২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দিনদুপুরে অস্ত্র হাতে সোনার দোকানে ডাকাতি, রক্ষা পাননি ক্রেতাও

ঘড়ির কাঁটায় তখন দুপুর সাড়ে ১২টা। দোকানে চলছিল স্বাভাবিক বেচাকেনা। এর মধ্যেই ধারালো দেশি অস্ত্র হাতে একদল লোক ঢুকে পড়ে নারায়ণগঞ্জের বন্দরের ১ নম্বর ঢাকেশ্বরী বাজারের একটি সোনার দোকানে। মুহূর্তের মধ্যে দোকানের পরিবেশ পাল্টে যায়। কয়েক মিনিটের মধ্যেই দোকানের মালিককে মারধর করে স্বর্ণালংকার লুট করে তারা। এ সময় দোকানে থাকা এক নারী ক্রেতার স্বর্ণালংকারও ছিনিয়ে নিয়ে যায় ডাকাত দল।গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। দিনদুপুরে ডাকাতির ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শনিবার বিকেলে একজনকে আটক করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।.সিসিটিভি ফুটেজে দেখা যায়, দেশি অস্ত্র হাতে কয়েকজন সোনার দোকানে ঢোকে। তারা প্রথমে দোকানদারকে মারধর করে। পরে দোকানে থাকা এক নারী ক্রেতাকে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর পার্স থেকে টাকা ও শরীর থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এরপর সোনার দোকান থেকে স্বর্ণালংকার লুট করে চলে যায়।দোকানের মালিক দেবাশীষ ঢালী প্রথম আলোকে বলেন, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ দোকানে ঢোকে। তাদের হাতে বিভিন্ন ধরনের দেশি অস্ত্র ছিল। প্রথমে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে মারধর করা হয়। পরে দোকানে থাকা এক নারী ক্রেতার কাছ থেকে সাড়ে তিন ভরি স্বর্ণ নিয়ে যায়। এরপর দোকানের সিন্দুক ও ড্রয়ারে থাকা আরও প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার এবং ২০০ থেকে ৩০০ ভরি রুপা লুট করে নিয়ে যায়।.বন্দরের ১ নম্বর ঢাকেশ্বরী বাজারের মতো ব্যস্ত এলাকায় দিনের বেলায় এভাবে অস্ত্র হাতে দোকানে ঢুকে লুটপাটের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দেবাশীষ বলেন, ‘দিনদুপুরে যেভাবে ডাকাতি করেছে, আমরা হতবাক। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানাই।’ঘটনার পর লুট হওয়া স্বর্ণ ও রুপা উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে।.নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী প্রথম আলোকে বলেন, সিসিটিভি ফুটেজ দেখে একজনকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। ইতিমধ্যে তিনি ডাকাতির বিষয়টি স্বীকার করেছেন। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। তিনি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/aj621ppirs

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

২

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৩

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৪

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৫

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৬

মিরপুরে বাসে আগুন, আটক ২

৭

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৮

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

৯

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

১০

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১১

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১২

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১৩

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৪

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৫

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৬

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৭

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৮

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

১৯

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

২০