২৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল আটটার দিকে বৈদ্যেরবাজার এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তাঁদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ।এ ঘটনায় ওই তিনজনের বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ আছেন। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হলো।উদ্ধার তিনজন হলেন সজীব হোসেন (২৪), সামিয়া আক্তার (১৭) ও সামিন হোসেন (৫)। তাঁরা কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা।.স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার শ্রীমদ্দি গ্রাম থেকে সোনারগাঁয়ের সোনাময়ী গ্রামে আত্মীয়ের বিয়েতে যোগ দিতে ১৩ জন ট্রলারে করে রওনা হন। তাঁদের সঙ্গে দুটি গরু ও একটি ছাগল ছিল। সোনাময়ী এলাকায় মেঘনা নদীর মাঝখানে পৌঁছালে ঝোড়ো বাতাস ও বড় ঢেউয়ের সৃষ্টি হয়। একপর্যায়ে ট্রলারে পানি উঠে সেটি ডুবে যায়।এ সময় কাছাকাছি থাকা আমান সিমেন্ট কোম্পানির একটি ট্রলার গিয়ে আটজনকে উদ্ধার করে। রায়েসা বেগম (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর স্বামী হেলাল উদ্দিন ও তিন সন্তানের সন্ধান পাওয়া যাচ্ছিল না।ট্রলারডুবির পর বৃহস্পতিবার ও শুক্রবার ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌ পুলিশের সদস্যরা মেঘনা নদীতে তল্লাশি চালান। নদীতে স্রোত, বাতাস ও গভীরতার কারণে উদ্ধারকাজে তাঁদের বেগ পেতে হয়। পরে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়।.আজ সকালে বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে নদীতে তিনটি মরদেহ ভাসতে দেখেন উদ্ধারকারীরা। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ সেগুলো উদ্ধার করে। স্বজনেরা মরদেহগুলো সজীব, সামিয়া ও সামিনের বলে শনাক্ত করেন।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ওসমান গনি প্রথম আলোকে বলেন, নিখোঁজ হেলাল উদ্দিনের সন্ধানে মেঘনা নদীতে উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকারী দলের সদস্যরা নদীর বিভিন্ন অংশে তল্লাশি করছেন।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/q29d04y9ha

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

২

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৩

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৪

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৫

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৬

মিরপুরে বাসে আগুন, আটক ২

৭

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৮

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

৯

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

১০

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১১

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১২

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১৩

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৪

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৫

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৬

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৭

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৮

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

১৯

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

২০