২৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁদের আলোয় গ্রামের আখড়ায় ওঁরাওদের রাইজ কারাম

উপোস থাকা তিন কিশোরী সুচিতা কিসপটটা, সুনিতা তিগগ্যা ও পূজা টুডু রাস্তার ধারে অপেক্ষা করছে। সঙ্গে গ্রামের শিশু-কিশোরেরা। উপোস থাকা তিন ছেলে অন্য গ্রাম থেকে কারাম ডাল কেটে আনতে গেছে। গ্রামের নারী-পুরুষদের সঙ্গে নিয়ে কারাম ডালকে বরণ করে তারা গ্রামের আখড়ায় নিয়ে যাবে।গত শুক্রবার সন্ধ্যার আগে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর গ্রামে ক্ষুদ্র জাতিসত্তার ওঁরাওদের ‘রাইজ কারাম’ উৎসবে দেখা যায় এমন দৃশ্য।সন্ধ্যায় ছেলেরা কারামের তিনটি ছোট ডাল কেটে নিয়ে আসার পর মাদল বাজিয়ে নেচেগেয়ে আখড়ায় নিয়ে যাওয়া হয়। সেখান পুঁতে চারপাশে আলপনা আঁকা হয়। এরপর চলে পূজা-অর্চনা।.ওঁরাওদের ভাষায় এ কারাম হচ্ছে ‘রাইজ কারাম’। আশ্বিন মাসে সাধারণত এ কারামের আয়োজন করা হয়। বৃষ্টিস্নাত শরৎকালে চাঁদের আলোয় গ্রামের আখড়ায় সন্ধ্যা থেকে রাতভর চলে কারাম উৎসব। ডালপূজার আনুষ্ঠানিকতা সেরে রাতভর নেচেগেয়ে মাতোয়ারা হয়ে কারামের আনন্দে ভাসে গ্রামের নারী-পুরুষ ও শিশুরা।গ্রাম থেকে হারিয়ে যাওয়া কারামকে ফিরিয়ে আনার মূল কারিগর এ গ্রামের গৃহবধূ মিনতি বাকলা। যদিও মিনতি এখন আর গ্রামে থাকেন না। প্রায় পাঁচ কিলোমিটার দূরের গ্রাম ঠেকাপাড়া থেকে শ্বশুরবাড়ি এসে এ কারামের আয়োজন করছেন তিন বছর থেকে।মিনতি জানান, তিন বছর আগে যখন এ গ্রামে কারামের শুরু, তখন গ্রামের সব পরিবার এতে অংশ নেয়নি। পরের বছর সবাই অংশ নেয়। এবার শেরপুরের মানুষের সঙ্গে যুক্ত হয়েছে আশপাশের কোঠাডাঙ্গা, খারিপাড়া, জিনারপুর, দামকুড়া, হরিপুর, জিনারপুর, ধর্মপুর ও জামালপুরের মানুষ। কারাম গ্রামের মানুষের মধ্যে সম্প্রীতি বন্ধন যেমন মজবুত করেছে, তেমনি অন্য গ্রামের মানুষের সঙ্গে এ গ্রামের মানুষের সম্পর্ক তৈরি হয়েছে।.এ প্রসঙ্গে মিনতি বাকলা প্রথম আলোকে বলেন, ‘হামনিতো এইই চাহিলা। মানুষকের সাথ মানুষ মিলজুলকে রাহিবে। সবে মিলকে কারাম কারবে। হামার স্বপন পূরণ হোয়িলা। এ গাঁওকের কারাম আর নাহি থামিলা।’রাজশাহী থেকে আসা ওঁরাওদের নেতা ও প্রাথমিকে সাদরি ভাষার পুস্তক প্রণয়নে এনসিটিবির সঙ্গে যুক্ত বঙ্গপাল সরদার প্রথম আলোকে বলেন, ‘প্রকৃতিপ্রেমী কৃষিজীবী ওঁরাওসহ সাদরিভাষী অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষেরা কৃষির, প্রকৃতির ও মানুষের মঙ্গল কামনা করে কারাম উৎসবের আয়োজন করে। কারামের ধর্মীয় সব আচার অনুষ্ঠান মিনতিরা ঠিকঠাকভাবে হয়তো করতে পারে না। অনেক ব্যতিক্রম দেখলাম। কারামে সাধারণত গ্রামের কুমারী মেয়েরা আগের দিন থেকে উপোস থেকে নানা আচার পালন করে। কিন্তু এখানে দেখলাম, তিনজন কিশোরীর সঙ্গে তিনজন কিশোর উপোস করেছে। এদের মধ্যে আবার দুজন সাঁওতাল সম্প্রদায়েরও রয়েছে। যে বাড়ি থেকে কারামের আয়োজন অর্থাৎ মিনতি বাকলার শ্বশুরবাড়িতে তাঁর (মিনতি) জায়েরাও উপোস করেছেন। কারামে এ রকম কিছু এর আগে দেখিনি। আমার কিন্তু ভালোই লাগছে। বলা যায় অন্তর্ভুক্তিমূলক চিন্তা আছে মিনতির কাজর। তাঁর চিন্তাকে ভক্তি জানাই।’.বঙ্গপাল সরদার জানান, সাধারণত তিন ধরনের কারাম উদ্‌যাপন হয়, ভাদ্রের পূর্ণিমায় আয়োজিত কারামকে ‘জিতিয়া কারাম’, আশ্বিন মাসের কারামকে ‘রাইজ কারাম’ ও দুর্গাপূজার দশমীতে আয়োজিত কারামকে ‘দাশাই কারাম’ বলে। তবে জিতিয়া কারামই বেশি উদ্‌যাপন হয়। ক্রমেই কারামের আয়োজন বাড়ছে। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সাদরিভাষী শিক্ষার্থীরাও ক্যাম্পাসে কারাম উৎসব উদ্‌যাপন করছেন। তাঁরা শিকড়ের সন্ধান করছেন।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/69ee0b886b

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

২

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৩

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৪

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৫

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৬

মিরপুরে বাসে আগুন, আটক ২

৭

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৮

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

৯

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

১০

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১১

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১২

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১৩

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৪

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৫

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৬

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৭

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৮

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

১৯

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

২০