৫ অক্টোবর ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চলন্ত ট্রেনের ছাদে হাঁটছিল কিশোর, নিচে পড়ে নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপো এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোরের (১৪) মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে চাঁদপুরগামী একটি ট্রেন থেকে পড়ে যায় সে।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন মো. জায়েদ জানান, তিনি বিএম কনটেইনার ডিপোতে চাকরি করেন। সকালে তিনিসহ কয়েকজন চট্টগ্রামমুখী রেললাইনের পাসে বসে ছিলেন। এ সময় ঢাকামুখী একটি ট্রেনের ছাদে এক কিশোরকে হাঁটতে দেখেন। একপর্যায়ে ট্রেন থেকে কিশোরটি নিচে পড়ে যায়। এরপর একটি পাকা খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায় কিশোরটি। তার রক্তক্ষরণ হতে দেখে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। এরপর ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিস।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার পিপুল চাকমা প্রথম আলোকে বলেন, ওই কিশোরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে। ওই কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/1m5a4sxrb2

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর অর্থ কী

১

অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত

২

অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত

৩

নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর

৪

নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর

৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে আবেদন চার ধাপে, ১ নভেম্বর শুরু

৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে আবেদন চার ধাপে, ১ নভেম্বর শুরু

৭

ইসরায়েলে ভোট চলছে, কেন্দ্রে কেন আরব ভোটারদের ভিডিও করছে নেতানিয়াহুর দল

৮

কালো স্যুটে গোলাপি পালকের ব্রোচ, নজর কাড়লেন লামিনে ইয়ামাল

৯

দ্বিতীয়বার খোলা হলো লালন আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেল

১০

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটার টানতে নানা প্রতিশ্রুতি

১১

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটার টানতে নানা প্রতিশ্রুতি

১২

মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে বিক্ষোভ বন্ধ হবে: দিল্লির ব্যবসায়ীদের রাহুল

১৩

মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে বিক্ষোভ বন্ধ হবে: দিল্লির ব্যবসায়ীদের রাহুল

১৪

অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী

১৫

অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী

১৬

জুয়ার আসরে নিঃস্ব ওসমান মিয়া, হোমনা উপজেলায় আবারো জমজমাট ‘জুয়ার আসর’ ?

১৭

দাম্পত্যে সন্দেহ থেকে মধ্যবিত্তের গল্প, আলোচনায় কোন পাঁচ নাটক

১৮

দাম্পত্যে সন্দেহ থেকে মধ্যবিত্তের গল্প, আলোচনায় কোন পাঁচ নাটক

১৯

প্রকৃতি ও পরম্পরার সেতুবন্ধ

২০