১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৭ ইনিংসেই ৫১৫ রান, হৃদয়ের ব্যাটে রেকর্ডের গান

সেপ্টেম্বরে পচেফস্ট্রুমে যেখানে শেষ করেছিলেন, আজ জোহানেসবার্গে যেন সেখান থেকেই শুরু করলেন তাওহিদ হৃদয়। সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৩৫০ রানে অপরাজিত ছিলেন হৃদয়। প্রথম শ্রেণির ক্রিকেটে যা বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। সেই ইনিংসের পর আজ প্রথমবার দক্ষিণ আফ্রিকায় ব্যাট করতে নেমেই ১৩৭ রানের ইনিংস খেললেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। জোহানেসবার্গের আগে বাংলাদেশের খেলা সর্বশেষ ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলে টেস্টেও বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসের মালিক হয়েছেন হৃদয়। সেই হৃদয় আজ ভেঙেছেন কিছু রেকর্ড, গড়েছেন দারুণ কিছু কীর্তিও।.৫১৫.টেস্টে তাওহিদ হৃদয়ের রান। বাংলাদেশের প্রথম ও বিশ্বের ১২ নম্বর ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম সাত ইনিংসেই ৫০০ রানের মাইলফলক পেরোলেন হৃদয়। প্রথম সাত ইনিংসে সবচেয়ে বেশি রান ভারতের বিনোদ কাম্বলির (৬৭৩)। হৃদয় আছেন যৌথভাবে সাত নম্বরে। বাংলাদেশের আগের রেকর্ড মুমিনুল হকের—৪১১ রান।সবচেয়ে কম ইনিংসে ৫০০ ছোঁয়ার রেকর্ডটা ভাগাভাগি করছেন পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ ও ভারতের বিনোদ কাম্বলি। দুজনই ৫ ইনিংসেই ৫০০ ছুঁয়েছেন। .হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে জোহানেসবার্গে বাংলাদেশের রেকর্ড গড়া দিন.৪৬১.টেস্টে সর্বশেষ তিন ইনিংসে তাওহিদ হৃদয়ের রান। টেস্টে টানা তিন ইনিংসে যা বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। আগের রেকর্ড মুশফিকুর রহিমের—৩১৫ রান।.১৩৭.দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডে মাহমুদুল হাসানের পাশে বসলেন তাওহিদ হৃদয়। ২০২২ সালে ডারবানে ১৩৭ করেছিলেন মাহমুদুল।.২বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে চতুর্থ টেস্টেই দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন তাওহিদ হৃদয়।.২০৬হৃদয়-লিটনের জুটি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ১৩৮, ২০২৪ সালে মিরপুরে সপ্তম উইকেটে জাকের-মিরাজের।.৩২৭/৬দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ৩২৬, ২০১৫ সালে চট্টগ্রামে।

Source: https://www.prothomalo.com/sports/cricket/9yiv52pr1l

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিরক্ষাশিল্পে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: হুমায়ুন কবির

১

৭ ইনিংসেই ৫১৫ রান, হৃদয়ের ব্যাটে রেকর্ডের গান

২

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন

৩

হরমুজে মাইনের আঘাতে ডুবেছে সুপারট্যাংকার, ছিল ২০ লাখ ব্যারেল তেল: ইরান

৪

তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা নুসরাতের, একটি শব্দ এক্সপাঞ্জ চান স্বরাষ্ট্রমন্ত্রী

৫

মাস্তুলের ১৪ বছর পূর্তিতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের ১০ লাখ টাকা সহায়তা

৬

গোপালগঞ্জের ডিসি-এসপিকে সরিয়ে দেওয়া হলো

৭

শ্রমিক অসন্তোষে সাভার ও আশুলিয়ায় অর্ধশতাধিক কারখানা বন্ধ

৮

শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরতে চান, নাকি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের কৌশল?

৯

কাতারে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন

১০

অফিসের ‘আইটির লোক’ তৈরি হবে মিরপুরে

১১

বাড়িতে একা থাকতেন প্রবাসী, রাতে দরজার সামনে পড়ে ছিল মরদেহ

১২

উইন্ডোজ ১১ ব্যবহারের কিছু শর্টকাট

১৩

আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে: অর্থমন্ত্রী

১৪

১৫ ঘণ্টার বিমানভ্রমণ আর ৩ দিনের প্রস্তুতি—প্রোটিয়াদের বিপক্ষে পাহাড়সম চ্যালেঞ্জ বাংলাদেশের

১৫

১৭ বছর ধরে ঘরহারা জিয়া গাইন ও মিনতিরা, জলবায়ু সম্মেলন তাঁদের কী দেবে

১৬

কেন ঘন ধোঁয়ায় ঢেকে গেল তেহরানের আকাশ?

১৭

স্ত্রী–সন্তানের নামে ফ্ল্যাট–প্লট কিনলে আয়কর রিটার্নে দেখাবেন কীভাবে

১৮

‘মনে মনে তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, অপু–বুবলী নন, কাকে বলেছিলেন শাকিব

১৯

কখনোই সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাইনি: জোভান

২০