১৯ নভেম্বর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ঢাকা মহানগরসহ (ডিএমপি) পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। তাঁদের মধ্যে উপমহাপরিদর্শক (ডিআইজি), উপপুলিশ কমিশনার (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। বদলি করা কর্মকর্তাদের ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ২৫ নভেম্বর থেকে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে।আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট (ডিআইজি) করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি-ডিআইজি) উপমহাপরিদর্শক মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজ ঢাকায়, টিডিএস ঢাকার অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে পিটিসি রংপুরের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।.গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপকমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে বিশেষ পুলিশ সুপার হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), একই ইউনিটের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মহানগর পুলিশের (আরএমপি) উপকমিশনার করা হয়েছে।সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে পিটিসি রংপুরের পুলিশ সুপার করা হয়েছে। পুলিশ টেলিকম, রাজারবাগ ঢাকার পুলিশ টেলিকমের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার এবং খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার করা হয়েছে।পুলিশ টেলিকম, ঢাকার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ৬ এপিবিএন, মহালছড়ি, খাগড়াছড়িতে পদায়ন করা হয়েছে। সিআইডির পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে জিএমপির উপকমিশনার করা হয়েছে।.সিএমপির উপকমিশনার (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি) শেখ শরীফুল ইসলামকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুরের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) করা হয়েছে। সিআইডির পুলিশ সুপার (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ নজরুল ইসলামকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারীর কমান্ড্যান্ট (পুলিশ সুপার) করা হয়েছে।পুলিশ অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত (টিআর) পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার করা হয়েছে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় সংযুক্ত পুলিশ সুপার (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে।.এ ছাড়া এসবির পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামানকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার কবীর আহম্মেদকেও একই ইউনিটে পদায়ন করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. জাহিদুল ইসলামকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীর কমান্ড্যান্ট (পুলিশ সুপার) করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Source: https://www.prothomalo.com/bangladesh/debz7339wk

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়রনম্যান মালয়েশিয়ায় আরাফাতসহ বাংলাদেশের ১৩ জন সফল

১

‘আওয়ামী লীগের ক্ষুদ্র পরিসরে প্রত্যাবর্তনের জন্য দায়ী এমপি প্রার্থীরা’

২

বিয়ে হওয়ার কথা ডিসেম্বরে, সেই খবর জেনে কোপানো হয় নূপুরকে, এখন আইসিইউতে জীবনযুদ্ধ

৩

সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি

৪

রাজনীতিতে ফিরতে হলে রাজনৈতিক আচরণ করতে হবে, আওয়ামী লীগকে হাসনাত কাইয়ূম

৫

পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়

৬

চাকরি-মুনাফার অনলাইন ফাঁদে যেভাবে খোয়ালেন টাকা

৭

নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল এজেন্ট ব্যাংক উদ্যোক্তার লাশ

৮

পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম

৯

কথা ছিল মালয়েশিয়া নেওয়ার, চার দিন সাগরে ঘুরিয়ে কক্সবাজার সৈকতে নামিয়ে পালায় দালাল চক্র

১০

ছয় মাসের জন্য কার হাতে যাচ্ছে সিসিটি

১১

যুদ্ধ বন্ধে সমঝোতা চায় ইরান, প্রস্তাব মানতে নারাজ ট্রাম্প

১২

ক্যাম্পাসের নায়িকা থেকে সিনেমার নায়িকা মিম

১৩

আমরা কি ইতিহাস থেকে কিছুই শিখিনি: ক্ষমতার পালাবদল, প্রত্যাশা, ব্যর্থতা ও আজকের বাংলাদেশ

১৪

রাজের সঙ্গে চার বছরের সম্পর্ক ভাঙার পর কী বলেছিলেন মিমি

১৫

অপেক্ষা

১৬

স্যরি, নিপাতনে সিদ্ধ—ঘুষ অথবা চাঁদা

১৭

‘দেওয়ান গাজীর কিসসা’ নিয়ে আসলে কী ঘটেছে

১৮

ডেটিং অ্যাপ: পরিচয় থেকে অপহরণ, অর্থ লুট

১৯

ঢাকায় ২৪ ঘণ্টায় সাবেক এমপি, অভিনেতাসহ ১২৪ জন গ্রেপ্তার

২০