৪ অক্টোবর ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিয়েভে জার্মান চ্যান্সেলরের সফরের পরপরই গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার হামলা

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের আকস্মিক কিয়েভ সফরের মধ্যে আজ রোববার ইউক্রেনের রাজধানীতে বড় হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে নর্দান ব্রিজ নামে গুরুত্বপূর্ণ একটি সেতুতেও হামলা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে ফ্রিডরিখ মের্ৎস কিয়েভে পৌঁছানোর পরপরই শহরজুড়ে হামলার সাইরেন বেজে ওঠে। রুশ ড্রোন হামলার সতর্কতা জানিয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। কিছুক্ষণ পর কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, রুশ হামলায় নর্দান ব্রিজের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিপ্রো নদীর ওপর নির্মিত এ সেতু শহরের পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে সংযোগ স্থাপন করেছে। সাম্প্রতিক দিনগুলোতে নদীটির ওপর নির্মিত আরও কয়েকটি সেতুতে হামলা হয়েছে।.বার্তা আদান–প্রদানের বিভিন্ন অ্যাপের চ্যানেলে প্রকাশিত ছবিতে সেতুটির ওপর ক্ষেপণাস্ত্র আঘাত হানতে এবং সেখান থেকে আগুনের গোলা উঠতে দেখা গেছে। কিয়েভে এখন দিন-রাত হামলা চলছে। আবাসিক এলাকা, জ্বালানি স্টেশন, স্কুল, রেলপথ ও যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা হচ্ছে।জার্মান চ্যান্সেলর বলেন, ‘আগামী কয়েক সপ্তাহে ইউক্রেনকে আমাদের সবার সমর্থন দেওয়া প্রয়োজন। রাশিয়াকে থামানো না গেলে একসময় তাদের যুদ্ধযন্ত্র আমাদের দিকেও ঘুরে দাঁড়াবে।’.এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে আরও সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে রাশিয়ার নতুন দ্রুতগতির জেটচালিত ড্রোন ধ্বংস করতে উন্নত প্রতিরোধব্যবস্থা চেয়েছেন তিনি।এ সফরে জেলেনস্কির সঙ্গে জার্মান চ্যান্সেলরের বৈঠক করার কথা রয়েছে। জার্মানির সরকারি সূত্র জানিয়েছে, বৈঠকে ইউক্রেনের জন্য ১০০ কোটি ডলারের বেশি নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করা হতে পারে।.কিয়েভে রাশিয়ার হামলায় এক ভারতীয়সহ নিহত ১২.জার্মান সূত্র অনুযায়ী, এ প্যাকেজে ড্রোন ও স্যাটেলাইট প্রযুক্তি থাকবে। এগুলো রাশিয়ার ড্রোন উৎক্ষেপণস্থলে হামলায় ইউক্রেনকে সহায়তা করবে। এ ছাড়া জেটচালিত ড্রোন তৈরিতে যৌথ উদ্যোগও থাকবে।একটি জার্মান সরকারি সূত্র বলেছে, এ সহায়তা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার বর্তমান ঘাটতি পূরণে সহায়তা করবে। এর প্রভাব দ্রুত দেখা যাবে বলে আশা করা হচ্ছে।.কিয়েভের কাছে গোলাবারুদের গুদামে রাশিয়ার হামলা, নিহত ৩৭

Source: https://www.prothomalo.com/world/europe/jnykgn8bmt

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুশাসন, স্বচ্ছতা ও নিয়মনীতি মেনেই ব্র্যাক ব্যাংকের সাফল্য: তারেক রেফাত উল্লাহ খান

১

সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ

২

ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতুর একাংশে ধস

৩

রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস

৪

পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা জনগণ মেনে নেবে না: জোনায়েদ সাকি

৫

বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফরাসি অপেরা

৬

রূপনগরে হাত বাঁধা অবস্থায় তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

৭

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপির বাড়িতে আগুন

৮

‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’

৯

প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

১১

দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি

১২

২২ বছর পর টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের, অভিষেকেই ইতিহাস নাসিরের

১৩

যৌনতা আর ভূত! বলিউড সিনেমার দুনিয়া অন্য ভুবন

১৪

খাতুনগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে ভাঙচুর, দুই নেতা আটক

১৫

মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন দুই ইউপি সদস্য, ট্রাকচাপায় গেল প্রাণ

১৬

শাহরুখের ছবি ফিরিয়ে দিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা ছাড়েন ফারহিন

১৭

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বাস্তব বাজেটের ধারণা

১৮

ভেপে–চকলেটে, কুশ–কেটামিনের মতো নতুন মাদক, কেনাবেচাও আলাদা

১৯

পর্তুগালের হারে খুশি রোনালদোর মা: কোচ বললেন, ‘মা তো মা-ই’

২০