২ নভেম্বর ২০২৬, ৩:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শুধু একটা স্নাইপারের অভাব ছিল: প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবিতে মন্তব্য করা যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবি দিয়ে করা একটি পোস্টে ‘ইস একটা বড় সুযোগ ছিলো, শুধু একটা স্নাইপার এর অভাব ছিলো’—এমন মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার মো. আবু বকর সিদ্দিক (২২) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সাত দিনের রিমান্ড শেষে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আবু বকরকে রোববার আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপপরিদর্শক (এসআই) ইয়াছিন পাইক। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি জানালে তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁর জবানবন্দি রেকর্ড করেন।তদন্ত কর্মকর্তা ইয়াছিন পাইক প্রথম আলোকে বলেন, আসামি আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। তিনি কিছু তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে এখনই সেসব তথ্য প্রকাশ করা যাচ্ছে না।.ইয়াছিন পাইক আরও বলেন, রিমান্ড শেষে আসামিকে আদালতে নেওয়া হয়। বেলা তিনটার দিকে তিনি জবানবন্দি দেন। এ মামলায় আবু বকর সিদ্দিক একমাত্র এজাহারভুক্ত আসামি। তাঁর কোনো রাজনৈতিক পদ-পদবি রয়েছে কি না, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে অনুসন্ধান চলছে।এর আগে গত ২৫ অক্টোবর আবু বকর সিদ্দিককে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত ওই আবেদন মঞ্জুর করেন।রিমান্ড আবেদনে বলা হয়, মামলার মূল রহস্য উদ্‌ঘাটন এবং বাংলাদেশের সরকারপ্রধানকে হত্যার চক্রান্তে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার করা প্রয়োজন। এ ঘটনার পেছনে কোনো সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী, স্নাইপার বা অস্ত্র সরবরাহকারী চক্র জড়িত রয়েছে কি না, তা–ও অনুসন্ধান করা দরকার। এ ছাড়া আসামি কোনো সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী, চক্র বা নিষিদ্ধ সংগঠনের সদস্য কি না এবং ঘটনার সঙ্গে কোনো চক্র বা পরিকল্পনাকারীর সম্পৃক্ততা কি না, তা খতিয়ে দেখার কথাও আবেদনে বলা হয়।.মামলা সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক গ্রুপে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী একটি বাসের তিনটি ছবি পোস্ট করা হয়। পোস্টের শিরোনামে রাজশাহীতে প্রধানমন্ত্রীর জন্য লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসের পরিবর্তে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাস ব্যবহারের বিষয়ে প্রশ্ন তোলা হয়।ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয়, ‘ইস একটা বড় সুযোগ ছিলো, শুধু একটা স্নাইপার এর অভাব ছিলো।’পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই ফেসবুক আইডি ব্যবহারকারী আবু বকর সিদ্দিককে শনাক্ত করে রাজশাহীর পবা থানার ঘোলহাড়িয়া দক্ষিণপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বাবা মো. আয়নাল হককেও আটক করা হয়েছিল। তবে প্রাথমিক তদন্তে তাঁর বাবার সংশ্লিষ্টতা না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।.শুধু একটা স্নাইপারের অভাব ছিল: প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবিতে এ মন্তব্য করা যুবক রিমান্ডে.গ্রেপ্তারের পর আবু বকর সিদ্দিকের ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়। রিমান্ড আবেদনে বলা হয়, ফোনটি থেকে বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে আপত্তিকর মন্তব্য করার তথ্য পাওয়া গেছে।এ ঘটনায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের এসআই মো. মানিক হোসেন সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন।

Source: https://www.prothomalo.com/bangladesh/crime/w6rujsloay

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলহত্যা দিবস আজ

১

বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বসছেন বিরোধীরা

২

আয়–উপার্জনে বরকত পেতে নবীজির শেখানো ৫ আমল

৩

ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প

৪

বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে ৪ শতাধিক কারখানায় ছুটি

৫

দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ

৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

৭

মধ্যবর্তী নির্বাচন : হেরে গেলে বাকি দুবছর কীভাবে সামাল দেবেন ট্রাম্প

৮

যে ক্যাফেতে কফি খেতে বসতে হয় মুরগির সঙ্গে

৯

তাহসিফ সাউরির মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ

১০

আইসিইউতে বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ

১১

মা ইলিশ রক্ষায় বিমানবাহিনীর নজরদারি সম্পন্ন

১২

এইচএসসিতে এমন ফল বিপর্যয় কেন অশনিসংকেত

১৩

হকি মাঠের অপূর্ণ স্বপ্ন আর ক্রিকেটের বিশ্বজয়ী সাম্রাজ্য: অন্য এক শাহরুখ খানের গল্প

১৪

খুলনাকে পেলেই সেঞ্চুরি, আল আমিনের আবার ১০২

১৫

মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

১৬

রিপাবলিকানদের টেক্সাস ‘দুর্গ’ কি এবার ভেঙে দিতে পারবেন ডেমোক্র্যাট প্রার্থী ৩৭ বছর বয়সী টালারিকো

১৭

সাপ-পোকামাকড়ের ভয় মানেই প্রকৃতির প্রতি অনাগ্রহ নয়

১৮

নারী উদ্যোক্তা হাফিজার ঘুরে দাঁড়ানোর গল্প

১৯

রামলীলায় এত বড় সমাবেশ কীভাবে ঘটাল ইন্ডিয়া জোট, কটাক্ষ করে কী বলছে বিজেপি

২০