২৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্যালিফোর্নিয়ার ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে রাষ্ট্রীয় ছুটির তালিকায় যুক্ত হয়েছে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এত দিন অঙ্গরাজ্যের সরকারি ছুটির আইনে মুসলিমদের প্রধান দুই উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহার আলাদা স্বীকৃতি ছিল না। এবার সেই অবস্থার পরিবর্তন হলো।ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম ২৭ সেপ্টেম্বর অ্যাসেম্বলি বিল ২০১৭ বা এবি ২০১৭-তে স্বাক্ষর করেছেন। ‘স্টেট হলিডেজ: ঈদ’ নামের বিলটি উত্থাপন করেন সান ফ্রান্সিসকোর ডেমোক্র্যাট অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি।তবে এর অর্থ এই নয় যে, ঈদের দিন সব সরকারি অফিস, স্কুল, আদালত, স্থানীয় প্রতিষ্ঠান ও বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে বন্ধ থাকবে। নতুন আইনে ঈদকে সরকারি ক্যালেন্ডারে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি শিক্ষার্থী, সরকারি কর্মী, স্কুল জেলা ও কমিউনিটি কলেজের জন্য কিছু ব্যবস্থা রাখা হয়েছে।.দুই ঈদের সরকারি স্বীকৃতিনতুন আইনে শাওয়াল মাসের প্রথম দিনকে ঈদুল ফিতর এবং জিলহজ মাসের ১০ তারিখকে ঈদুল আজহা হিসেবে উল্লেখ করে রাষ্ট্রীয় ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।ইংরেজি ক্যালেন্ডারে ঈদের তারিখ প্রতিবছর পরিবর্তিত হয়। তাই আইনে নির্দিষ্ট ইংরেজি তারিখের পরিবর্তে শাওয়াল ও জিলহজ মাসকে ভিত্তি ধরা হয়েছে।আইনের ব্যাখ্যায় বলা হয়েছে, এটি বেসামরিক বা সরকারি ক্যালেন্ডারভিত্তিক স্বীকৃতি। এর মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ধর্মীয় অনুষ্ঠান, আচার বা কর্মকাণ্ডে অংশ নিতে বাধ্য করা হচ্ছে না।.মুসলিম শিক্ষার্থীদের জন্য পরিবর্তনএবি ২০১৭ আইনে দুই ঈদ পালনের জন্য মুসলিম শিক্ষার্থীদের স্কুলে অনুপস্থিতিকে অনুমোদিত অনুপস্থিতির আওতায় আনা হয়েছে। ফলে ঈদের নামাজ বা ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিতে কোনো শিক্ষার্থী ক্লাস, পরীক্ষা বা অন্য কার্যক্রমে অনুপস্থিত থাকলে তার আইনি ভিত্তি থাকবে।স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে ঈদের দিন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে এটি বাধ্যতামূলক নয়। সিদ্ধান্ত নির্ভর করবে সংশ্লিষ্ট স্কুলের ওপর। কমিউনিটি কলেজগুলোও স্থানীয় চুক্তির মাধ্যমে এমন ব্যবস্থা নিতে পারবে।.বিলটি যেভাবে আইনে পরিণত হলোম্যাট হ্যানি ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি এবি ২০১৭ উত্থাপন করেন। বিভিন্ন কমিটির অনুমোদনের পর ২৬ মে বিলটি অ্যাসেম্বলিতে ৬৪-১ ভোটে পাস হয়। সিনেটের অনুমোদন ও সংশোধনীতে অ্যাসেম্বলির সম্মতির পর ১০ সেপ্টেম্বর বিলটি গভর্নরের কাছে পাঠানো হয়। গভর্নর গ্যাভিন নিউজম ২৭ সেপ্টেম্বর এতে স্বাক্ষর করেন।আশ কালরা, স্টেফানি নগুয়েন ও আইশা ওয়াহাবসহ কয়েকজন আইনপ্রণেতা বিলটির সহ-উদ্যোক্তা ছিলেন। কেয়ার-ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া কমিশন অন এশিয়ান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার আমেরিকান অ্যাফেয়ার্স এবং মুসলিম ইমপ্যাক্ট কাউন্সিলও বিলটির পক্ষে কাজ করেছে।.বাস্তবে কী বদলাবেনতুন আইনে মুসলিম শিক্ষার্থীদের ঈদের দিনের অনুপস্থিতি অনুমোদনের ভিত্তি তৈরি হয়েছে। সরকারি কর্মীরা ছুটির নির্দিষ্ট আইনি কাঠামো পাবেন। স্কুল ও কমিউনিটি কলেজগুলো স্থানীয়ভাবে বন্ধের সিদ্ধান্ত নিতে পারবে।তবে আদালত, সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে না। অর্থাৎ ঈদ ক্যালিফোর্নিয়ার সরকারি ক্যালেন্ডারে স্বীকৃতি পেলেও ছুটি বা উদ্‌যাপনের বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর।

Source: https://www.prothomalo.com/world/usa/tmfb4bww2n

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব

১

পাঁচ সিএনজি বিক্রি, তবুও নিঃস্ব আবুল মিয়া: বনানীর পরিত্যক্ত বেতার ভবনে জমজমাট জুয়ার আসর ?

২

বোর্ডে ভোটাভুটি, ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ

৩

গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ

৪

হুয়াং পদে ফেরার আগে এনভিডিয়ার পর্ষদকে আরও গোপন সম্পর্কের কথা জানান

৫

মোদির শাসনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ

৬

চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট

৭

ফলকে স্ত্রীরও নাম, সমালোচনার মুখে সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

৮

একা নয়, ১১ দল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে চায় জামায়াত

৯

চুল পড়া ও টাকের চিকিৎসায় গুরুত্ব পাচ্ছে এক্সোজোম থেরাপি

১০

নড়াইলের কালিয়ায় বিনা মূল্যে চোখের চিকিৎসা, দেওয়া হয়েছে ওষুধ-চশমা

১১

‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন কাজী কামরুল ইসলাম

১২

বিদেশ থেকে কীভাবে দেশের অপরাধজগৎ নিয়ন্ত্রণ করতেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম?

১৩

চাষের মাছের চেয়ে নদীর মাছ খেতে ভালো লাগে কেন

১৪

কিউআর কোড কী, এর ব্যবহার বাড়ছে কেন

১৫

২৬ নভেম্বর শুরু ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড, যুক্ত হচ্ছে দুটি নতুন ইভেন্ট

১৬

স্বতন্ত্র পরিচালকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ থাকতে হবে

১৭

প্যারোলে মুক্ত বাদল ফরাজি, ১৮ বছর পর বাগেরহাটে নিজের বাড়িতে যাচ্ছেন

১৮

পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে দফায় দফায় মারধরের অভিযোগ

১৯

শুধু সন্তানকে দোষ না দিয়ে নিজেদের জীবনাচরণ বদলান

২০