১৯ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা সংকট সমাধানে প্রত্যাবাসনের পাশাপাশি জীবিকার সুযোগ তৈরির তাগিদ

রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে শুধু মানবিক সহায়তা অব্যাহত রাখাই যথেষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির পাশাপাশি আশ্রয়শিবিরে তাঁদের শিক্ষা, দক্ষতা ও জীবিকার সুযোগ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন তাঁরা। তাঁরা বলছেন, ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান ও জীবনযাত্রার উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। এ জন্য সরকার, জাতিসংঘ ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ নিতে হবে।আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘রোহিঙ্গা সংকটের এক দশক: করণীয় নিয়ে নতুন ভাবনা’ শীর্ষক এক নীতি সংলাপে এসব কথা উঠে আসে। সংলাপের আয়োজক ব্র্যাক।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। সংলাপে তিনি বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান হতে হবে মিয়ানমারেই। এ জন্য রোহিঙ্গাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে এবং তাদের নিরাপদে ও সম্মানের সঙ্গে দেশে ফিরে যাওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।.রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া এবং সংকট দীর্ঘায়িত হওয়ায় বাংলাদেশের সীমিত সম্পদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন অধ্যাপক তিতুমীর। তিনি বলেন, রোহিঙ্গাদের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করে নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া দ্রুত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা রাখতে হবে।শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গারা দারিদ্র্যের কারণে নয়, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে দেশ ছেড়ে পালিয়ে এসেছেন। তাই তাঁদের শুধু সাহায্যপ্রার্থী হিসেবে দেখা উচিত নয়। শরণার্থীরা যেন নিজেদের মধ্যে সংগঠিত হতে পারেন এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়ে মতামত দেওয়ার সুযোগ পান, তা নিশ্চিত করা প্রয়োজন।ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেন বলেন, রোহিঙ্গাদের নিরাপদে, স্বেচ্ছায় ও সম্মানের সঙ্গে দেশে ফিরে যাওয়ার বিষয়টি এখনো অনিশ্চিত। ফলে দিন দিন সংকট বাড়ছে। রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থানকালে এবং নিজ দেশে ফিরে যাওয়ার পরও যেন নিরাপদে থাকতে পারেন, সে লক্ষ্যে টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। এ জন্য নীতিমালায় পরিবর্তন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সংহতি ও সহযোগিতা বাড়াতে হবে।.সংলাপে স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। তিনি বলেন, রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য নানাভাবে চেষ্টা চলছে। তবে তাদের মিয়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনা শিগগিরই তৈরি হবে, এমন সম্ভাবনা কম। ফলে অপেক্ষার এই সময় তাদের বাংলাদেশেই কাটাতে হবে। তাই রোহিঙ্গাদের জীবিকা ও দক্ষতার উন্নয়নকে বাংলাদেশের মানুষের সঙ্গে একীভূত হওয়ার প্রক্রিয়া হিসেবে নয়, বরং সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি হিসেবে দেখতে হবে।সংলাপে আরও বক্তব্য দেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের পরিচালক নির্ঝর অধিকারী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শরণার্থী সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন প্রমুখ।.সংলাপে ‘প্রত্যাশা ও বাস্তবতার দোলাচলে: রোহিঙ্গা তরুণদের চোখে জীবিকা, আশ্রয়শিবিরের জীবন ও প্রত্যাবাসনের আশা’ এবং ‘সংকটের ছায়ায় জীবনযাপন: উখিয়া ও টেকনাফের স্থানীয় তরুণদের চোখে জীবিকা, জেন্ডার সমতা ও সহাবস্থান’ শীর্ষক দুটি গবেষণার তথ্য তুলে ধরা হয়। গবেষণা দুটি পরিচালনা করেছে ব্র্যাক অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ। ২০২৫ সালের মার্চ ও এপ্রিল মাসে ১৫ থেকে ৩৫ বছর বয়সী মোট ১ হাজার ১৫২ জন তরুণ-তরুণীর সাক্ষাৎকার নেওয়া হয়। তাঁদের মধ্যে ৫৭৬ জন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা এবং ৫৭৬ জন আশ্রয়শিবিরসংলগ্ন স্থানীয় জনগোষ্ঠীর সদস্য।গবেষণায় দেখা গেছে, রোহিঙ্গা তরুণদের ৪৯ দশমিক ৭ শতাংশ পড়াশোনা বা কোনো কাজের সঙ্গে যুক্ত নন। যাঁরা কর্মরত, তাঁদের মধ্যে বড় অংশ এনজিওর স্বেচ্ছাসেবক, দিনমজুর বা ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁরা মাসে গড়ে মাত্র ১৫ দিন কাজের সুযোগ পান। কোনো প্রকল্প শেষ হলে তাঁদের কাজও বন্ধ হয়ে যায়। ফলে আয়ের উৎস অনিশ্চিত থাকায় অধিকাংশের মৌলিক চাহিদা পূরণেও ঘাটতি রয়েছে।.গবেষণায় রোহিঙ্গা তরুণদের আয় ও প্রত্যাবাসনের আগ্রহের মধ্যে সম্পর্ক পাওয়া গেছে। যেসব তরুণের কিছুটা আয় রয়েছে, তাঁদের ৭৯ দশমিক ৩ শতাংশ দেশে ফিরতে চান। আয়হীন তরুণদের ক্ষেত্রে এ হার ৫৩ দশমিক ৪ শতাংশ। সামগ্রিকভাবে, ৭৬ দশমিক ৭ শতাংশ রোহিঙ্গা তরুণ নির্দিষ্ট শর্ত পূরণ হলে মিয়ানমারে ফিরতে চান। নাগরিকত্ব ও সমান অধিকার নিশ্চিত করা হলে দেশে ফিরতে আগ্রহীর হার বেড়ে দাঁড়ায় ৮২ দশমিক ৬ শতাংশ। তবে নিরাপত্তা ও কাজের সুযোগ ছাড়া শুধু নাগরিকত্ব দেওয়া হলে ফিরতে চান মাত্র ১৯ দশমিক ৪ শতাংশ।অন্যদিকে স্থানীয় জনগোষ্ঠীর ৬৬ দশমিক ৭ শতাংশ তরুণ জানিয়েছেন, রোহিঙ্গা সংকটে তাঁদের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে স্থানীয় জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন ৭২ দশমিক ২ শতাংশ স্থানীয় তরুণ। তাঁদের ৫৭ দশমিক ৩ শতাংশের মতে, রোহিঙ্গাদের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর সম্পর্ক ভালো নয়। তবে এই অসন্তোষের মধ্যেও মাত্র ২৩ দশমিক ৪ শতাংশ তরুণ জোরপূর্বক প্রত্যাবাসন সমর্থন করেন। স্থানীয় তরুণদের ৯৫ দশমিক ৫ শতাংশ চান, সরকার তাঁদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করুক।

Source: https://www.prothomalo.com/bangladesh/fpdfckj922

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন, প্রাণে বাঁচলেন এএসআই

১

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

২

আমার ওপর তাঁরা হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায়: নাহিদ ইসলাম

৩

৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড মুদ্রণ বন্ধের নির্দেশ এনসিটিবির

৪

ওসমান ফারুক সরে দাঁড়াতেই প্রার্থী হতে সক্রিয় বিএনপির পাঁচ নেতা

৫

প্রেমিক ম্যাক্সকে বিয়ে করলেন পপতারকা মাইলি সাইরাস

৬

মিস ইউনিভার্সের ক্যাম্পে মিথিলাকে দেখে কেঁদেই ফেললেন মাহি

৭

পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে

৮

টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

৯

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় বন্ধ, ক্লাস অনলাইনে, খোলা হলে ডাইনিং

১০

এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিরা আর ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না

১১

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬

১২

মির্জা আজমকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের

১৩

বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা আজও মুখোমুখি, বেড়ার পরিস্থিতি থমথমে

১৪

আবারও ছক্কা মেরে পন্তের সেঞ্চুরি, রেকর্ডে ছাড়িয়ে গেলেন ম্যাককালামকে

১৫

রংপুরে মাদকবিরোধী কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ

১৬

ফরিদপুরে আশ্রয়ণকেন্দ্রের ২৩০ ঘরের মধ্যে ১৩৯টি পরিত্যক্ত

১৭

মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের, বাহরাইন জানাল শিল্প স্থাপনায় হামলার কথা

১৮

খিচুড়ি বিলাস: বাঙালির রসনায়, স্মৃতিতে ও আবেগে

১৯

কাকজোছনা

২০