২৬ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইউরোপের সঙ্গে কোনো সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না রাশিয়া: পুতিন

ইউরোপের সঙ্গে কোনো ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না রাশিয়া। কয়েকটি ন্যাটো সদস্য দেশ ইউরোপে সম্ভাব্য রুশ হামলার বিষয়ে সতর্ক করার পর গতকাল শুক্রবার এ কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার কাছে উত্তেজনা বাড়ানোর কোনো বাস্তবসম্মত কারণ নেই। ইউরোপের যেসব দেশ হামলার সতর্কতা দিয়েছে, তাদের সমালোচনা করেন তিনি।.সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের পুতিন বলেন, ‘ইউরোপের অনেকেই সেখানে রুশ হামলার আশঙ্কার কথা বলছেন। এ কারণে তাঁরা মনে করছেন, তাঁদের নিজেদেরও যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে।’পুতিন আরও বলেন, ‘আমি আবারও জোর দিয়ে বলতে চাই, আমরা ইউরোপের সঙ্গে কোনো ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছি না।’.চলতি মাসের শুরুতে জার্মানি অভিযোগ করে, গত আগস্টে দেশটির লাইপজিগ বিমানবন্দরে একটি ড্রোন হামলার পরিকল্পনা করেছিল মস্কো। পোল্যান্ড সতর্ক করে বলেছে, ইউক্রেনকে সমর্থনকারী দেশগুলোর ওপর রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে।এদিকে ইউক্রেনের সাম্প্রতিক হামলার পর দেশটির সঙ্গে শান্তি আলোচনা আবার শুরু করার বিষয়ে রাশিয়া নিজেদের অবস্থান পর্যালোচনা করছে বলেও জানান পুতিন।আলোচনা পুনরায় শুরুর প্রস্তাবের বিষয়ে পুতিন বলেন, ‘হ্যাঁ, সব প্রস্তাবই আলোচনার টেবিলে আছে।সবকিছুই সম্ভব। তবে তারা যা করেছে, তার জবাবে কী পদক্ষেপ নেওয়া উচিত, তা আমরা সতর্কতার সঙ্গে বিবেচনা করব।’

Source: https://www.prothomalo.com/world/europe/kbxn9tyi43

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে বিক্ষোভ বন্ধ হবে: দিল্লির ব্যবসায়ীদের রাহুল

১

মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে বিক্ষোভ বন্ধ হবে: দিল্লির ব্যবসায়ীদের রাহুল

২

অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী

৩

অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী

৪

জুয়ার আসরে নিঃস্ব ওসমান মিয়া, হোমনা উপজেলায় আবারো জমজমাট ‘জুয়ার আসর’ ?

৫

দাম্পত্যে সন্দেহ থেকে মধ্যবিত্তের গল্প, আলোচনায় কোন পাঁচ নাটক

৬

দাম্পত্যে সন্দেহ থেকে মধ্যবিত্তের গল্প, আলোচনায় কোন পাঁচ নাটক

৭

প্রকৃতি ও পরম্পরার সেতুবন্ধ

৮

প্রকৃতি ও পরম্পরার সেতুবন্ধ

৯

মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-৫

১০

মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-৫

১১

ফ্রান্সের পর শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বেলজিয়াম, আটক ১০৭

১২

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

১৩

ভোট লুটের অভিযোগ, কেঁদে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুন কবীরের

১৪

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

১৫

ইস্টার্ন রিফাইনারির জন্য কেনা হবে ১৪ লাখ টন ক্রুড অয়েল

১৬

এয়ারবাসের কাছ থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

১৭

নিত্যপণ্যের যোগসাজশমূলক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের পরামর্শ সংসদীয় কমিটির

১৮

আংটি পরানোর প্রথা কবে শুরু হলো

১৯

অণুর ডান–বাম রহস্য সমাধান করে রসায়নে নোবেল

২০