২ অক্টোবর ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চ্যাটজিপিটিতে নতুন সুবিধা

চ্যাটজিপিটিকে আরও বেশি কাজের উপযোগী করে তুলতে অ্যাপের মতো ইন্টারফেস ও অটোমেশন সুবিধা যুক্তের ঘোষণা দিয়েছে ওপেনএআই। নতুন সুবিধাগুলো কাজে লাগিয়ে অ্যাপ নির্মাতারা চ্যাটজিপিটির ভেতরেই নিজেদের অ্যাপের মতো ইন্টারফেস তৈরি করতে পারবেন। এর ফলে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের সময় ব্যবহারকারীরা নিজেদের পছন্দের অ্যাপ বা সেবা চালু করে বিভিন্ন কাজ করতে পারবেন। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ওপেনএআইয়ের ডেভডে অনুষ্ঠানে নির্মাতাদের জন্য বড় পরিসরে প্লাগ-ইন এক্সটেনশন ব্যবহারের সুযোগ চালুর ঘোষণা দিয়েছে ওপেনএআই। .চ্যাটজিপিটিতে আগে থেকেই বিভিন্ন প্লাগ-ইন ব্যবহারের সুযোগ রয়েছে। ফলে স্ল্যাক, শেয়ারপয়েন্ট, এয়ারটেবল ও গুগল ড্রাইভের মতো বিভিন্ন সেবা চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করা যায়। নতুন প্লাগ-ইন এক্সটেনশনের মাধ্যমে এসব সেবার জন্য চ্যাটজিপিটির সাইডবারে আলাদা জায়গা তৈরি করা যাবে। ফলে ব্যবহারকারীরা চ্যাটজিপিটির ভেতর থেকেই প্রয়োজনীয় অ্যাপ খুঁজে দ্রুত ব্যবহার করতে পারবেন।.ওপেনএআইয়ের তথ্যমতে, নতুন প্লাগ-ইন এক্সটেনশনে ইন্টার‍্যাক্টিভ প্যানেলও তৈরি করা যাবে। অ্যাপগুলো যে ধরনের ফাইল সমর্থন করে, সেই ফাইলগুলোও যুক্ত করা যাবে ইন্টারফেসে। এর ফলে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের সময় আলাদা করে অ্যাপ চালু না করেও প্রয়োজনীয় বিভিন্ন কাজ করা যাবে।.প্লাগ-ইন তৈরি ও ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর প্রক্রিয়াও সহজ করতে ‘প্লাগ-ইন ক্রিয়েটর’ নামে নতুন একটি টুলও চালু করেছে ওপেনএআই। টুলটি কাজে লাগিয়ে সহজে প্লাগ-ইন তৈরি করা যাবে। প্লাগ-ইন ডিরেক্টরিতে কোন প্লাগ-ইন ব্যবহারকারীদের সামনে দেখানো হবে, সেই ব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন এ পরিবর্তনের ফলে ব্যবহারকারীদের কথোপকথনের সময় প্রাসঙ্গিক প্লাগ-ইনগুলো ব্যবহারের জন্য সুপারিশ করবে ওপেনএআই।সূত্র: টেক ক্র্যান্চ

Source: https://www.prothomalo.com/technology/artificial-intelligence/wjhi8tsqvo

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

১

ছিনতাইকারীর কবলে এক রাত

২

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

৩

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

৪

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

৫

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

৬

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

৭

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস

৮

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

৯

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

১০

চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক

১১

বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন

১২

ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে

১৩

ইসির পরীক্ষা হবে আগামীকাল: ১১–দলীয় ঐক্য

১৪

দুই পা হারানো সাখাওয়াতের হাতে হুইলচেয়ার, ঘরে এক মাসের বাজার

১৫

গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন রক্তে বুক ভিজে যাচ্ছে স্বামীর, হাসপাতালে নিতে নিতে শেষ

১৬

বিজ্ঞান প্রাণহীন বিষয় নয়, বিজ্ঞান থেকে মানবিকতা বিচ্ছিন্ন করা যায় না

১৭

ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

১৮

ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠনে অনিশ্চয়তা, কেউ পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা

১৯

সাজেকে টানা সাত দিন ধরে অবরোধ, বিপাকে কৃষক ও গাড়িচালকেরা

২০