৩ নভেম্বর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফোনে ৫ কোটি রুপি চাঁদা দাবি বলিউড তারকার কাছে

বলিউড অভিনেতা তুষার কাপুরকে ফোন করে পাঁচ কোটি রুপি চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। ফোন করা ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হ্যারি বক্সার বলে পরিচয় দেন। হুমকির ফোন পাওয়ার পর বিষয়টি মুম্বাই পুলিশকে জানিয়েছেন অভিনেতা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, গ্যাংয়ের নাম ব্যবহার করে কেউ অভিনেতাকে ভয় দেখানোর চেষ্টা করেছেন।
অভিনেতার কাছে ৫ কোটি টাকা দাবি
সংবাদ সংস্থা আইএএনএস-এর তথ্য অনুযায়ী, মুম্বাই পুলিশের সূত্র জানিয়েছে, তুষার কাপুরের কাছে ফোন করে পাঁচ কোটি রুপি চাঁদা দাবি করেন এক ব্যক্তি। তিনি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হ্যারি বক্সার বলে পরিচয় দেন। ফোনে হুমকি পাওয়ার পর তুষার দ্রুত মুম্বাই পুলিশকে বিষয়টি জানান। এরপর তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের অ্যান্টি-এক্সটরশন সেল ও ক্রাইম ব্রাঞ্চকে।

হ্যারি বক্সারের কণ্ঠস্বরের সঙ্গে মেলেনি
ঘটনার তদন্তে নেমে ক্রাইম ব্রাঞ্চের প্রযুক্তি বিভাগ হুমকির ফোনের অডিও রেকর্ডিং পরীক্ষা করে। পুলিশের কাছে সংরক্ষিত হ্যারি বক্সারের আনুষ্ঠানিক অডিও নমুনার সঙ্গে ফোনে শোনা কণ্ঠস্বর মিলিয়ে দেখা হয়। তবে দুই কণ্ঠস্বরের মধ্যে কোনো মিল পাওয়া যায়নি।

মুম্বাই পুলিশের কর্মকর্তাদের মতে, কণ্ঠস্বরের নমুনা না মেলায় ফোনটি ভুয়া হওয়ার সন্দেহ তৈরি হয়েছে। পুলিশের ধারণা, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে কেউ লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে এই হুমকি দিয়েছে।

অডিও পাঠানো ব্যক্তির খোঁজে পুলিশ
যে ব্যক্তি হুমকির অডিও রেকর্ডিং পাঠিয়েছিলেন, তাঁকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় হ্যারি বক্সারের সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ প্রাথমিক তদন্তে পাওয়া যায়নি। পাঁচ কোটি রুপি চাঁদা দাবির নেপথ্যে কে রয়েছে এবং এর সঙ্গে আদৌ বিষ্ণোই গ্যাংয়ের কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্ত শেষ হলেই স্পষ্ট হবে।

Source: https://www.prothomalo.com/entertainment/bollywood/zu2d5b3k95

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের লাশ উদ্ধার, খোঁজ নেই স্ত্রীর

১

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তে চিঠি দেবে চিফ প্রসিকিউটর কার্যালয়

২

ফোনে ৫ কোটি রুপি চাঁদা দাবি বলিউড তারকার কাছে

৩

ভাবুক সম্রাট

৪

সৌরবিদ্যুতের প্রসারে প্রথম সোলার এক্সপো, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

৫

জামাল ভূঁইয়ার কিশোরগঞ্জ ভ্রমণের অভিজ্ঞতা

৬

ইয়াশ রোহানের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের জবাব দিলেন তটিনী

৭

প্রথম আলোতে হামলা: সাড়ে ১০ মাসেও তদন্ত এগোয়নি, গ্রেপ্তার সবাই জামিনে মুক্ত

৮

পাতি-নেতাদের নামতা

৯

জেলহত্যা দিবস আজ

১০

বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বসছেন বিরোধীরা

১১

আয়–উপার্জনে বরকত পেতে নবীজির শেখানো ৫ আমল

১২

ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প

১৩

বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে ৪ শতাধিক কারখানায় ছুটি

১৪

দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ

১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

১৬

মধ্যবর্তী নির্বাচন : হেরে গেলে বাকি দুবছর কীভাবে সামাল দেবেন ট্রাম্প

১৭

যে ক্যাফেতে কফি খেতে বসতে হয় মুরগির সঙ্গে

১৮

তাহসিফ সাউরির মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ

১৯

আইসিইউতে বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ

২০