১৪ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হামজার বাড়ি যেন ‘মিনি স্টেডিয়াম’, উঠানে খেলা দেখছেন গ্রামবাসী

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের খেলা দেখতে হবিগঞ্জের বাহুবলে হামজা চৌধুরীর গ্রামের বাড়িতে আজ শনিবার বিকেল থেকে ভিড় করেন শত শত মানুষ। বাড়ির আঙিনায় বড় পর্দায় খেলা দেখছেন গ্রামের মানুষ।বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হামজা চৌধুরীর গ্রামের বাড়ি বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। এ গ্রামের বাসিন্দা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী ও রাফিয়া চৌধুরী সন্তান তিনি। হামজা দেশের জার্সিতে কোনো ম্যাচে থাকলেই স্নানঘাটে উৎসব লেগে যায়।.খেলা দেখার জন্য টিকিট পেয়েছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে যেতে পারিনি। তাই বাড়িতেই বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছি। পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামের লোকজনও একসঙ্গে খেলা দেখছেন।দেওয়ান মুর্শেদ চৌধুরী, হামজা চৌধুরীর বাবা.মাঠে হামজার প্রতিটি স্পর্শ, আক্রমণ দর্শকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করছে। বাড়িটি পরিণত হয়েছে মিনি স্টেডিয়ামে।হামজার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরী বলেন, ‘খেলা দেখার জন্য টিকিট পেয়েছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে যেতে পারিনি। তাই বাড়িতেই বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছি। পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামের লোকজনও একসঙ্গে খেলা দেখছেন।’ঢাকার জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য। গ্রামবাসীর প্রত্যাশা, ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ভালো করবে এবং জয় পাবে।.গ্রামের বাসিন্দা আবদুল করিম বলেন, ‘হামজা আমাদের গ্রামের গর্ব। দেশের হয়ে সে খেলছে, এটা আমাদের জন্য অনেক আনন্দের। হামজার বাড়িতেই এখন সবাই মিলে তাঁর খেলা দেখছি।’গ্রামের আরেক বাসিন্দা সফিক মিয়া বলেন, ‘মনে হচ্ছে, আমরা সবাই যেন স্টেডিয়ামেই বসে আছি।’গ্রামের এক তরুণ জসিম চৌধুরী বলেন, ‘হামজার জন্য গ্রামের সবাই গর্বিত। আমরা চাই, আজ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতুক।’

Source: https://www.prothomalo.com/bangladesh/district/a6qq0stnue

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী-স্ত্রীর ভালোবাসা বৃদ্ধিতে নবীজির ৭ প্রেমময় সুন্নত

১

রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা গ্রেপ্তার

২

বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধ, ঘুসিতে প্রাণ গেল চা দোকানির

৩

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন, ভাঙচুর

৪

১৩২৪ কেজি গরুর মাংস ও ৭০০ লাউ দিয়ে মাষকলাই ডাল, মেজবান খেল ১০ হাজার মানুষ

৫

সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন

৬

চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতার অভিযোগ: সাবেক ছাত্রদল নেতা সজীব গ্রেপ্তার

৭

শেখ হাসিনাকে দণ্ড ভোগ করতে হবে: রুহুল কবির রিজভী

৮

হামজার বাড়ি যেন ‘মিনি স্টেডিয়াম’, উঠানে খেলা দেখছেন গ্রামবাসী

৯

এবার মোদির বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ আনলেন রাহুল

১০

বাংলাদেশ–পাকিস্তান: একাদশে দুই পরিবর্তন হামজাদের

১১

কংগ্রেসের ভারত সম্মেলনে আসতে দেওয়া হয়নি নরওয়ের সেই সাংবাদিকসহ ১১৫ অতিথিকে

১২

কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ ২৪ ঘণ্টায় ৪৭৮ জন গ্রেপ্তার: পুলিশ

১৪

বিস্মৃতির আড়াল থেকে আবির্ভাব

১৫

ঝগড়া মিটিয়ে দেওয়া যুবককে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ

১৬

প্রতিবন্ধীর সুরক্ষা: নথির আড়ালে, নীতির অন্তরালে

১৭

৭ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর–শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল শুরু

১৮

খাবারেই সচেতনতা, ডায়াবেটিসে সুস্থতা

১৯

আলভারেজের গোলের উল্টো ফল পেল আর্জেন্টিনা, থামল পাজের জয়রথও

২০