২৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কোহলি নিজেকে বাইরে রেখে বানালেন ওয়ানডের ‘সেরা’ ব্যাটসম্যান

ওয়ানডেতে বিরাট কোহলির ব্যাটিং নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই সংস্করণে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড তাঁর (৫৫)। এখন ছুটছেন সর্বোচ্চ রানের রেকর্ডে। এরপরও ‘আল্টিমেট’ ওয়ানডে ব্যাটসম্যান বানাতে গিয়ে কোহলি নিজেকে রাখেননি। সাতজন কিংবদন্তিকে বেছে নেন কোহলি।গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কোহলিকে বলা হয়েছিল, শট ধরে ধরে তাঁর ‘আল্টিমেট ওয়ানডে ব্যাটসম্যান’ বেছে নিতে। কোহলি তাতে রাখেননি নিজেকে, রাখেননি মহেন্দ্র সিং ধোনিকেও! .শুরুটা হলো স্ট্রেট ড্রাইভ দিয়ে। এখানে কোহলির একটুও দ্বিধা ছিল না। থাকার কথাও নয়। এই শটের জন্য কোহলি বেছে নেন শচীন টেন্ডুলকারকে। এরপর কাভার ড্রাইভ। এই শটের সঙ্গে কোহলির নিজের নামটাও অনেকের মুখে উঠে আসে। ক্যারিয়ারজুড়ে তাঁর কাভার ড্রাইভ মায়াঞ্জন মেখেছে অনেকের চোখে। কিন্তু কোহলি কাভার ড্রাইভে বেছে নিলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে। সাঙ্গাকারার কাভার ড্রাইভও ছিল একই সঙ্গে টেকনিক্যালি নিখুঁত এবং দেখতেও দারুণ।এরপর ফ্লিক–শট। এই শটেও কিন্তু অনেকেরই প্রিয় কোহলি। কবজির মোচড়ে কোহলি এই শটটি দারুণ খেলেন। ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনও এই শটকে নিজের ‘ট্রেডমার্ক’–এ পরিণত করেছিলেন। .কিন্তু কোহলির পছন্দ আরেক কিংবদন্তি —রাহুল দ্রাবিড়। কাট শটের জন্য কোহলি বেছে নিয়েছেন বীরেন্দর শেবাগকে। এতে খুব একটা অবাক হওয়ার সুযোগ নেই। ভারতের সাবেক ওপেনারের ব্যাটিংয়ে স্কয়ার কাট ছিল নিয়মিত বাউন্ডারি মারার অন্যতম প্রধান অস্ত্র।.বিশ্বকাপের সূচি ঘোষণা কবে, কাদের খেলা নিশ্চিত.এরপর সুইপ। কোহলি এই শটে পছন্দের খেলোয়াড় বেছে নিতে খানিকটা সময় নেন। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ম্যাথু হেইডেনের নামটা বললেন। ছক্কার জন্য অবশ্য কোহলির পছন্দ নিয়ে খুব বেশি ভাবতে হয়নি। সঙ্গে সঙ্গেই বলে দিলেন— ক্রিস গেইল। একসময় আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ছিল গেইলের। ৫৫৩টি ছক্কা মেরেছেন। পরে রেকর্ডটি ভেঙে দিয়েছেন রোহিত শর্মা। তাঁর ছক্কার এখন ৬৬৫টি।গেইলের ছক্কার প্রতি কোহলির আলাদা টান থাকার কারণও আছে। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে গেইলের সঙ্গে খেলেছেন কোহলি। খুব কাছ থেকে দেখেছেন গেইলের ব্যাটিং।.সর্বশেষে ছিল রানিং বিটুইন দ্য উইকেট। এখানেই এল সবচেয়ে বড় চমক। এই বিভাগে ভারতের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে নয়, কোহলি বেছে নিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও আরেক সাবেক বেঙ্গালুরু সতীর্থ এবি ডি ভিলিয়ার্সকে। ডি ভিলিয়ার্সের সঙ্গে কোহলির বন্ধুত্ব অনেক দিনের। একসঙ্গে উইকেটে থাকলে কী করতে পারেন, আইপিএলে বারবার সেটা দেখিয়েছেন। তবে ধোনির সঙ্গে উইকেটে সময় কাটাতে পছন্দ করেন কোহলি। তিনি নিজেই এ কথা বলেছিলেন। তবে দুজনের মধ্যে হয়তো অন্য প্রান্তে ডি ভিলিয়ার্স থাকলেও বেশি স্বচ্ছন্দে থাকেন কোহলি।.১৫ হাজার রান আর ৫৫তম সেঞ্চুরি: কোহলির দিনে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল ভারত

Source: https://www.prothomalo.com/sports/cricket/e7pnbiuqsi

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

২

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৩

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৪

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৫

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৬

মিরপুরে বাসে আগুন, আটক ২

৭

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৮

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

৯

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

১০

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১১

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১২

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১৩

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৪

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৫

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৬

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৭

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৮

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

১৯

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

২০