৭ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে, বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগোর মতো বড় শহর ধ্বংস করে দিতে ইরান সক্ষম-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন এক মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট নেতা ও রিপাবলিকান পার্টির বেশ কয়েকজন নেতা-কর্মী তাঁর এ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।গত সোমবার নেব্রাস্কার গ্র্যান্ড আইল্যান্ডে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধকালীন অর্থনৈতিক ত্যাগ ও মূল্যস্ফীতি নিয়ে কথা বলতে গিয়ে এ সময় তিনি বলেন, জ্বালানি ও সারের দাম কিছুটা বাড়লেও বিশ্ব এবং দেশকে নিরাপদ রাখতে এটি খুবই সামান্য একটি মূল্য।.সমাবেশে ট্রাম্প বলেন, ‘তারা একটি শহর ধ্বংস করতে পারে। লস অ্যাঞ্জেলেস ধ্বংস করুক, সান দিয়েগো ধ্বংস করুক—এটি খুবই সামান্য একটি মূল্য এবং খুব দ্রুতই এর অবসান ঘটতে চলেছে।’ চলতি ইরান যুদ্ধ ‘একভাবে না একভাবে’ খুব দ্রুত শেষ হবে বলেও তিনি উল্লেখ করেন।.ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁকে ‘বিক্ষিপ্ত ও বিপজ্জনক’ বলে আখ্যায়িত করেছেন। এক্সে তিনি লেখেন, ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা পাঠানোর পর এবার ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমাদের বিদেশি শত্রুদের উচিত লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগো ধ্বংস করে দেওয়া।.প্রেসিডেন্টের এ বক্তব্যের পরদিন গতকাল মঙ্গলবার তাঁর পক্ষে সাফাই গেয়ে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চেং সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ট্রাম্পের মন্তব্য নিয়ে মিডিয়ার বাড়াবাড়ি বাস্তবসম্মত নয়। ইরানকে যদি থামানো না হতো, তবে যুক্তরাষ্ট্রের শহরগুলো কীভাবে হুমকির মুখে পড়ত, প্রেসিডেন্ট স্পষ্টতই সেটি বোঝাতে চেয়েছেন।.ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ‘বিক্ষিপ্ত ও বিপজ্জনক’ বলে আখ্যায়িত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা পাঠানোর পর এবার ডোনাল্ড ট্রাম্প বলছেন, ‘আমাদের বিদেশি শত্রুদের উচিত লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগো ধ্বংস করে দেওয়া।’.তারা (ইরান) একটি শহর ধ্বংস করতে পারে। লস অ্যাঞ্জেলেস ধ্বংস করুক, সান দিয়েগো ধ্বংস করুক—এটি খুবই সামান্য একটি মূল্য এবং খুব দ্রুত এর অবসান ঘটতে চলেছে। ইরান যুদ্ধ ‘একভাবে না একভাবে’ খুব দ্রুত শেষ হবে।ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট.নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ক্যালিফোর্নিয়ায় ইতিমধ্যে আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। সান দিয়েগোর কাছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসনের প্রার্থী রিপাবলিকান নেতা জিম ডেসমন্ডও ট্রাম্পের এ বক্তব্য থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, কোনো মার্কিন শহরই ফেলনা নয় এবং কোনো মার্কিন পরিবারকে কখনো ‘বলির পাঁঠা’ হিসেবে দেখা উচিত নয়।.প্রতিনিধি পরিষদে রিপাবলিকান-সমর্থক স্বতন্ত্র সদস্য কেভিন কিলি প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যকে ‘অপ্রয়োজনীয়’ বলে মন্তব্য করেছেন। এ ছাড়া লস অ্যাঞ্জেলেসের ডেমোক্র্যাট মেয়র ক্যারেন বাস জানিয়েছেন, এই মন্তব্য তাঁদের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে।সান দিয়েগোতে বড় নৌঘাঁটিসহ লক্ষাধিক সক্রিয় সেনাসদস্য মোতায়েন রয়েছেন। ডেমোক্র্যাট প্রতিনিধি সারা জ্যাকবসের মতে, ট্রাম্পের বোকামিপূর্ণ যুদ্ধের বলি তাঁর এলাকার সক্রিয় সেনাসদস্য, সাবেক সেনাসদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা হতে পারেন না।

Source: https://www.prothomalo.com/world/usa/bgj40p0xu2

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব

১

পাঁচ সিএনজি বিক্রি, তবুও নিঃস্ব আবুল মিয়া: বনানীর পরিত্যক্ত বেতার ভবনে জমজমাট জুয়ার আসর ?

২

বোর্ডে ভোটাভুটি, ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ

৩

গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ

৪

হুয়াং পদে ফেরার আগে এনভিডিয়ার পর্ষদকে আরও গোপন সম্পর্কের কথা জানান

৫

মোদির শাসনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ

৬

চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট

৭

ফলকে স্ত্রীরও নাম, সমালোচনার মুখে সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

৮

একা নয়, ১১ দল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে চায় জামায়াত

৯

চুল পড়া ও টাকের চিকিৎসায় গুরুত্ব পাচ্ছে এক্সোজোম থেরাপি

১০

নড়াইলের কালিয়ায় বিনা মূল্যে চোখের চিকিৎসা, দেওয়া হয়েছে ওষুধ-চশমা

১১

‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন কাজী কামরুল ইসলাম

১২

বিদেশ থেকে কীভাবে দেশের অপরাধজগৎ নিয়ন্ত্রণ করতেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম?

১৩

চাষের মাছের চেয়ে নদীর মাছ খেতে ভালো লাগে কেন

১৪

কিউআর কোড কী, এর ব্যবহার বাড়ছে কেন

১৫

২৬ নভেম্বর শুরু ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড, যুক্ত হচ্ছে দুটি নতুন ইভেন্ট

১৬

স্বতন্ত্র পরিচালকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ থাকতে হবে

১৭

প্যারোলে মুক্ত বাদল ফরাজি, ১৮ বছর পর বাগেরহাটে নিজের বাড়িতে যাচ্ছেন

১৮

পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে দফায় দফায় মারধরের অভিযোগ

১৯

শুধু সন্তানকে দোষ না দিয়ে নিজেদের জীবনাচরণ বদলান

২০