আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল
∎ আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ২০২৭ সালে ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। বয়স ৫ থেকে ৭ বছর (১ জানুয়ারি ২০২৭)।
প্রভাতি শাখা: বাংলা মাধ্যম: ১ম শ্রেণি। ইংরেজি ভার্সন: ১ম শ্রেণি।
দিবা শাখা: বাংলা মাধ্যম: ১ম শ্রেণি। ইংরেজি ভার্সন: ১ম শ্রেণি।
আবেদন এর মাধ্যমে অনলাইনে ভর্তি ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত করা যাবে।
সাক্ষাৎকারের তারিখ: ৯ ও ১০ ডিসেম্বর ২০২৬ তারিখ শিক্ষার্থীদের সাক্ষাৎকারের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই–বাছাই করা হবে। সাক্ষাৎকারের সময়সূচি স্কুলের ওয়েবসাইটে দেওয়া হবে।
১৭ ডিসেম্বর ২০২৬ তারিখ স্কুল ক্যাম্পাসে লটারি অনুষ্ঠিত হবে।
১ম শ্রেণি ব্যতীত অন্য কোনো শ্রেণিতে ছাত্র ভর্তি করা হবে না। সরকারি নীতিমালা অনুযায়ী লটারির মাধ্যমে ১ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
Source: https://www.prothomalo.com/education/admission/2yfptloauh
মন্তব্য করুন