১৭ নভেম্বর ২০২৬, ৫:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

ফুটবলে কখনো কখনো স্কোরলাইনই বলে দেয় মাঠে কী ঘটেছে। বার্লিনের অলিম্পিয়াস্টাডিয়নে তেমনই এক রাত কাটাল জার্মানি-নেদারল্যান্ডস।ইয়ুর্গেন ক্লপের জার্মানির সামনে দাঁড়াতেই পারেনি জাভি হার্নান্দেজের নেদারল্যান্ডস। নেশনস লিগে নিজেদের গ্রুপের শেষ ম্যাচে ডাচদের ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। প্রতিযোগিতামূলক ফুটবলে নেদারল্যান্ডসের ইতিহাসে এটাই সবচেয়ে বড় হার।.এই জয়ের ফলে গ্রুপের শীর্ষে উঠে এসেছে জার্মানি। গ্রুপে জার্মানি, নেদারল্যান্ডস ও গ্রিস, তিন দলেরই পয়েন্ট ১১। তবে মুখোমুখি লড়াইয়ের হিসাবে তৃতীয় হয়েছে গ্রিস। সার্বিয়াকে ১-০ গোলে হারিয়ে তারা শেষ করেছে গ্রুপ পর্ব।জার্মানি ও নেদারল্যান্ডস সরাসরি উঠেছে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে।.ম্যাচের শুরু থেকেই জার্মানির দাপট। ডাচ রক্ষণকে বারবার ব্যস্ত রেখেছেন জার্মান রাইট উইঙ্গার ব্রায়ান গ্রুদা ও লেফট উইঙ্গার ডেরি শেরহান্ট। একের পর এক আক্রমণ করেও প্রথম দিকে গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকেরা। অন্তত চারটি সুযোগ নষ্ট করার পর ৪১ মিনিটে জার্মানিকে এগিয়ে দেন শেরহান্ট। বক্সের বাইরে থেকে তাঁর ডান পায়ের বাঁকানো শট ঠেকানোর সাধ্য ছিল না ডাচ গোলকিপার বার্ট ভারব্রুগেনের।.বিরতির পর নেদারল্যান্ডসের বিপদ আরও বাড়ে। ৬০ মিনিটে দূর থেকে নেওয়া দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টৎস। পাঁচ মিনিট পর গ্রুদার ক্রস থেকে হেডে গোল করেন ডর্টমুন্ডের সেন্টারব্যাক নিকো শ্লটারবেক। ৭১ মিনিটে গ্রুদার পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন ভির্টৎস।এরপরও থামেনি জার্মানি। ৭৭ মিনিটে শেরহান্টের শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে গোল করে পাঁচ গোলের জয় নিশ্চিত করেন গ্রুদা।

Source: https://www.prothomalo.com/sports/football/qq7ft9nr4n

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

১

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

২

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৩

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৪

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৫

মিরপুরে বাসে আগুন, আটক ২

৬

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৭

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

৮

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

৯

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১০

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১১

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১২

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৩

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৪

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৫

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৬

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৭

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

১৮

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

সরকারের ওপর চাপ বজায় রেখে ভবিষ্যতের প্রস্তুতিতে জামায়াত

২০