১৭ নভেম্বর ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি

বৃষ্টিটা আর আধঘণ্টা আগে এলেও মন খারাপ করে ড্রেসিংরুমে ফিরতে হতো বাংলাদেশের ক্রিকেটারদের। এখনো যে তারা খুব স্বস্তিতে আছে, তা নয়। তবু জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিন শেষ হয়ে যাওয়ার পরও যে ম্যাচটা এখনো দক্ষিণ আফ্রিকার দিকে ঝুঁকে যায়নি, সেই কৃতিত্ব তাদের দিতেই হবে।গতকাল জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির বাধায় খেলা হতে পেরেছে মাত্র এক সেশন। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে এখনো ১৪ রানে পিছিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, হাতে উইকেট আছে আর তিনটি। শুধু স্কোরবোর্ড দেখলে মনে হতে পারে তাদের অলআউট করার কাজটা বোধ হয় এখন সহজই। আসলে তা নয়। অধিনায়ক টেম্বা বাভুমা আর রায়ান রিকেলটন এখনো টিকে আছেন উইকেটে।.এই দুজনের জুটি গতকাল বাংলাদেশকে অনেকটা সময় ভুগিয়েছে। প্রথম তিন ঘণ্টায় তাদের ১৫০ বলে ৭৯ রানের জুটির সামনে যেন অসহায়ই হয়ে পড়েছিলেন বাংলাদেশের বোলাররা। তাতে অবশ্য ফিল্ডারদেরও দায় আছে।.পরশু উইকেটের পেছনে ক্যাচ দিয়ে জীবন পাওয়া রিকেলটন গতকাল আরও একবার বেঁচে যান মাহফিজুল ইসলাম ক্যাচ ছাড়ায়। শূন্য রানে আউট হওয়ার পর শর্ট কাভারে ক্যাচ ছেড়ে দেওয়া মাহফিজুলের অভিষেকে এখনো কেবল বিষাদের গল্পই।.লিডটা যখন ধীরে ধীরে দক্ষিণ আফ্রিকার নাগালে চলে আসছিল, তখনই বাংলাদেশের ভাগ্য খুলে যায় বাভুমার চোটে। মাংসপেশির চোটে পড়ে মাঠেই কিছুক্ষণ শুশ্রূষা নিয়ে তিনি ফিরে যান ড্রেসিংরুমে। এরপরই যেন নতুন করে আশা খুঁজে পেতে শুরু করে বাংলাদেশ।সেই শুরুটা তাসকিন আহমেদের হাত ধরে। উইয়ান মুল্ডার তাঁর বলে ক্যাচ তুলে দেন উইকেটকিপার লিটন দাসের হাতে। এক ওভার পর একইভাবে আউট হন মার্কো ইয়ানসেনও। পরপর ২ ওভারে তাসকিনের ২ উইকেটের পর মধ্যাহ্নবিরতির ঠিক আগে আগে স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে।.কনুইয়ের ব্যথায় মাঠ ছেড়ে যাওয়ার আগে আরেক পেসার হাসান মাহমুদের বলে সায়মন হারমারের ক্যাচও নেন লিটন দাস। ইনিংসে এটি ছিল তাঁর ষষ্ঠ ক্যাচ। তাতে রেকর্ডের পাতায়ও নাম লেখিয়ে ফেলেন লিটন। টেস্টের এক ইনিংসে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডটি এখন তাঁর। আর একটা ক্যাচ নিলে হয়ে যাবে বিশ্ব রেকর্ডই।.নতুন ব্যাটসম্যান রাবাদাকে চ্যালেঞ্জ জানানোর জন্য খুব বেশি সময় পাননি বাংলাদেশের বোলাররা। রাবাদা ৮ বল খেলার পরই মধ্যাহ্নবিরতির ঘোষণা আসে। জোহানেসবার্গের পরিষ্কার আকাশ মেঘলা হয়ে যায় সেই বিরতি শেষ হওয়ার আগেই। পরে তো বৃষ্টিই নামল, যেটি আর শুরু হতে দেয়নি খেলা।.বাকি সময়ে দু–একবার বৃষ্টি থামলেও খেলা শুরু করার মতো পরিস্থিতি হয়নি। এর মধ্যেই ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানায়, বাভুমা আবার ব্যাটিংয়ে নামবেন।অর্থাৎ, ১৫ রানে ৩ উইকেট তুলে নেওয়ার পরও বাংলাদেশের দুশ্চিন্তা কিছুটা রয়েই গেছে—রিকেলটন আর বাভুমা যে এখনো আছেন! তাদের যত দ্রুত ড্রেসিংরুমে ফেরানো যাবে, দ্বিতীয় ইনিংসের ব্যাটিংটা বাংলাদেশ শুরু করতে পারবে ততই ভালো অবস্থানে থেকে। গতকাল প্রথম সেশনের শেষ আধঘণ্টায় হাসান ও তাসকিন যে রকম ছন্দে ছিলেন, সেটি ধরে রাখতে পারলে অবশ্য তা খুব একটা কঠিন হওয়ার কথা নয়।.সবুজ উইকেটে পাকিস্তানের পেস–আগুন, ৯৮ রানেই শেষ শ্রীলঙ্কা

Source: https://www.prothomalo.com/sports/cricket/iwmisq5ixt

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস

১

পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা জনগণ মেনে নেবে না: জোনায়েদ সাকি

২

বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফরাসি অপেরা

৩

রূপনগরে হাত বাঁধা অবস্থায় তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

৪

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপির বাড়িতে আগুন

৫

‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’

৬

প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৭

রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

৮

দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি

৯

২২ বছর পর টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের, অভিষেকেই ইতিহাস নাসিরের

১০

যৌনতা আর ভূত! বলিউড সিনেমার দুনিয়া অন্য ভুবন

১১

খাতুনগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে ভাঙচুর, দুই নেতা আটক

১২

মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন দুই ইউপি সদস্য, ট্রাকচাপায় গেল প্রাণ

১৩

শাহরুখের ছবি ফিরিয়ে দিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা ছাড়েন ফারহিন

১৪

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বাস্তব বাজেটের ধারণা

১৫

ভেপে–চকলেটে, কুশ–কেটামিনের মতো নতুন মাদক, কেনাবেচাও আলাদা

১৬

পর্তুগালের হারে খুশি রোনালদোর মা: কোচ বললেন, ‘মা তো মা-ই’

১৭

এক ছেলের জানাজার সময় এল আরেক ছেলের মৃত্যুর খবর

১৮

ব্যাংকের ৯০৩ পদের চাকরির পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষা শুরু সাড়ে ৯টায়

১৯

মাদক সাম্রাজ্য গড়ে গায়ার্দো হয়ে উঠেছিলেন মেক্সিকোর ‘বসদের বস’

২০