। গত শুক্রবার বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। পরে হাতিয়ে নেওয়া সেই অর্থের কিছু অংশ উদ্ধার করা সম্ভব হলেও প্রায় ৩ কোটি ৬০ লাখ ইউরোর কোনো সন্ধান পাওয়া যায়নি বলে সূত্রগুলো জানায়। জালিয়াতির ঘটনাটি প্রথম প্রকাশ করে ‘করিয়েরে দেল্লা সেরা’ নামের একটি ইতালিয়ান গণমাধ্যম। তাদের তথ্য অনুযায়ী, অর্থ হাতিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয় গত ফেব্রুয়ারি মাসে, যখন ফিদিয়ুরামের তৎকালীন চেয়ারম্যান পাওলো মোলেসিনি ইন্তেসা সানপাওলোর সিইও কার্লো মেসিনার কাছ থেকে এসেছে বলে মনে হওয়া একটি হোয়াটসঅ্যাপ বার্তা পান। বার্তাটিতে একটি বৈদেশিক লেনদেনের জন্য জরুরি সহায়তা চাওয়া হয়েছিল।.প্রতারকেরা নির্দেশনার সত্যতা নিশ্চিত করতে একটি নামী আইনি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ অংশীদারের নম্বর থেকে এসেছে বলে মনে হওয়া একটি ফলোআপ ফোন কল করে। সূত্রগুলোর মতে, প্রতারকেরা ওই আইনজীবীর কণ্ঠস্বর হুবহু নকল করতে এআই প্রযুক্তি ব্যবহার করেছিল।অনুরোধটি আসল ভেবে মোলেসিনি তাঁর অর্থ বিভাগকে প্রধানত চীন ও হংকংয়ের একাধিক বিদেশি অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের নির্দেশ দেন বলে সূত্রগুলো জানিয়েছে।ইন্তেসা সানপাওলো এবং ফিদিয়ুরাম এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।.ফিদিয়ুরাম দ্রুতই অর্থ স্থানান্তরে অনিয়ম শনাক্ত করে এবং বেশ কয়েকটি দেশের ব্যাংক ও কর্তৃপক্ষকে সতর্ক করে। সূত্রগুলোর মতে, চীন, পর্তুগাল ও ইতালির কর্তৃপক্ষের যৌথ প্রচেষ্টায় পরবর্তী সময়ে প্রায় ৫ কোটি ৩০ লাখ ইউরো উদ্ধার করা হয়।বাকি অর্থ বিদেশি অ্যাকাউন্টের নেটওয়ার্ক ঘুরে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরিত হওয়ায় সেগুলোর আর কোনো খোঁজ পাওয়া যায়নি বলে তারা জানায়।মোলেসিনি বা অন্য কোনো ফিদিয়ুরাম কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে না বলে জানায় সূত্রগুলো। তবে মিলানের প্রসিকিউটররা কম্পিউটার জালিয়াতির সন্দেহে ইউরোপের বাইরে বসবাসকারী এক বিদেশি নাগরিককে তদন্তের আওতায় এনেছেন বলে একটি সূত্র জানিয়েছে।.মোলেসিনি গত মার্চে ব্যক্তিগত কারণ দেখিয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। সে সময় তাঁর পদত্যাগের ব্যাপারে ফিদিয়ুরাম থেকে বাড়তি কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।গত বছর ইতালির এক মন্ত্রীর কণ্ঠস্বর নকল করতে এআই ব্যবহার করে প্রতারকেরা ব্যবসায়ী মাসিমো মোরাত্তিকে একটি বিদেশি অ্যাকাউন্টে প্রায় ১০ লাখ ইউরো পাঠাতে প্ররোচিত করেছিল। সে অর্থ অবশ্য পরে উদ্ধার করা হয়।

Source: https://www.prothomalo.com/world/europe/qd7jpk766i

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে বিক্ষোভ বন্ধ হবে: দিল্লির ব্যবসায়ীদের রাহুল

১

মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে বিক্ষোভ বন্ধ হবে: দিল্লির ব্যবসায়ীদের রাহুল

২

অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী

৩

অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী

৪

জুয়ার আসরে নিঃস্ব ওসমান মিয়া, হোমনা উপজেলায় আবারো জমজমাট ‘জুয়ার আসর’ ?

৫

দাম্পত্যে সন্দেহ থেকে মধ্যবিত্তের গল্প, আলোচনায় কোন পাঁচ নাটক

৬

দাম্পত্যে সন্দেহ থেকে মধ্যবিত্তের গল্প, আলোচনায় কোন পাঁচ নাটক

৭

প্রকৃতি ও পরম্পরার সেতুবন্ধ

৮

প্রকৃতি ও পরম্পরার সেতুবন্ধ

৯

মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-৫

১০

মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-৫

১১

ফ্রান্সের পর শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বেলজিয়াম, আটক ১০৭

১২

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

১৩

ভোট লুটের অভিযোগ, কেঁদে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুন কবীরের

১৪

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

১৫

ইস্টার্ন রিফাইনারির জন্য কেনা হবে ১৪ লাখ টন ক্রুড অয়েল

১৬

এয়ারবাসের কাছ থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

১৭

নিত্যপণ্যের যোগসাজশমূলক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের পরামর্শ সংসদীয় কমিটির

১৮

আংটি পরানোর প্রথা কবে শুরু হলো

১৯

অণুর ডান–বাম রহস্য সমাধান করে রসায়নে নোবেল

২০