২১ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আয়রনম্যান মালয়েশিয়ায় আরাফাতসহ বাংলাদেশের ১৩ জন সফল

মালয়েশিয়ার লংকাউতে আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে পৃথিবীর কঠিনতম ট্রায়াথলন আয়রনম্যানের আসর। এ আসরে পূর্ণ দূরত্বের আয়রনম্যান (৩.৮ কিলোমিটর সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং ও ৪২.২ কিলোমিটার দৌড়) এবং অর্ধদূরত্বের (১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং ও ২১.১ কিলোমিটার দৌড়) আয়রনম্যান প্রতিযোগিতা। এই দুই প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের ১৩ জন ট্রায়াথলেট সফল হয়েছেন। আয়রনম্যানের ওয়েবসাইট ও অ্যাপে এসব তথ্য পাওয়া গেছে।বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ আয়রনম্যান মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত পূর্ণ দূরত্বের আয়রনম্যান ১০ ঘণ্টা ৫২ মিনিট ১৮ সেকেন্ড সময় নিয়ে সম্পন্ন করেন। তিনি তাঁর বয়স গ্রুপে (৩৫–৩৯ বছর) ৬৬ জনের মধ্যে নবম স্থান অর্জন করেছেন। মোট ৫০৬ জনের মধ্যে ৫০তম স্থান অর্জন করেছেন তিনি। আরাফাতের এটা ২৩তম আয়রনম্যান প্রতিযোগিতা। এর মধ্যে ১৪টি পূর্ণদূরত্বের ও ৯টি অর্ধদূরত্বের আয়রনম্যান রয়েছেন। মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত প্রথম আলোকে হোয়াটসঅ্যাপে বলেন, ‘আজকের প্রতিযোগিতায় সফল হওয়া বিশেষ ব্যাপার আমার কাছে। আমি চাই, বাংলাদেশের আরও তরুণ আয়রম্যানে অংশগ্রহণ করুন।’ আরাফাত পেশাগত জীবনে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক।.আজ পূর্ণ দূরত্বের আয়রনম্যান সম্পন্ন করা অপর বাংলাদেশিরা হচ্ছেন মো. সাজ্জাদ হোসেন (১২ ঘণ্টা ২৯ মিনিট ৪৩ সেকেন্ড, বয়স গ্রুপ ২৫–২৯ বছর), মোহাম্মদ আতাওর রহমান (১৪ ঘণ্টা ২৭ মিনিট ১০ সেকেন্ড, বয়স গ্রুপ ৪০–৪৪ বছর), বদর উদ্দিন (১৪ ঘণ্টা ৩৫ মিনিট ৭ সেকেন্ড, বয়স গ্রুপ ৫০–৫৪ বছর), মো. সজীব (১৫ ঘণ্টা ২২ মিনিট ৩২ সেকেন্ড, বয়স গ্রুপ ৩৫–৩৯ বছর) ও মো. ইমতিয়াজ–বিন–ফারুক ভূঁইয়া (১৬ ঘণ্টা ২০ মিনিট ৩৩ সেকেন্ড, বয়স গ্রুপ ৩৫–৩৯ বছর)। ফাতিন আল ফারাবী অসুস্থ হয়ে পড়ায় আয়রনম্যান সম্পন্ন করতে পারেননি।আজ মালয়েশিয়ায় অদূরত্বের আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের ৯ জন অংশ নেন, ৭ জন সফল হয়েছেন। যে সাতজন সফল হয়েছেন, তাঁরা হলেন মোহাম্মদ আলীমুজ্জামান খান (৭ ঘণ্টা ৫ মিনিট ৩০ সেকেন্ড, বয়স গ্রুপ ৪০–৪৪ বছর), মো. রফিকুল ইসলাম (৭ ঘণ্টা ১৪ মিনিট ২২ সেকেন্ড, বয়স গ্রুপ ৪০–৪৪ বছর), ইয়াসির ইবনে ইউসুফ (৭ ঘণ্টা ১৬ মিনিট ৪৪ সেকেন্ড, বয়স গ্রুপ ৩৫–৩৯ বছর), মনোজ প্রসাদ (৭ ঘণ্টা ১৯ মিনিট ৪৯ সেকেন্ড, বয়স গ্রুপ ৪০–৪৪ বছর), মুহাম্মদ শাকিরুল হক (৭ ঘণ্টা ২৪ মিনিট ৩৭ সেকেন্ড, বয়স গ্রুপ ৪৫–৪৯ বছর), মো. আরমান রশিদ (৭ ঘণ্টা ৪৫ মিনিট ৩৩ সেকেন্ড, বয়স গ্রুপ ৪০–৪৪ বছর) ও মো. মানিক দেওয়ান (৭ ঘণ্টা ৫০ মিনিট ৫৪ সেকেন্ড, বয়স গ্রুপ ৪০–৪৪ বছর)।.দুই প্রতিযোগী সাইফুর রহমান ও আয়েশা নায়ার আয়রনম্যান ৭০.৩ সম্পন্ন করতে পারেননি। ঢাকা থেকে অংশ নেওয়া নেদারল্যান্ডসের নাগরিক লেনি হরস্টিংক ও স্পেনের নাগরিক সুসানা লিজানো গ্র্যানেনা আয়রনম্যান ৭০.৩ সম্পন্ন করেছেন। লেনি হরস্টিংকের (বয়স গ্রুপ ৪৫–৪৯ বছর) সময় লেগেছে ৫ ঘণ্টা ২৬ মিনিট ১৭ সেকেন্ড এবং সুসানা লিজানো গ্র্যানেনার (বয়স গ্রুপ ৪৫–৪৯ বছর) সময় লেগেছে ৭ ঘণ্টা ৩১ মিনিট ৫ সেকেন্ড)।.আজকের পূর্ণদূরত্বের আয়রনম্যান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন চীনের লিচ্যাং ঝু। ৪০–৪৪ বছর বয়স গ্রুপে তিনি সময় নিয়েছেন ৯ ঘণ্টা ৪ মিনিট ২৫ সেকেন্ড। আয়রনম্যান প্রতিযোগিতা শুরু করার ১১ বছর পর তিনি এই সাফল্য পেলেন। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে ফ্রান্সর লরেন্ট মারসিলক্স (৯ ঘণ্টা ৮ মিনিট ৫০ সেকেন্ড, বয়স গ্রুপ ৪০–৪৪ বছর) ও অস্ট্রেলিয়ার আসাদ আট্টামিমি (৯ ঘণ্টা ২০ মিনিট ৪ সেকেন্ড, বয়স গ্রুপ ৫০–৫৪ বছর)।আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন অস্ট্রেলিয়ার জেড রেডবোন। তিনি সময় নিয়েছেন ৪ ঘণ্টা ৪ মিনিট ৫৫ সেকেন্ড, তাঁর বয়স গ্রুপ ২৫–২৯ বছর। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার লুরি ওয়াটসন (৪ ঘণ্টা ২১ মিনিট ৪৮ সেকেন্ড, বয়স গ্রুপ ১৮–২৪ বছর) ও মালয়েশিয়ার ওই ইয়ি ইয়াপ (৪ ঘণ্টা ২২ মিনিট ৪৫ সেকেন্ড, বয়স গ্রুপ ১৮–২৪ বছর)।

Source: https://www.prothomalo.com/bangladesh/yngq3se3q7

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরের বেশি সময় পরে ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দাম

১

আয়রনম্যান মালয়েশিয়ায় আরাফাতসহ বাংলাদেশের ১৩ জন সফল

২

‘আওয়ামী লীগের ক্ষুদ্র পরিসরে প্রত্যাবর্তনের জন্য দায়ী এমপি প্রার্থীরা’

৩

বিয়ে হওয়ার কথা ডিসেম্বরে, সেই খবর জেনে কোপানো হয় নূপুরকে, এখন আইসিইউতে জীবনযুদ্ধ

৪

সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি

৫

রাজনীতিতে ফিরতে হলে রাজনৈতিক আচরণ করতে হবে, আওয়ামী লীগকে হাসনাত কাইয়ূম

৬

পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়

৭

চাকরি-মুনাফার অনলাইন ফাঁদে যেভাবে খোয়ালেন টাকা

৮

নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল এজেন্ট ব্যাংক উদ্যোক্তার লাশ

৯

পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম

১০

কথা ছিল মালয়েশিয়া নেওয়ার, চার দিন সাগরে ঘুরিয়ে কক্সবাজার সৈকতে নামিয়ে পালায় দালাল চক্র

১১

ছয় মাসের জন্য কার হাতে যাচ্ছে সিসিটি

১২

যুদ্ধ বন্ধে সমঝোতা চায় ইরান, প্রস্তাব মানতে নারাজ ট্রাম্প

১৩

ক্যাম্পাসের নায়িকা থেকে সিনেমার নায়িকা মিম

১৪

আমরা কি ইতিহাস থেকে কিছুই শিখিনি: ক্ষমতার পালাবদল, প্রত্যাশা, ব্যর্থতা ও আজকের বাংলাদেশ

১৫

রাজের সঙ্গে চার বছরের সম্পর্ক ভাঙার পর কী বলেছিলেন মিমি

১৬

অপেক্ষা

১৭

স্যরি, নিপাতনে সিদ্ধ—ঘুষ অথবা চাঁদা

১৮

‘দেওয়ান গাজীর কিসসা’ নিয়ে আসলে কী ঘটেছে

১৯

ডেটিং অ্যাপ: পরিচয় থেকে অপহরণ, অর্থ লুট

২০