৬ অক্টোবর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গের নাম ‘পশ্চিমবঙ্গই’ রাখতে বিল আসছে বিধানসভায়

পশ্চিমবঙ্গের নাম পশ্চিমবঙ্গই থাকছে। বাংলা বা ওয়েস্ট বেঙ্গল নয়, রাজ্যের নাম হবে ‘পশ্চিমবঙ্গ’। এ নিয়ে রাজ্য বিধানসভার পরবর্তী অধিবেশনে একটি বিল আনা হবে।গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন, রাজ্যের নাম আর বাংলা বা ওয়েস্ট বেঙ্গল হবে না। নাম হবে পশ্চিমবঙ্গ।রাজ্যের নাম ‘বাংলা’ করার জন্য ২০১৮ সালে রাজ্য বিধানসভায় একটি প্রস্তাব পাস করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার ওই প্রস্তাব অনুমোদন করেনি।.তৃণমূল সরকারের আমলে নেওয়া ওই প্রস্তাব অনুমোদনের জন্য ভারতের তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকেও অনুরোধ করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ‘বাংলা’ নামের প্রস্তাবে কেন্দ্রের সায় মেলেনি। সেটি ফাইলবন্দী হয়ে থাকে।বিষয়টি দীর্ঘদিন ঝুলে থাকার পর গতকাল সল্টলেকের দলীয় দপ্তরে সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য জানান, রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ। বাংলা বা ওয়েস্ট বেঙ্গল হবে না।এ প্রস্তাব অনুমোদনের জন্য রাজ্য বিধানসভার পরবর্তী অধিবেশনে একটি বিল পেশ করা হবে। বিধানসভায় প্রস্তাবটি অনুমোদিত হলে তা পাঠানো হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এরপর অনুমোদনের জন্য পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির অনুমোদন পেলে তা আইনে পরিণত হবে।.গত আগস্টে ভারতের দক্ষিণের রাজ্য কেরালার নাম পরিবর্তিত হয়ে হয়েছে ‘কেরলম’। শমীক ভট্টাচার্য আজ বলেন, বাংলা নয়, পশ্চিম বাংলা নয়, বেঙ্গল নয়, বঙ্গাল নয় কিংবা ওয়েস্ট বেঙ্গলও নয়—এই রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ।শমীক ভট্টাচার্যের যুক্তি, ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল থাকায় কেন্দ্রীয় সরকারের যেকোনো বৈঠকে পশ্চিমবঙ্গের ডাক পড়ে একেবারে শেষের দিকে। কারণ, ওয়েস্ট বেঙ্গলের ইংরেজি নামের প্রথম অক্ষর ‘ডব্লিউ’, যা ইংরেজি বর্ণমালার শেষের দিকে। তাই রাজ্যের নাম বাংলায় যেমন পশ্চিমবঙ্গ হবে, ইংরেজিতেও হবে পশ্চিমবঙ্গ।.এর আগে ১৯৯৯ সালের ২০ জুলাই রাজ্য বিধানসভায় প্রস্তাব এসেছিল, রাজ্যের নাম সব ভাষাতেই পশ্চিমবঙ্গ করা হোক। পরে আলোচনায় পশ্চিমবঙ্গের পরিবর্তে ‘বাংলা’ নামের প্রস্তাব ওঠে। কিন্তু সেই নাম অনুমোদিত হয়নি।দীর্ঘ ১৭ বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাজ্যের নাম পরিবর্তনের বিষয়টি আবার সামনে আসে। ২০১৬ সালের ২ আগস্ট রাজ্য মন্ত্রিসভায় প্রস্তাব পাস হয়, রাজ্যের নাম তিন ভাষায় তিন রকম হবে—বাংলায় বাংলা, ইংরেজিতে বেঙ্গল এবং হিন্দিতে বঙ্গাল।

Source: https://www.prothomalo.com/world/india/0i7rgd1c9w

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব

১

পাঁচ সিএনজি বিক্রি, তবুও নিঃস্ব আবুল মিয়া: বনানীর পরিত্যক্ত বেতার ভবনে জমজমাট জুয়ার আসর ?

২

বোর্ডে ভোটাভুটি, ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ

৩

গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ

৪

হুয়াং পদে ফেরার আগে এনভিডিয়ার পর্ষদকে আরও গোপন সম্পর্কের কথা জানান

৫

মোদির শাসনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ

৬

চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট

৭

ফলকে স্ত্রীরও নাম, সমালোচনার মুখে সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

৮

একা নয়, ১১ দল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে চায় জামায়াত

৯

চুল পড়া ও টাকের চিকিৎসায় গুরুত্ব পাচ্ছে এক্সোজোম থেরাপি

১০

নড়াইলের কালিয়ায় বিনা মূল্যে চোখের চিকিৎসা, দেওয়া হয়েছে ওষুধ-চশমা

১১

‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন কাজী কামরুল ইসলাম

১২

বিদেশ থেকে কীভাবে দেশের অপরাধজগৎ নিয়ন্ত্রণ করতেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম?

১৩

চাষের মাছের চেয়ে নদীর মাছ খেতে ভালো লাগে কেন

১৪

কিউআর কোড কী, এর ব্যবহার বাড়ছে কেন

১৫

২৬ নভেম্বর শুরু ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড, যুক্ত হচ্ছে দুটি নতুন ইভেন্ট

১৬

স্বতন্ত্র পরিচালকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ থাকতে হবে

১৭

প্যারোলে মুক্ত বাদল ফরাজি, ১৮ বছর পর বাগেরহাটে নিজের বাড়িতে যাচ্ছেন

১৮

পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে দফায় দফায় মারধরের অভিযোগ

১৯

শুধু সন্তানকে দোষ না দিয়ে নিজেদের জীবনাচরণ বদলান

২০