২১ নভেম্বর ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম

পাকিস্তান ক্রিকেটে বদলের হাওয়া। সেই হাওয়ায় এবার ঝরে পড়েছেন মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ ও সাইম আইয়ুব। ২০২৬-২৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি এই তিন তারকা ক্রিকেটারের। তাঁদের সঙ্গে বাদ পড়েছেন আরও ৯ জন। নতুন চুক্তির তালিকায় সবচেয়ে বেশি জায়গা পেয়েছেন ‘ডেভেলপমেন্ট’ ক্রিকেটাররা।শনিবার ২০২৬-২৭ মৌসুমের জন্য ৩৮ জন ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগেরবারের তুলনায় এবার চুক্তিতে ৮ জন ক্রিকেটার বেশি রাখা হয়েছে। তবে শুধু খেলোয়াড়সংখ্যা বাড়ানো নয়, চুক্তির কাঠামোতেও পরিবর্তন এনেছে পিসিবি। এবার নির্দিষ্ট সংস্করণভিত্তিক পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে চুক্তি।.সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণের চুক্তি পেয়েছেন মাত্র দুজন। বাবর আজম ও সালমান আলী আগা। সম্প্রতি টেস্ট অধিনায়ক হিসেবে আবার দায়িত্ব পাওয়া বাবর শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ২০ নভেম্বর শেষ হওয়া টেস্ট সিরিজে পাকিস্তানকে দুই বছর পর সিরিজ জেতান।.সালমান আলী আগাও পেয়েছেন টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণের চুক্তি। তবে কয়েক মাস আগে পাকিস্তানের টি-টুয়েন্টি অধিনায়কত্ব করা এই অলরাউন্ডারের এবার টি-টুয়েন্টি চুক্তি নেই। তাঁর জায়গায় অধিনায়ক হওয়া সাহিবজাদা ফারহান পেয়েছেন শুধু টি-টুয়েন্টি চুক্তি।টেস্ট চুক্তিতে জায়গা পেয়েছেন আজান আওয়াইস, সৌদ শাকিল, মোহাম্মদ আব্বাস ও সাজিদ খান। ওয়ানডে ও টি-টুয়েন্টি দুই সংস্করণের চুক্তি পেয়েছেন আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।.মোহাম্মদ আব্বাস: ১২৫ কিমি গতির পেসার, উইকেট শিকারে সবার ওপরে.শুধু টি-টুয়েন্টি চুক্তি পেয়েছেন সাহিবজাদা ফারহান, হাসান নেওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, শাদাব খান ও উসমান তারিক।তবে এবারের চুক্তিতে সবচেয়ে বড় জায়গা উঠতি ক্রিকেটারদের। ‘ডেভেলপমেন্ট’ নামের এই শ্রেণিতে আছেন ১৯ জন। তাঁদের মধ্যে আছেন পাকিস্তানের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে খেলা তরুণ ক্রিকেটার তায়েব আরিফ ও গাজী ঘোরি। নাসিম শাহর দুই ভাই উবাইদ শাহ ও হুনাইন শাহও আছেন এই তালিকায়। উবাইদ এ বছর শুরুতে একটি টেস্টও খেলেন।.চুক্তি থেকে বাদ পড়া ক্রিকেটারদের তালিকাটাও বেশ দীর্ঘ। রিজওয়ান, শান মাসুদ ও সাইম আইয়ুব ছাড়াও জায়গা হয়নি হাসান আলী, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী, হুসাইন তালাত, খুররম শাহজাদ, আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের।২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি।

Source: https://www.prothomalo.com/sports/cricket/k2p4gahmm9

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়

১

চাকরি-মুনাফার অনলাইন ফাঁদে যেভাবে খোয়ালেন টাকা

২

নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল এজেন্ট ব্যাংক উদ্যোক্তার লাশ

৩

পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম

৪

কথা ছিল মালয়েশিয়া নেওয়ার, চার দিন সাগরে ঘুরিয়ে কক্সবাজার সৈকতে নামিয়ে পালায় দালাল চক্র

৫

ছয় মাসের জন্য কার হাতে যাচ্ছে সিসিটি

৬

যুদ্ধ বন্ধে সমঝোতা চায় ইরান, প্রস্তাব মানতে নারাজ ট্রাম্প

৭

ক্যাম্পাসের নায়িকা থেকে সিনেমার নায়িকা মিম

৮

আমরা কি ইতিহাস থেকে কিছুই শিখিনি: ক্ষমতার পালাবদল, প্রত্যাশা, ব্যর্থতা ও আজকের বাংলাদেশ

৯

রাজের সঙ্গে চার বছরের সম্পর্ক ভাঙার পর কী বলেছিলেন মিমি

১০

অপেক্ষা

১১

স্যরি, নিপাতনে সিদ্ধ—ঘুষ অথবা চাঁদা

১২

‘দেওয়ান গাজীর কিসসা’ নিয়ে আসলে কী ঘটেছে

১৩

ডেটিং অ্যাপ: পরিচয় থেকে অপহরণ, অর্থ লুট

১৪

ঢাকায় ২৪ ঘণ্টায় সাবেক এমপি, অভিনেতাসহ ১২৪ জন গ্রেপ্তার

১৫

সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব: মাহফুজ আলম

১৬

ইতালিতে মজুরি ও সরকারি ব্যয় বাড়ানোর দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

১৭

পাত্রী দেখতে দুই বন্ধুর সঙ্গে গিয়ে খুন, নেপথ্যে আপন ভাই-ভাবি

১৮

মৃত্যুর পরও যে ৩ গুণ মুমিনকে বাঁচিয়ে রাখে

১৯

গম্ভীরা নাট্যে দূষণ রোধ ও পরিবেশসচেতনতার বার্তা

২০