১৭ নভেম্বর ২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় গান, কবিতা আর নৃত্যের ছন্দে ‘নবান্ন উৎসব ১৪৩৩’ আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন আবর্তন। বাংলার শিকড়ের গল্প, গ্রামীণ জীবনের সৌন্দর্য ও লোকজ ঐতিহ্যের নানা অনুষঙ্গ উৎসবের মঞ্চে উঠে আসে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সোমবার বিকেলে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।শিল্পীরা উৎসবে গান, কবিতা ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে বাঙালির চিরায়ত সংস্কৃতি তুলে ধরেন। বাংলার লোকজ ঐতিহ্য শিল্পীদের পরিবেশনায় প্রাণ পায়। বকুলতলার চেনা পরিবেশ যেন বাংলার গ্রামীণ সংস্কৃতির এক মিলনমেলা হয়ে ওঠে।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, নবান্ন উৎসব বাঙালি সংস্কৃতির অংশ। দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। এসব সংস্কৃতি মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর গ্রামগঞ্জে ও বিভিন্ন অঞ্চলে এ ধরনের উৎসব আয়োজনের মাধ্যমে সংস্কৃতির শিকড় ধরে রাখার চেষ্টা চলে।.প্রতিমন্ত্রী বলেন, ‘যাঁরা আজ এখানে আয়োজন করেছেন, তাঁরা আমাদের সংস্কৃতির শিকড় ধরে রাখার চেষ্টা করছেন। এটি প্রশংসনীয় উদ্যোগ। তাঁদের ধন্যবাদ জানাই।’বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী নানা ভাষাভাষী জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি রয়েছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এসব সংস্কৃতিকে বিকশিত করতে এবং দেশের সামগ্রিক সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে কাজ করছে বলে জানান তিনি।প্রতিমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বর মাসে দীর্ঘ সময়ব্যাপী জাতীয় সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। উৎসবে সংগীত, নৃত্য, আবৃত্তি, চারুকলা, সাহিত্য, গ্রামীণ সংস্কৃতি, বই পড়া, গ্রন্থাগার, প্রত্নতত্ত্বসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিভিন্ন ক্ষেত্র স্থান পাবে।.আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আয়োজকদের প্রশংসা করে বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড একবার আয়োজন করে থেমে গেলে চলে না। ধারাবাহিকভাবে কাজ করে যেতে হয়। তাতে সংস্কৃতি বিকশিত হয় এবং শিকড় ক্রমেই গভীরে প্রোথিত হয়।অন্যদিকে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘আদি নববর্ষ ও নবান্ন মেলা’র আয়োজন করে। বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই মেলার স্লোগান ছিল ‘অন্যায়ের বিরুদ্ধে আজীবন’।

Source: https://www.prothomalo.com/bangladesh/266qqx6w5t

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

১

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

২

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৩

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৪

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৫

মিরপুরে বাসে আগুন, আটক ২

৬

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৭

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

৮

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

৯

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১০

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১১

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১২

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৩

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৪

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৫

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৬

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৭

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

১৮

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

সরকারের ওপর চাপ বজায় রেখে ভবিষ্যতের প্রস্তুতিতে জামায়াত

২০