৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি

মরক্কোয় প্রথমবারের মতো কোনো নারী সরকারপ্রধানের দায়িত্ব পেলেন। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ গতকাল মঙ্গলবার ফাতিমা জাহরা আল মানসুরিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। আরব বিশ্বে প্রধানমন্ত্রী হওয়া দ্বিতীয় নারী তিনি।মরক্কোর রাজপ্রাসাদ থেকে গতকাল এক বিবৃতিতে নতুন সরকারপ্রধান হিসেবে ফাতিমাকে নিয়োগ দেওয়ার খবর জানানো হয়। ৫০ বছর বয়সী এই নারী দেশটির নগর–পরিকল্পনামন্ত্রী ও মারাকেশ শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন।নিজের নিয়োগকে ‘সত্যিই ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন ফাতিমা মানসুরি। টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আমাদের দেশের ইতিহাসে এই প্রথম একজন নারী সরকার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন। এটি শুধু আমার জন্য নয়, মরক্কোর সব নারীর জন্যই গর্বের বিষয়।’.মরক্কোয় গত সপ্তাহে নির্বাচন হয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষণার চার দিন পর প্রধানমন্ত্রী নিয়োগের এ ঘোষণা এল। ফাতিমা রাজপরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টির (পিএএম) রাজনীতিবিদ। নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছে দলটি। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে মোট আসন ৩৯৫টি। এর মধ্যে পিএএম ৯৭টিতে জয় পেয়েছে।তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৯৮টি আসন। অর্থাৎ সরকার গঠনে পিএএমকে জোটসঙ্গী খুঁজতে হবে। প্রধানমন্ত্রী হিসেবে ফাতিমার প্রথম বড় কাজ হবে সেই জোট গঠন।২০০৮ সালে রাজা ষষ্ঠ মোহাম্মদের বন্ধু ফুয়াদ আলী আল হিম্মা পিএএম প্রতিষ্ঠা করেন। পিএএম সব দলের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে। তবে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (পিজেডি), ফেডারেশন অব ডেমোক্রেটিক লেফটসহ কয়েকটি দল ইতিমধ্যে বিরোধী দলে থাকার ঘোষণা দিয়েছে।.নতুন সরকারকে আরও একটি বড় সিদ্ধান্ত নিতে হবে। ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ সামনে রেখে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ কীভাবে বণ্টন করা হবে, তা নির্ধারণ করবে ক্ষমতাসীন জোট। মরক্কো, পর্তুগাল ও স্পেন যৌথভাবে ওই বিশ্বকাপ আয়োজন করবে।ফাতিমা মানসুরি আরব বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এর আগে ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত তিউনিসিয়ার প্রধানমন্ত্রী ছিলেন নাজলা বুদেন।.মরক্কোর ফুটবলপ্রধান লেকজা কি দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন

Source: https://www.prothomalo.com/world/africa/x6hjhm1ojj

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যান্ডারসনকে ‘অসম্মান’ করেছে ল্যাঙ্কশায়ার

১

যে সঞ্চয়পত্র সবাই কিনতে পারেন

২

সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর

৩

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, এমপির আত্মীয়স্বজন পেয়েছেন ডিলারশিপ

৪

এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল

৫

হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন

৬

পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি

৭

বাসায় ঢুকে দম্পতিকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ

৮

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

৯

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

১০

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

১১

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

১২

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

১৩

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

১৪

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

১৫

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

১৬

জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র

১৭

জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র

১৮

মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬

১৯

মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬

২০