২৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথে প্রবেশের চেষ্টা করবে স্টারশিপ রকেট

স্পেসএক্সের স্টারশিপ রকেট আজ সোমবার প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথে প্রবেশের চেষ্টা করবে।প্রায় তিন বছর আগে স্টারশিপের পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করে স্পেসএক্স। এবার ১৪তম পরীক্ষামূলক উড্ডয়নের মাধ্যমে কোম্পানিটি আরও উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে এগোতে চাইছে।ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল গ্রহে অভিযানের জন্য তৈরি বিশাল এই নভোযানের উন্নয়নে এবারের পরীক্ষামূলক উড্ডয়ন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলে আশা করা হচ্ছে।.মার্কিন ধনকুবের ইলন মাস্ক ২০০২ সালে স্পেসএক্স প্রতিষ্ঠা করেন। সে সময় তাঁর উচ্চাভিলাষী লক্ষ্য ছিল মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপন।চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে স্পেসএক্সের আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) হয়।সোমবার প্রায় ১০ ঘণ্টার এই পরীক্ষায় সবকিছু পরিকল্পনামতো হলে পরীক্ষামূলক রকেটটির ওপরের অংশ পৃথিবীর কক্ষপথে প্রবেশ করবে। সেখানে এটি পরবর্তী প্রজন্মের ২৬টি স্টারলিংক স্যাটেলাইট স্থাপন করবে।তবে স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে নির্ধারিত এই উৎক্ষেপণে অপ্রত্যাশিত ঘটনাও ঘটতে পারে। কারণ, এর আগের একাধিক পরীক্ষামূলক উড্ডয়ন বড় ধরনের বিস্ফোরণের মধ্য দিয়ে শেষ হয়েছে।.বিশ্বের সবচেয়ে বড় রকেটের সফল পরীক্ষা চালাল ইলন মাস্কের স্পেসএক্স.টেক্সাসে কয়েক বছর ধরে উন্নয়ন ও পরীক্ষার পর স্পেসএক্স ২০২৩ সালে তাদের স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করে। সে সময় ইচ্ছাকৃতভাবে রকেটকে ‘সাবঅরবিটাল’ গতিপথে পাঠানো হতো, যা তুলনামূলকভাবে নিরাপদ ও কম জটিল।.‘সাবঅরবিটাল’ গতিপথ মানে হলো, রকেটকে এমন পথে ওড়ানো, যাতে সেটি মহাকাশের অনেক ওপরে উঠলেও পৃথিবীর কক্ষপথে প্রবেশ না করেই পৃথিবীতে ফিরে আসে।.ইতিহাসের সবচেয়ে বড় রকেট উৎক্ষেপণ করতে যাচ্ছে স্পেসএক্স.প্রতিবার উড্ডয়নের পর কালো-রুপালি রঙের বিশাল রকেটটিতে বহু পরিবর্তন আনা হয়েছে। এটি এখন পর্যন্ত উড্ডয়ন করা সবচেয়ে বড় ও শক্তিশালী বস্তু।তবে স্টারশিপকে বাণিজ্যিক ফ্লাইটের জন্য প্রস্তুত করা কিংবা চাঁদ বা মঙ্গলে পৌঁছানোর উপযোগী করে তুলতে এখনো বড় ধরনের কারিগরি চ্যালেঞ্জ রয়েছে। মাস্কের লক্ষ্য, রকেটটি যেন পুরোপুরি পুনর্ব্যবহারযোগ্য করা যায়।.উড্ডয়নের পরপরই স্পেসএক্সের স্টারশিপ বিস্ফোরিত

Source: https://www.prothomalo.com/world/usa/gftyng2r2a

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব

১

পাঁচ সিএনজি বিক্রি, তবুও নিঃস্ব আবুল মিয়া: বনানীর পরিত্যক্ত বেতার ভবনে জমজমাট জুয়ার আসর ?

২

বোর্ডে ভোটাভুটি, ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ

৩

গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ

৪

হুয়াং পদে ফেরার আগে এনভিডিয়ার পর্ষদকে আরও গোপন সম্পর্কের কথা জানান

৫

মোদির শাসনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ

৬

চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট

৭

ফলকে স্ত্রীরও নাম, সমালোচনার মুখে সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

৮

একা নয়, ১১ দল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে চায় জামায়াত

৯

চুল পড়া ও টাকের চিকিৎসায় গুরুত্ব পাচ্ছে এক্সোজোম থেরাপি

১০

নড়াইলের কালিয়ায় বিনা মূল্যে চোখের চিকিৎসা, দেওয়া হয়েছে ওষুধ-চশমা

১১

‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন কাজী কামরুল ইসলাম

১২

বিদেশ থেকে কীভাবে দেশের অপরাধজগৎ নিয়ন্ত্রণ করতেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম?

১৩

চাষের মাছের চেয়ে নদীর মাছ খেতে ভালো লাগে কেন

১৪

কিউআর কোড কী, এর ব্যবহার বাড়ছে কেন

১৫

২৬ নভেম্বর শুরু ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড, যুক্ত হচ্ছে দুটি নতুন ইভেন্ট

১৬

স্বতন্ত্র পরিচালকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ থাকতে হবে

১৭

প্যারোলে মুক্ত বাদল ফরাজি, ১৮ বছর পর বাগেরহাটে নিজের বাড়িতে যাচ্ছেন

১৮

পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে দফায় দফায় মারধরের অভিযোগ

১৯

শুধু সন্তানকে দোষ না দিয়ে নিজেদের জীবনাচরণ বদলান

২০