২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘জিপিএ–৫ পাওয়ার পর এখন সংবর্ধনা পাচ্ছি, খুবই ভালো লাগছে’

নাজনীনের কণ্ঠে উচ্ছ্বোস, ‘বান্ধবীরা একসঙ্গে এসেছি। খুবই এক্সাইটেড।’নাজনীন আক্তার থাকে সাভারে। সাভার ল্যাবরেটরী স্কুলের এ শিক্ষার্থী এবারের এসএসসিতে জিপিএ–৫ পেয়েছে। আজ মঙ্গলবার সকাল সকাল চলে এসেছে সাভারের আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে। অংশ নিয়েছে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা’ অনুষ্ঠানে।রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এসএসসিতে জিপিএ–৫ পেয়েছে আমরিন ফাতেমা। উৎসবে এসেই বলল, ‘জিপিএ–৫ পাওয়ার পর এখন সংবর্ধনা পাচ্ছি। খুবই ভালো লাগছে।’.‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে দেশের ৬৪ জেলার কৃতী শিক্ষার্থীদের নিয়ে চলছে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব। এরই ধারাবাহিকতায় ঢাকা অঞ্চলের জিপিএ–৫ উৎসব চলবে আজ ও আগামীকাল বুধবার। এ উৎসবে চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে।ঢাকা পর্বের প্রথম দিনে আজ ঢাকা জেলার প্রায় ১০ হাজার কৃতী শিক্ষার্থী অংশ নিচ্ছে। ফ্যান্টাসি কিংডমে সকাল ৯টায় এ অনুষ্ঠান শুরু হয়েছে। তার আগে থেকেই অনুষ্ঠানস্থলে আসতে থাকেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। অনুষ্ঠান চলবে বিকেল ৪টা পর্যন্ত।.অনুষ্ঠানস্থলে ঢুকতেই কথা হয় কৃতী শিক্ষার্থী আহনাফ হোসেন সরকারের সঙ্গে। মায়ের সঙ্গে এসেছে সে। আহনাফ প্রথম আলোকে বললো, ‘কেবলই এলাম। আমি উৎসব নিয়ে এক্সাইটেড।’দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের ভালো ফলের আনন্দ একসঙ্গে উদ্‌যাপন করতে থাকছেন বিশিষ্টজন ও তারকা শিল্পীরা। আজকের উৎসবে থাকছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য আবুল কাশেম মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও ‘আয়রনম্যান’ মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত, শিখোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহীর চৌধুরী, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক প্রমুখ।এ ছাড়া শিক্ষার্থীদের গান–আড্ডায় মাতিয়ে রাখতে থাকছেন অভিনয়শিল্পী সিয়াম আহমেদ, তানজিম সাইয়ারা, ইয়াশ রোহান, সংগীতশিল্পী দোলা রহমান, ইমন চৌধুরী ও তাঁর দল বেঙ্গল সিম্ফনি। সঞ্চালনা করবেন প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন।.আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা–গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।ঢাকা অঞ্চলের উৎসবের দ্বিতীয় দিনে আগামীকাল ঢাকা, মানিকগঞ্জ ও গাজীপুর জেলার ১০ হাজারের বেশি কৃতী শিক্ষার্থী উৎসবে অংশ নেবে।

Source: https://www.prothomalo.com/bangladesh/x3ud81wwqq

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৃশ্যশিল্পে শব্দের শরীর

১

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

৩

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৪

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৫

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৬

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৭

মিরপুরে বাসে আগুন, আটক ২

৮

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৯

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

১০

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

১১

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১২

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১৩

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১৪

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৫

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৬

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৭

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৮

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৯

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

২০