৩০ অক্টোবর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টি–টুয়েন্টিতে ২০০ উইকেটের চূড়ায় রশিদই প্রথম

আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির। সেটা ২০১০ সালে এবং ক্রিকইনফোর হিসাবে তখন রশিদ খানের বয়স ১২ বছর।টিভি পর্দায় আফ্রিদির বোলিং ভীষণ মনে ধরেছিল কিশোর রশিদের। সে বয়সে ব্যাটিংয়ে বেশ ভালো হলেও ধীরে ধীরে লেগ স্পিনেও হাত পাকান আফ্রিদির মতোই। ১৬ বছর পর সেই রশিদ এখন এমনই এক উচ্চতায়, যেখানে তাঁকে দেখে শুধু আফ্রিদি নন, সাধারণ ক্রিকেটপ্রেমীও খুশি হবেন।.টি–টুয়েন্টিতে রশিদ বেশ আগে থেকেই সর্বকালের অন্যতম সেরা বোলার। সেই পথেই গতকাল রাতে নিজেকে অনন্য একটি উচ্চতায় তুলেছেন। আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের দেখা পান আফগান লেগ স্পিনার। শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি–টুয়েন্টিতে ১৯ রানে জয়ের ম্যাচে তাদিনাওয়াশে মারুমানিকে এলবিডব্লু করে মাইলফলকটির দেখা পান ২৮ বছর বয়সী রশিদ।ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে মাইলফলকটির দেখা পেলেন আফগান তারকা। ২০১৬ সালে আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজ নারী দলের স্পিনার আনিসা মোহাম্মদ। দুই বছর আগে ১৫০ উইকেট নেওয়ায় প্রথম হন নিউজিল্যান্ড কিংবদন্তি টিম সাউদি। গত বছর সেপ্টেম্বরে সেই সাউদিকেই পেছনে ফেলে আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি হন রশিদ। এবার প্রথম বোলার হিসেবে পেলেন ২০০ উইকেটের দেখাও।.১১ বছরের আন্তর্জাতিক টি–টুয়েন্টি ক্যারিয়ারে ১২০ ইনিংসে রশিদের উইকেট এখন ২০০টি। গড় ১৪.৬ ও ইকোনমি রেট ৬.১৪। প্রতি ১৩.৭টি ডেলিভারি পরপর একটি করে উইকেট নিয়েছেন। রশিদ কতটা ভালো, সেটা বোঝা যায়, তালিকাটির দুইয়ে থাকা ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদের পরিসংখ্যানে তাকালে। আদিলের আন্তর্জাতিক টি–টুয়েন্টি ক্যারিয়ার ১৭ বছরের। এ সময়ে ১৪৬ ইনিংসে তাঁর শিকার ১৭১ উইকেট। ২৩.৪২ গড়ে ইকোনমি রেট ৭.৫৬। প্রতি ১৬.৫ ডেলিভারি পরপর নিয়েছেন একটি করে উইকেট।.আরেকটি লঙ্কা-কাণ্ড হলো না, ১৭ বলে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার হার.আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেওয়ার এ তালিকায় শীর্ষ চারজনই স্পিনার। এই শীর্ষ চারের মধ্যে তিনজনই আবার লেগ স্পিনার। ১১৬ ইনিংসে ১৬৫ উইকেট নিয়ে তৃতীয় হংকংয়ের অফ স্পিনার এহসান খান। চারে নিউজিল্যান্ডের লেগ স্পিন ইশ সোধি। ১৩৫ ইনিংসে নিয়েছেন এহসানের সমান ১৬৫ উইকেট।রশিদের ২০০ উইকেটের মধ্যে ১৫০ উইকেটই এশিয়ার মাটিতে, যেটা এই মহাদেশের মাটিতে সর্বোচ্চ। এর মধ্যে ৭৯টি উইকেট পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতে। নির্দিষ্ট একটি দেশে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় যা তৃতীয়। নিউজিল্যান্ডে ৬৬ ইনিংসে ৯১ উইকেট নিয়ে তালিকায় সবার ওপরে সাউদি। মালয়েশিয়ার স্পিনার বিরানদীপ সিং তাঁর দেশের মাটিতে ৬৭ ইনিংসে নিয়েছেন ৮৯ উইকেট এবং তারপরই আরব আমিরাতে রশিদের উইকেটসংখ্যা।.রশিদের ২০০টি আন্তর্জাতিক টি–টুয়েন্টি উইকেটের মধ্যে ১৪২টি এসেছে মাঝের ওভারে (৭ থেকে ১৬ ওভার) এবং ৫৬টি ডেথ ওভারে (১৭ থেকে ২০ ওভার)। প্রথম ছয় ওভারে মাত্র দুটি উইকেট নিয়েছেন। পাওয়ার প্লের এ সময়ে অবশ্য বেশি বোলিং করেননি। ১০২টি বল করেছেন এ সময়ে।স্বীকৃত টি–টুয়েন্টিতেও উইকেট নেওয়ায় শীর্ষে রশিদ। গত ফেব্রুয়ারিতে প্রথম বোলার হিসেবে স্বীকৃত টি–টুয়েন্টিতে ৭০০ উইকেট নেন। গত বছর ফেব্রুয়ারিতে ডোয়াইন ব্রাভোকে পেছনে ফেলে এই সংস্করণে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর তরতর করে এগিয়ে যাচ্ছেন রশিদ।১১ বছরের টি–টুয়েন্টি ক্যারিয়ারে ৫৪৬ ইনিংসে রশিদের শিকার ৭৪২ উইকেট। দ্বিতীয় সুনীল নারাইনের ক্যারিয়ার ১৫ বছরের। ৬০৭ ইনিংসে তাঁর শিকার ৬৫৮ উইকেট। ব্রাভো ৫৪৬ ইনিংসে ৬৩১ উইকেট নিয়ে তিনে।

Source: https://www.prothomalo.com/sports/cricket/0fzt585isr

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোশাক শ্রমিকদের বিক্ষোভ পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

১

সাভার ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভে অন্তত ৮০ কারখানায় ছুটি

২

আমেরিকার রাজনীতিতে বাংলাদেশিদের কেন সক্রিয় হতে হবে

৩

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক

৪

ইউটিউব দেখে পড়ালেখা করে জিপিএ–৫

৫

পৃথিবী বস্তুকে নিজের কেন্দ্রে টানে

৬

পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি ঘোষণা

৭

সাফে খেলা হচ্ছে না রোনান সুলিভানের

৮

বেসরকারি সংস্থা পিসিডিতে চাকরি, পদ ২২০

৯

ইরানে হামলার হুমকি: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পাল্টা হুঁশিয়ারি তেহরানের

১০

এইচএসসির ফলাফলে ২২ বছরে এত বড় অবনতি যেসব কারণে

১১

সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেপ্তার

১২

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

১৩

ফাঁদ পেতে উল্টো .৫ ডিগ্রিতে আটকে গেল বাংলাদেশই

১৪

শুধু সরকার পরিবর্তনে কিংবা গণ-অভ্যুত্থানে মানুষের মৌলিক সমস্যার সমাধান হয় না

১৫

ইসরায়েলের রাস্তায় হাজারো মানুষ, ইহুদি-আরব সরকার গঠনের দাবি

১৬

সেনা কর্মকর্তাদের সঙ্গে মোজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বৈঠক, কী নির্দেশ দিলেন

১৭

বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন, কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস পর্যন্ত

১৮

দেশের আর্থিক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

১৯

হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক ‘নাগিনা’ লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী

২০