১৪ নভেম্বর ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশ–পাকিস্তান: একাদশে দুই পরিবর্তন হামজাদের

আজ শুধু একটি সেমিফাইনাল নয়, বাংলাদেশের সামনে অপেক্ষা করছে দীর্ঘ ২১ বছরের আক্ষেপ ঘোচানোর সুযোগ। সর্বশেষ ২০০৫ সালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ।

সেবার ১৪ ডিসেম্বর করাচির পিপলস স্টেডিয়ামে পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়েই ফাইনালের টিকিট আসে। এরপর দুই দশকের বেশি সময়ে কখনো গ্রুপ পর্বে, কখনো সেমিফাইনালে থেমেছে বাংলাদেশের পথচলা। ফাইনালের কাছে গিয়েও আর সেখানে পৌঁছানো হয়নি।

বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে: করাচি থেকে ঢাকা—২১ বছর পর আবারও সেই পাকিস্তান-বাধা পেরিয়ে ফাইনালের হাতছানি

স্টেডিয়াম থেকে প্রথম আলোর প্রতিবেদন জহির উদ্দিন জানিয়েছেন, প্রায় ২২ হাজার আসনের জাতীয় স্টেডিয়ামের গ্যালারি অনেকটাই পরিপূর্ণ। খেলা শুরু হতে আধা ঘণ্টারও বেশি বাকি। এখনও গ্যালারিতে দর্শক প্রবেশ করতে দেখা যাচ্ছে।

শ্রীলঙ্কা ম্যাচের শুরুর একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একটি আনতেই হতো। সাদ উদ্দিন চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। তাঁর জায়গায় আজ শুরুর একাদশে রহমত মিয়া। আর সেন্টার ফরোয়ার্ডে মোহাম্মদ ইব্রাহিমের বদলে শুরুর একাদশে শুকি ইতোফুসা।

সাফের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে চলা ম্যাচটির তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ জানতে চোখ রাখুন লাইভ ব্লগে।

Source: https://www.prothomalo.com/sports/football/efo09zjsvj

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামজার বাড়ি যেন ‘মিনি স্টেডিয়াম’, উঠানে খেলা দেখছেন গ্রামবাসী

১

এবার মোদির বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ আনলেন রাহুল

২

বাংলাদেশ–পাকিস্তান: একাদশে দুই পরিবর্তন হামজাদের

৩

কংগ্রেসের ভারত সম্মেলনে আসতে দেওয়া হয়নি নরওয়ের সেই সাংবাদিকসহ ১১৫ অতিথিকে

৪

কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর

৫

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ ২৪ ঘণ্টায় ৪৭৮ জন গ্রেপ্তার: পুলিশ

৬

বিস্মৃতির আড়াল থেকে আবির্ভাব

৭

ঝগড়া মিটিয়ে দেওয়া যুবককে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ

৮

প্রতিবন্ধীর সুরক্ষা: নথির আড়ালে, নীতির অন্তরালে

৯

৭ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর–শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল শুরু

১০

খাবারেই সচেতনতা, ডায়াবেটিসে সুস্থতা

১১

আলভারেজের গোলের উল্টো ফল পেল আর্জেন্টিনা, থামল পাজের জয়রথও

১২

মসজিদ থেকে বিশ্ববিদ্যালয়: মুসলিম সভ্যতায় ‘মাদ্রাসা’র বিবর্তনের ইতিহাস

১৩

ঠাকুরগাঁওয়ে রান্না মাংস বিক্রি হয় ওজনে, ২৫০ গ্রামও মিলছে

১৪

দীর্ঘসূত্রতা দূর করে দ্রুত চালু করুন

১৫

‘ব্রট ডেথ’ ও একটি অরক্ষিত হাসপাতালের বারান্দা

১৬

ট্রাম্পকে ব্রিফ, যুক্তরাষ্ট্রের জন্য আপাতত কোনো হুমকি নেই

১৭

গ্রিসকে ৭ গোলের লজ্জা দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতল জার্মানিও

১৮

যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটি কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১৯

ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড়, ঘটনাস্থলেই প্রাণ হারালেন ব্যক্তি

২০