২ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চিকিৎসক দেখাতে গিয়ে ভবনের ছাদের দরজা আটকে অস্বাভাবিক আচরণ, উদ্ধার করল ফায়ার সার্ভিস

নাসিম উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তিকে নিয়ে চিকিৎসকের চেম্বারে যান স্বজনেরা। চেম্বারে প্রবেশের আগেই তিনি পালিয়ে পাশের একটি তিনতলা ভবনের ছাদে উঠে দরজা আটকে দেন। এরপর অস্বাভাবিক আচরণ শুরু করলে ভবনের মালিকসহ স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন।আজ শুক্রবার বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের ডাকবাংলো সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।.স্বজনেরা জানান, বছর দেড়েক আগে নাসিম উদ্দিনের বসতঘর আগুনে পুড়ে যায়। ওই সময় পরিবারের অন্য সদস্যরা বেরিয়ে পড়লেও তিনি ঘরের শৌচাগারে ঢুকে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঝুঁকি নিয়ে তাঁকে উদ্ধার করেন।নাসিম উদ্দিন জুড়ীর সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নাসিম উদ্দিন বেশ কিছু দিন ধরে মানসিক রোগে ভুগছেন। আজ বিকেল চারটার দিকে স্ত্রী ও শ্বশুর তাঁকে নিয়ে ডাকবাংলো সড়ক এলাকায় একটি রোগনির্ণয় কেন্দ্রে সংশ্লিষ্ট এক চিকিৎসকের চেম্বারে যান। একপর্যায়ে তিনি দৌড়ে পালিয়ে যান।.পরে রোগনির্ণয় কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত তিনতলা ভবনের ছাদে উঠে বাইরে থেকে দরজা আটকে দেন নাসিম উদ্দিন। একপর্যায়ে ছাদ থেকে নিচে নামতে তিনি বিভিন্নভাবে চেষ্টা চালান। এ দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে জুড়ী ফায়ার সার্ভিস ও জুড়ী থানা–পুলিশ সেখানে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে ছাদের স্টিলের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী জুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান কবিরুল ইসলাম বলেন, নাসিম উদ্দিনের আচরণে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দরজা খুলে নিচে নামতে তাঁকে একাধিকবার অনুরোধ হয়। কিন্তু তিনি সাড়া দেননি। পরে বাধ্য হয়ে দরজা ভাঙতে হয়।.কবিরুল ইসলাম বলেন, প্রায় দেড় বছর আগে নাসিম উদ্দিনের বাড়িতে টিনশেডের বসতঘরে আগুন লাগে। দাউ দাউ করে আগুন জ্বলছিল। তিনি ঘরে টয়লেটের ভেতরে ঢুকে পড়েছিলেন। পরে ঝুঁকি নিয়ে অক্ষত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।নাসিম উদ্দিন ‘সিজোফ্রেনিয়া’ রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে মনে করছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাঈদ এনাম। তিনি বলেন, এ রোগে আক্রান্ত ব্যক্তিরা কখন, কী করতে হবে অথবা পারিপার্শ্বিক অবস্থা বুঝে উঠতে পারেন না। এ ক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/ryp6jad01v

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

২

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৩

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৪

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৫

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৬

মিরপুরে বাসে আগুন, আটক ২

৭

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৮

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

৯

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

১০

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১১

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১২

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১৩

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৪

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৫

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৬

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৭

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৮

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

১৯

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

২০