জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হওয়ায় নতুন মহাসচিব হওয়ার দৌড়ে আট প্রার্থী লড়ছেন। এই পদে কারা প্রার্থী হয়েছেন, কীভাবে তাঁরা নির্বাচিত হন এবং তাঁদের সামনে কী কী বড় চ্যালেঞ্জ রয়েছে?.জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার পর, নিয়ম অনুযায়ী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে নতুন মহাসচিবকে বেছে নেওয়া হয়। যিনি নির্বাচিত হবেন, তিনি হবেন জাতিসংঘের দশম প্রধান এবং ২০২৭ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।এবারের নির্বাচন বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, জাতিসংঘের ইতিহাসের ৮১ বছরে এই প্রথম কোনো নারীর প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। বর্তমানে আট প্রার্থীর মধ্যে পাঁচজনই নারী। এ ছাড়া জাতিসংঘের আঞ্চলিক নিয়ম অনুযায়ী, এবার লাতিন আমেরিকা বা ক্যারিবীয় অঞ্চল থেকে কাউকে মহাসচিব হিসেবে পাওয়ার সম্ভাবনাও রয়েছে।.পৃথিবীর সবচেয়ে বিরল মাছ কোনটি.জাতিসংঘের মহাসচিব কেজাতিসংঘের সবচেয়ে বড় কর্মকর্তা হলেন সেক্রেটারি জেনারেল বা মহাসচিব। তাঁকে একাধারে কূটনৈতিক, আইনজীবী, সরকারি কর্মকর্তা এবং কোনো বড় কোম্পানির প্রধান নির্বাহীর (সিইও) সঙ্গে তুলনা করা হয়। ১৯৪৫ সালে জাতিসংঘ চালু হওয়ার পর ১৯৪৬ সালে ট্রাইগভ লাই প্রথম এই পদের দায়িত্ব নেন।বিশেষজ্ঞদের মতে, এই পদটি অদ্ভুত। কেননা, একদিকে এর সরাসরি কোনো বড় ক্ষমতা নেই; অন্যদিকে এটি অত্যন্ত প্রভাবশালী। মহাসচিবের আসল শক্তি হলো তাঁর কথা বলার ক্ষমতা, বিশ্ববাসীর সমর্থন এবং বিভিন্ন দেশের নেতাদের প্রভাবিত করার কৌশল। মজার ব্যাপার হলো, জাতিসংঘের মূল নিয়মে এই পদের জন্য নির্দিষ্ট কোনো যোগ্যতা বা নির্বাচন পদ্ধতির কথা বলা নেই। তাই সময়ের প্রয়োজনে নিয়মগুলো ঠিক করা হয়েছে।কে কেমনভাবে এই দায়িত্ব পালন করবেন, তা পুরোটাই নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিত্বের ওপর। অতীতের অনেক মহাসচিব শুধু সালিশ বা মধ্যস্থতা করেছেন, আবার কেউ কেউ একেবারে সামনে থেকে অ্যাকটিভিস্টের মতো বিশ্বজুড়ে কাজ করেছেন।.অনুমতি ছাড়া ব্যবহারকারীর ছবি–ভিডিওতে প্রবেশের দায়ে মেটাকে ১ লাখ কোটি টাকা জরিমানা.জাতিসংঘের মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া যেভাবে কাজ করেজাতিসংঘের মহাসচিব নির্বাচনের প্রক্রিয়াটি জাতিসংঘের সনদের ৯৭ অনুচ্ছেদে নির্ধারিত রয়েছে। নিয়ম অনুযায়ী, নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ এই পদে কাউকে নিয়োগ দেয়। বাস্তবে প্রক্রিয়াটি বেশ দীর্ঘ ও জটিল এবং শুরু থেকে শেষ হতে সাধারণত এক বছরের বেশি সময় লাগে।প্রথমে কোনো প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অন্তত একটি জাতিসংঘ সদস্যরাষ্ট্র বা সদস্যরাষ্ট্রগুলোর কোনো গ্রুপ কর্তৃক মনোনীত হতে হয়। মনোনয়ন পাওয়ার পর প্রার্থীদের একটি ভিশন স্টেটমেন্ট, জীবনবৃত্তান্ত (সিভি) এবং প্রচারণার অর্থায়নের বিবরণী সদস্যরাষ্ট্র ও সাধারণ মানুষের দেখার জন্য প্রকাশ করতে হয়। উল্লেখ্য, মহাসচিব আনুষ্ঠানিকভাবে নির্বাচিত না হওয়া পর্যন্ত যেকোনো সময় নতুন প্রার্থীকে মনোনয়ন দেওয়া সম্ভব।নির্বাচনী প্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ে প্রার্থীরা বিভিন্ন টাউন হল ও পাবলিক ইন্টারঅ্যাকটিভ সংলাপে অংশ নেন। সেখানে তাঁরা নিজেদের ভিশন তুলে ধরেন এবং সদস্যরাষ্ট্র, জাতিসংঘের কর্মী ও সুশীল সমাজের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ২০১৬ সালে গুতেরেসের নিয়োগের আগে বৃহত্তর স্বচ্ছতা আনতে সাধারণ পরিষদ এই পদ্ধতিগত সংস্কারটি পাস করেছিল।চূড়ান্ত সুপারিশের আগের মাসগুলোয় ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ ‘স্ট্র পোল’ বা অনানুষ্ঠানিক ও বেনামি জরিপের আয়োজন করে। এর মধ্য দিয়ে সদস্যরা প্রতিটি প্রার্থীর প্রতি নিজেদের সমর্থন বা অমত প্রকাশ করে থাকেন। পরবর্তী ভোটগুলোয় রঙিন ব্যালট ব্যবহার করা হয়, যার মধ্য দিয়ে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য, যাদের ভেটো ক্ষমতা রয়েছে (যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাজ্য) এবং দশটি নির্বাচিত সদস্য দেশের ভোটের মধ্যে পার্থক্য করা যায়।নিরাপত্তা পরিষদের আনুষ্ঠানিক ভোটে কোনো প্রার্থীকে বিজয়ী হতে হলে কমপক্ষে নয়টি ভোট পেতে হয় এবং পাঁচ স্থায়ী সদস্যের কাউকেই তাতে ভেটো দেওয়া চলবে না। যদি সাধারণ পরিষদ এই সুপারিশ গ্রহণ করতে ব্যর্থ হয়, তবে নতুন প্রার্থী জমা দেওয়ার জন্য আবার বৈঠক না বসা পর্যন্ত নির্বাচনপ্রক্রিয়া স্থগিত থাকে।.বৈরালি মাছ নিয়ে তিস্তাপাড়ের ৯৮ বছরের দৌলত খাঁ.এ বছর কারা প্রার্থী হয়েছেননির্বাচনী দৌড় থেকে কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোর পর বর্তমানে আটজন ব্যক্তি জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।প্রধান দুই প্রার্থীর মধ্যে রয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি এবং জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার প্রধান রেবেকা গ্রিনস্প্যান।গ্রিনস্প্যান নির্বাচিত হলে তিনিই হবেন জাতিসংঘের নেতৃত্ব দেওয়া প্রথম নারী। ২০২২ সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’ চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই চুক্তির ফলে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে লাখ লাখ টন খাদ্যপণ্য রপ্তানির সুযোগ তৈরি হয়, যার একটি বড় অংশ উন্নয়নশীল দেশগুলোয় পৌঁছেছিল।অন্যদিকে গ্রোসি ২০১৯ সাল থেকে আইএইএয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পারমাণবিক সংঘাতের ঝুঁকি এড়াতে জাতিসংঘের প্রচেষ্টায় তিনি মূল ভূমিকা রেখেছেন। তবে তিনি সমালোচনার মুখেও পড়েছেন। বিশেষ করে ইরানের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, তাঁর কিছু প্রতিবেদনে ইরানের পারমাণবিক কর্মসূচির সমালোচনা করা হয়েছিল, যা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের ওপর হামলার অজুহাত তৈরিতে সহায়তা করেছে।প্রতিদ্বন্দ্বিতায় থাকা অন্য ছয় প্রার্থী হলেন, মারিয়া ফার্নান্দা এস্পিনোসা গার্সেস, জাতিসংঘ সাধারণ পরিষদের সাবেক সভাপতি (ইকুয়েডর)। লানা জাকি নুসেইবেহ, সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী। ফেরিদুন হাদি সিনিরলিওগ্লু, ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার প্রধান (তুরস্ক)। ক্যারোলিন রদ্রিগেজ বার্কেট, জাতিসংঘে গায়ানার রাষ্ট্রদূত। ইভোন এ-বাকি, রাজনীতিবিদ ও সাবেক কূটনীতিক (ইকুয়েডর)। ওলারা ওতুনু, রাজনীতিবিদ ও সাবেক কূটনীতিক (উগান্ডা)।.বাসায় বাথরুম, অফিসে ওয়াশরুম, জায়গা অনুযায়ী বাথরুমের নাম ভিন্ন কেন.২০২৬ সালের নির্বাচনের প্রক্রিয়া কি ভিন্ন হবেতবে জাতিসংঘের ইতিহাসে আগের নয়জন মহাসচিবই পুরুষ হওয়ায় এবার একজন নারীকে প্রধান হিসেবে দেখার দাবি জোরালো হয়েছে। এই ঘাটতি পূরণে ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ একটি প্রস্তাব পাস করে, যেখানে সদস্যদেশগুলোকে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার জোরালো আহ্বান জানানো হয়। এবারের দৌড়ে একাধিক যোগ্য নারী প্রার্থী থাকায় বিশেষজ্ঞরা বেশ আশাবাদী।পাশাপাশি আঞ্চলিক নীতি অনুযায়ী, এবার লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে মহাসচিব হওয়ার জোরালো দাবি উঠেছে। এর আগে এই অঞ্চল থেকে কেবল জাভিয়ের পেরেজ ডি কুয়েলার (১৯৮২-১৯৯১) এই দায়িত্ব পালন করেছিলেন। বিশেষজ্ঞদের মতে, ২০১৬ সালে পূর্ব ইউরোপীয় অঞ্চলের পালা থাকা সত্ত্বেও গুতেরেস নির্বাচিত হওয়ায় সেই আঞ্চলিক ঐতিহ্য ভঙ্গ হয়েছিল।.গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার মধ্যে নতুন প্রার্থী নির্বাচিত না হলে কী হবেবর্তমান মহাসচিবের মেয়াদ শেষ হওয়ার আগে নতুন কেউ নির্বাচিত না হলে কী হবে, সে বিষয়ে জাতিসংঘের চার্টারে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তবে ৩১ ডিসেম্বরের মধ্যে ঐকমত্য না হলে কয়েকটি বিকল্প পথ খোলা থাকে।নিরাপত্তা পরিষদ পূর্ণ পাঁচ বছরের জন্য একমত হতে না পারলে কম সময়ের জন্য কোনো প্রার্থীকে কাজ চালিয়ে যাওয়ার সুপারিশ করতে পারে। ১৯৯৬ সালে কফি আনানের ক্ষেত্রে যেমন করা হয়েছিল, তেমনি অচলাবস্থা কাটাতে শেষ মুহূর্তে কোনো আপস প্রার্থী বেছে নেওয়া যেতে পারে।পূর্ণ কর্তৃত্ব ছাড়া জাতিসংঘের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসেবে দৈনন্দিন কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হতে পারে। ড্যাগ হ্যামারশোল্ডের মৃত্যুর পর উ থান্টের মতো ক্ষমতার শূন্যতা এড়াতে ভারপ্রাপ্ত মহাসচিব নিয়োগের সুপারিশ করা যেতে পারে।ইতিহাসে সরাসরি এমন পরিস্থিতি না ঘটলেও ১৯৫০ সালে সোভিয়েত ইউনিয়ন ট্রাইগভে লাইয়ের পুনর্নিয়োগের বিরোধিতা করলে সাধারণ পরিষদ তাঁর মেয়াদ আরও তিন বছর বাড়িয়ে দিয়েছিল।.জাতিসংঘ গঠিত হলো কেন.পরবর্তী জাতিসংঘ মহাসচিবকে যেসব বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবেবিশেষজ্ঞদের মতে, পরবর্তী জাতিসংঘ মহাসচিবকে বেশ কিছু জটিল সংকটের মুখোমুখি হতে হবে। এর মধ্যে রয়েছে, ক্রমবর্ধমান সংঘাত ও পরাশক্তিগুলোর মধ্যকার প্রতিযোগিতায় পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতি।জলবায়ু পরিবর্তনের অবনতিশীল অবস্থা। নতুন নতুন বৈশ্বিক স্বাস্থ্য সংকট। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য ডিজিটাল প্রযুক্তির দ্রুত উত্থান। এর পাশাপাশি রয়েছে জাতিসংঘের অভ্যন্তরীণ কিছু সংকট। ‘ইউএন৮০’ উদ্যোগের মাধ্যমে কাঠামোগত সংস্কারের চেষ্টা, ক্রমবর্ধমান তারল্য–সংকট এবং প্রাতিষ্ঠানিক অচলাবস্থা।সব মিলিয়ে, পরবর্তী মহাসচিবকে অত্যন্ত কঠিন ও কৃতজ্ঞতাহীন একটি দায়িত্ব কাঁধে নিতে হবে, যার কর্মপরিধি বেশ সীমিত।সূত্র: কাউন্সিল অন ফরেন রিলেশনস, ইউএন, দ্য গার্ডিয়ান, আল–জাজিরা.পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়
Source: https://www.kishoralo.com/feature/npui1mn59w
মন্তব্য করুন