এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করণীয় জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রথম আলোকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিপ্রক্রিয়া অনুসরণ করে অন্যান্য বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করেছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রতিটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। ফলে শেষ মুহূর্তে পরীক্ষা পেছানো হলে আগামী মার্চের আগে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। এতে মেধাবী শিক্ষার্থীদের সেশনজটে পড়ার আশঙ্কা রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা ইতিমধ্যে কাজ শুরু করেছেন।
সহ-উপাচার্য বলেন, তাঁরা আশা করছেন, মেধাবী শিক্ষার্থীদের স্বার্থ ও সেশনজটের আশঙ্কার বিষয়টি বিবেচনায় নিয়ে উচ্চ আদালত আদেশটি পুনর্বিবেচনা করবেন।

Source: https://www.prothomalo.com/bangladesh/lm5agp0gef
মন্তব্য করুন