৫ নভেম্বর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তাসকিনও বলছেন, আরও একজন পেসার খেলালে ভালো হতো

‘কী পরিমাণ যে ঘামাচ্ছিল ভাই…’ সংবাদ সম্মেলন ছেড়ে যেতে যেতে কথাটা বলছিলেন তাসকিন আহমেদ। তবু হাল ছাড়েননি, সারা দিনে ১৪ ওভার বোলিং করেছেন। সিলেট টেস্টে তাঁর হাত ধরে বাংলাদেশ দুর্দান্ত শুরুও পেয়েছিল। নিজের প্রথম ৫ ওভারেই এনে দেন ২ উইকেট।কিন্তু প্রতি ওভারেই ঘামানো শরীর নিয়ে বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করতে দেখা যায় তাঁকে, সেখানেই ঘাম মুছে তাসকিন তৈরি হয়েছেন পরের ওভারের জন্য। ২ উইকেট নিয়ে ৭ ওভারের প্রথম স্পেলটা তাসকিন যখন শেষ করেন, উইকেটে তখনো পেসারদের বল মুভ করছে। কিন্তু দুই পেসারের একাদশ সাজানো বাংলাদেশকে তখন বোলিংয়ে নিয়ে আসতে হয় স্পিনারদের।এ নিয়ে দিন শেষে সংবাদ সম্মেলনে হতাশার কথা শোনা গেল তাসকিন আহমেদের কণ্ঠেও, ‘একপর্যায়ে মনে হয়েছে যে আরেকজন পেসার থাকলে হয়তো ভালো হতো। কারণ, সকালের এক ঘণ্টার ময়েশ্চার ঠিকঠাক কাজে লাগাতে পেরেছিলাম আমরা, তখন মনে হচ্ছিল যে আরেকজন পেসার থাকলে হয়তো আরেকটু লম্বা সময় বোলিং করা যেত।’.একাদশে আরেকজন পেসার থাকলে প্রথম সেশনেই আরও এক–দুটি উইকেট তুলে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলা যেত বলে বিশ্বাস তাসকিনের, ‘আমাদের তখন যেভাবে বল মুভ করছিল আরও দু–একটা উইকেট যাওয়ার সম্ভাবনা ছিল (একজন পেসার থাকলে)।’প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেটের সবগুলোই পেয়েছেন হাসান মাহমুদ ও তাসকিন।একাদশে একজন বাড়তি পেসার না রাখার আফসোসটা তাই আরও বেড়েছে। তিন স্পিনার মিলে ৪২ ওভার করে কোনো উইকেট তো নিতে পারেনইনি, তেমন কোনো সুযোগও তৈরি করতে পারেননি। .তাসকিন অবশ্য বলেছেন, সিলেটেও মিরপুর টেস্টের মতো কম্বিনেশন নিয়ে নামার সিদ্ধান্তটা নাকি শেষ মুহূর্তে হয়েছে, ‘আমাদের তিনজন ফাস্ট বোলারকেই প্রস্তুত থাকতে বলা হয়েছিল। হয়তো উইকেট দেখে শেষ মুহূর্তে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে (দুই পেসার খেলানোর)। কারণ, ম্যাচের আগের দিন পর্যন্ত উইকেটে বেশ ঘাস ছিল। পরে যখন দেখা গেল উইকেটটা কিছুটা শুকনো ধরনের, তখন হয়তো স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।’তাসকিনের বিশ্বাস, আগামী চার দিন ম্যাচের ফল নির্ধারণে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তবে তিনি বলেছেন, ‘সকালের পরিস্থিতি এবং পুরো দিনের খেলা বিবেচনায় আমারও ব্যক্তিগতভাবে মনে হয়েছে, দলে আমার আরেকজন পেসার থাকলে বোলিং ইউনিটের জন্য হয়তো আরও ভালো হতো। তবে টিম ম্যানেজমেন্ট যেভাবে দল নির্বাচন করেছে, সেটাকে যথাযথ সম্মান জানিয়ে বলছি, এখন এই দল নিয়েই আমাদের লড়াই করতে হবে এবং জয়ের জন্য নিজেদের সেরাটা দিতে হবে।’.আবার কি একই ভুল করল বাংলাদেশ

Source: https://www.prothomalo.com/sports/cricket/0ft2ths8ad

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, বললেন ‘জামায়াতে হারিয়ে যাচ্ছে’ দলটি

১

তাসকিনও বলছেন, আরও একজন পেসার খেলালে ভালো হতো

২

‘আমার মাইয়াটারে কেউ ফুসলাইয়া নিয়া ক্ষতি করি মারছে’

৩

কাজে যাচ্ছিলেন উত্তরা, ফিরলেন লাশ হয়ে

৪

জয়পুরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

৫

হাজার বছর আগের জাপানি উপন্যাস: দ্য টেল অব গেঞ্জি

৬

নারী ও শিশুর প্রতি সহিংসতা: লড়াইটা যেখানে অভিন্ন

৭

খুলনার ইন্দ্রমোহন সুইটসের ১৩৬ বছরের ঐতিহ্যবাহী মিষ্টি, বিশেষত্ব কী

৮

যাত্রীর অপেক্ষায় ছিলেন দুই অটোরিকশাচালক, ট্রাকচাপায় দুজনই নিহত

৯

সাফ ফুটবল নিয়ে আপনার সব প্রশ্নের উত্তর

১০

৬১ ম্যাচে ৬২ গোল, চ্যাম্পিয়নস লিগে অনন্য হলান্ড

১১

সঞ্চয়পত্রের উৎসে কর চূড়ান্ত কর নয়, কার লাভ কার ক্ষতি

১২

মাদ্রাসায় শিশুসুরক্ষা: অস্বীকার ও দোষারোপের বৃত্ত ভেঙে সমাধানের পথে

১৩

প্রথমবার ডাইনোসরের জীবাশ্মে পাওয়া গেল লাল রক্তকণিকা

১৪

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের মূল কারণ ইরান যুদ্ধ: ভ্যান্স

১৫

তরঙ্গ নবায়ন ব্যয় আরও যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের

১৬

এথেন্স স্তব্ধ করে রিয়ালকে জেতালেন ভালভের্দে

১৭

কটিয়াদীতে মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, মারধর

১৮

নতুন বাস্তবতার উপযোগী হয়ে ওঠার অঙ্গীকার

১৯

উত্তরায় ঘুষ নেওয়ার অভিযোগ তুলে ম্যাজিস্ট্রেটকে হেনস্তা

২০