১৮ নভেম্বর ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বুয়েটের ভর্তি পরীক্ষা পেছাল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তির পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ১ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী বুয়েটে ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।বুয়েটের উপাচার্য একরামুল হক আজ বুধবার প্রথম আলোকে বলেন, আজ তাঁদের একাডেমিক কাউন্সিলের সভা ছিল। সভা চলাকালেই তাঁরা জানতে পারেন যে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্ট একটি আদেশ দিয়েছেন। এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায়ও এ নিয়ে আলোচনা হয়েছে। এসব বিবেচনায় তাঁরা ভর্তি পরীক্ষার সময় দুই দুপ্তাহ পিছিয়ে দিয়েছেন। এর ফলে এইচএসসির সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোনো পরীক্ষার্থী যোগ্য হলে বুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করতে পারবেন।.এইচএসসির সম্পূরক পরীক্ষার্থীদের জন্য ঢাবি, জাবি ও বুয়েট বাদ, ভর্তির সুযোগ পাবেন যেসব বিশ্ববিদ্যালয়ে.উপাচার্য জানান, ভর্তি পরীক্ষার আবেদন ফরম বিতরণ শুরু হবে ২১ নভেম্বর। তা চলবে জানুয়ারির ৭ বা ৮ তারিখ পর্যন্ত।এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা শুরু হবে ১ ডিসেম্বর। এ পরীক্ষা শেষ হবে ১৫ ডিসেম্বর। ফলাফল প্রকাশিত হবে ডিসেম্বরের শেষ নাগাদ।অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই এইচএসসিতে সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের স্নাতকে (সম্মান) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছে। এ সুযোগ রেখেই বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনছে বা আয়োজন করছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মতো কোনো কোনো বিশ্ববিদ্যালয় সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে চাইছিল না।.এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কাজে লাগবে না.এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রুলসহ এ আদেশ দেন। এরপর বুয়েট ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়।.সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

Source: https://www.prothomalo.com/bangladesh/a0sbgdtfwi

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গাসহ কিছু এলাকাকে দেশের ভূখণ্ড মনে হচ্ছে না: গোলাম পরওয়ার

১

আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই বিষদাঁত ভেঙে দেবে জনগণ: প্রধানমন্ত্রী

২

তৃতীয় অপশক্তি সবকিছু তছনছ করে দিতে চাচ্ছে: সংসদে জামায়াত আমির

৩

রাজু হত্যার বিচার চান রিজভী, কাঁদলেন বাবা

৪

সিম ও ব্যাংকিংয়ে ফেস ভেরিফিকেশন

৫

ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাকা বিশ্ববিদ্যালয়

৬

বুয়েটের ভর্তি পরীক্ষা পেছাল

৭

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, বাংলাদেশে কী প্রভাব পড়বে?

৮

সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা-নেওয়ার আবেদন

৯

টুঙ্গিপাড়ায় গাছ ফেলে সড়ক অবরোধ, পড়ে আছে পুলিশের পোড়া গাড়ি

১০

ইউনিলিভার বাংলাদেশের ডিরেক্টর পদে মোহাম্মদ শহীদুল ইসলাম

১১

আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচে গোল না খাওয়ার রেকর্ড এখন মার্তিনেজেরও

১২

১০বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি

১৩

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

১৪

ছোঁ মেরে ফোন ছিনতাই-চুরি, অ্যাকাউন্ট ফাঁকা করে ঋণও নেয় চক্র

১৫

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

১৬

চাকরির বিজ্ঞপ্তিতে ‘আকর্ষণীয় বেতন’ লেখার দিন শেষ হচ্ছে যুক্তরাজ্যে, বাংলাদেশের চিত্র কী

১৭

সুশাসন, স্বচ্ছতা ও নিয়মনীতি মেনেই ব্র্যাক ব্যাংকের সাফল্য: তারেক রেফাত উল্লাহ খান

১৮

সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ

১৯

ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতুর একাংশে ধস

২০