১৭ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

কুমিল্লা সিটি করপোরেশনের পরবর্তী নির্বাচনে বিএনপির হয়ে মেয়র পদে কে লড়বেন, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। নির্বাচনের দিনক্ষণও নির্ধারিত হয়নি। তবে এরই মধ্যে মেয়র নির্বাচন নিয়ে রাজনৈতিক বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় বিএনপির রাজনীতি।দল, গোষ্ঠী, নারী-পুরুষ বিবেচনা না করে একজন ভালো মেয়র খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তাঁর এই বক্তব্যের পরদিনই পাল্টা জবাব দিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্লা। তাঁর মন্তব্য, ‘বাঘ বাঘিনীকে সঙ্গ দেয়, বাঘ বাগডাশকে সঙ্গ দেয় না।’দুই নেতার এমন মন্তব্যে স্পষ্ট হয়েছে তাঁদের মধ্যকার রাজনৈতিক দূরত্ব। সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, ‘আমি বাঘ-বাঘিনীও না, আবার বাগডাশও না—আমি মানুষ। এখন কেউ যদি কিছু বলে, তা মাঠেই দেখা যাবে।’ অন্যদিকে ইউসুফ মোল্লা বলেছেন, তিনি দল ছাড়া কিছু বোঝেন না। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তই তাঁর কাছে চূড়ান্ত।.গত শনিবার বিকেলে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত এক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য কুমিল্লা গড়ার প্রত্যয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘কুমিল্লার জন্য ফরজ একটি কাজ, সবাই মিলে একটি ভালো মেয়র দেখেন। দল, গোষ্ঠী, কালার, পুরুষ না মহিলা কিছু না দেখে একটা ভালো মেয়র দেখেন। বাকি কাজগুলো আমি করব। আমি বলি না উড়ে ভোট দেন, যদি একটি ভালো মেয়র দিতে পারেন তাহলে কুমিল্লা বাঁচবে। আর তা না হলে ধ্বংসের থেকে রক্ষা নাই।’.কুমিল্লার জন্য ফরজ একটি কাজ, সবাই মিলে একটি ভালো মেয়র দেখেন। দল, গোষ্ঠী, কালার, পুরুষ না মহিলা কিছু না দেখে একটা ভালো মেয়র দেখেন। বাকি কাজগুলো আমি করব।মনিরুল হক চৌধুরী, সংসদ সদস্য, কুমিল্লা-৬ (সদর) .মনিরুল হক চৌধুরীর এই বক্তব্যকে ঘিরেই শুরু হয় নতুন বিতর্ক। পরদিন রোববার নগর ভবনে প্রশাসক ইউসুফ মোল্লা সাংবাদিকদের বলেন, ‘আমি তো কোনো সংসদ সদস্য বা কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্যের অধস্তন সিটি প্রশাসক নই। বাঘ বাঘিনীকে সঙ্গ দেয়, বাঘ বাগডাশকে সঙ্গ দেয় না।’.উনাকে (সংসদ সদস্য) জিজ্ঞেস করে নমিনেশন দেওয়া হবে না। উনাকে বলা হবে না যে আপনি গিয়ে মেয়রের নির্বাচন করেন। দলের সব নেতা–কর্মী তাঁর জন্য কাজ করায় আজ তিনি সংসদ সদস্য হয়েছেন। তিনি এখন দল বোঝেন না।ইউসুফ মোল্লা, প্রশাসক, কুমিল্লা সিটি করপোরেশন.ইউসুফ মোল্লা বলেন, প্রকল্প কিংবা প্রশাসনিক সমস্যার আবেদন নিয়ে সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক সংসদ সদস্যের কাছে যাবেন কেন? এসব বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন তাঁরা। প্রধানমন্ত্রী তাঁকে প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছেন। তাই নিজের দায়িত্ব পালনে অন্য কারও অধস্তন হিসেবে কাজ করার প্রশ্ন নেই। তিনি বলেন, ‘উনাকে (সংসদ সদস্য) জিজ্ঞেস করে নমিনেশন দেওয়া হবে না। উনাকে বলা হবে না যে আপনি গিয়ে মেয়রের নির্বাচন করেন। দলের সব নেতা–কর্মী তাঁর জন্য কাজ করায় আজ তিনি সংসদ সদস্য হয়েছেন। তিনি এখন দল বোঝেন না।’.সিটি নির্বাচন নিয়ে দুই নেতার বক্তব্যের পাশাপাশি সামনে এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ও দলের প্রতি আনুগত্যের প্রসঙ্গও। ইউসুফ মোল্লা দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের সিদ্ধান্ত মেনে স্থানীয় নেতা–কর্মীরা মনিরুল হক চৌধুরীর পক্ষে কাজ করেছেন। উনি যদি বলেন দল বোঝেন না, এটা তাঁর ব্যক্তিগত বিষয়।এ বিষয়ে মনিরুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি কাউকে উদ্দেশ করে কোনো কথা বলিনি। কুমিল্লার মানুষের কল্যাণের জন্য বলেছি। এখানে আমার ব্যক্তিগত কোনো বিষয় নেই। আমি বাঘ-বাঘিনীও না, আবার বাগডাশও না—আমি মানুষ। এখন কেউ যদি কিছু বলে, তা মাঠেই দেখা যাবে। কুমিল্লার জন্য যা করার দরকার, আমি তা করছি।’.স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের ভাষ্য, দুই নেতার এই পাল্টাপাল্টি বক্তব্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ। গত বছরের ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে তাঁদের বিরোধ প্রকাশ্যে আসে। ওই সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে ইউসুফ মোল্লা বলেছিলেন, আওয়ামী লীগের শাসনামলে নির্যাতন, মামলা ও হামলার সময় যেসব নেতা পাশে ছিলেন, তাঁদেরই মূল্যায়ন করা হবে। কুমিল্লা সদর আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ ইয়াছিনকে তিনি মাটি ও মানুষের নেতা হিসেবে উল্লেখ করেন। আমিন-উর-রশিদ ইয়াছিন এখন কৃষিমন্ত্রী।ইউসুফ মোল্লার ওই বক্তব্যের পর সম্মেলন-পরবর্তী এক ঘরোয়া সভায় মনিরুল হক চৌধুরী ক্ষোভ প্রকাশ করে যে বক্তব্য দেন, তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ২০২৫ সালের ৬ অক্টোবর ছড়িয়ে পড়া তিন মিনিট পাঁচ সেকেন্ডের ওই ভিডিওতে ইউসুফ মোল্লাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/ijgk4j15rf

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

১

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

২

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৩

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৪

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৫

মিরপুরে বাসে আগুন, আটক ২

৬

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৭

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

৮

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

৯

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১০

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১১

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১২

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৩

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৪

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৫

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৬

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৭

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

১৮

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

সরকারের ওপর চাপ বজায় রেখে ভবিষ্যতের প্রস্তুতিতে জামায়াত

২০