২২ নভেম্বর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা আজও মুখোমুখি, বেড়ার পরিস্থিতি থমথমে

পাবনার বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) গতকাল রাতে প্রত্যাহার। নতুন ওসি দায়িত্ব নিয়েছেন।.পাবনার বেড়া পৌর এলাকার পরিস্থিতি আজও থমথমে। আজ রোববারও সকাল থেকে বেড়া পৌরসভার কিছু এলাকায় ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পৌরসভার সম্ভপুর ও পায়না মহল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–যুবলীগের নেতা–কর্মীরা জড়ো হয়েছেন। অন্যদিকে হাতিগাড়া এলাকায় বিএনপির নেতা–কর্মীরা জড়ো হয়েছেন।সম্ভপুর, পায়না মহল্লা এবং হাতিগাড়া এলাকা পাশাপাশি। দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ–সহিংসতা এড়াতে দুই পক্ষের মাঝামাঝি অবস্থান নিয়েছে পুলিশ।উদ্ভূত পরিস্থিতিতে পৌরসভার ডাকবাংলা বাজারের বেশির ভাগ দোকান বন্ধ রয়েছে। তবে বেড়া পৌর বাজারে কিছু দোকানপাট খুলেছে। আতঙ্কের কারণে বাজারে মানুষের আনাগোনা কম।.রাতে ওসি প্রত্যাহারক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে গত তিন দিনে দফায়–দফায় সংঘর্ষের পর গতকাল রাতে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে রাজশাহী রিজার্ভ রেঞ্জে (আরআরএফ) সংযুক্ত করা হয়েছে।বেড়া থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফা। বিষয়টি নিশ্চিত করেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ।.আজ বেলা সাড়ে ১১টার দিকে নতুন ওসি গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকে পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। কিছু কিছু এলাকায় লোকজন জড়ো হলেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে। আশা করি, পরিস্থিতির আর অবনতি হবে না।’.বৃহস্পতিবার থেকে সংঘর্ষ–উত্তেজনাপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে বেড়া পৌর এলাকার বিভিন্ন মহল্লায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ শুরু হয়। ওই দিন সম্ভপুর ও পায়না মহল্লার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা মিছিল নিয়ে বেড়া থানার সামনে অবস্থান নেন। তখন বিএনপি ও ছাত্রদলের নেতা–কর্মীরা তাঁদের ধাওয়া দিলে সংঘর্ষ বাধে। একই দিনে বৃশালিখা মহল্লায়ও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে সাবেক ডেপুটি স্পিকার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িও রয়েছে।.শুক্রবার পৌর এলাকার সম্ভপুর ও পায়না মহল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে পাশের হাতিগাড়া মহল্লার বিএনপির নেতা–কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এর ধারাবাহিকতায় গতকাল শনিবার সকাল থেকে আবারও পৌর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন সকালে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফসহ প্রশাসনের কর্মকর্তারা ও স্থানীয় বিএনপির নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নিয়ে বৈঠক করেন।.সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের ব্যর্থতা দাবি করে বিএনপির স্থানীয় নেতা–কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বৈঠকে বক্তব্য দেন।.প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠক শেষে ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি দেখতে গেলে পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয় কিছু মানুষও ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করা হয় এবং তাঁর ক্যামেরা ভাঙচুর করা হয়। এর পরপরই বৃশালিখা মহল্লায় শামসুল হক টুকুর বাড়ির সামনে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষ বাধে। পরে তা আশপাশের কয়েকটি মহল্লায় ছড়িয়ে পড়ে। সন্ধ্যার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।শনিবারের সংঘর্ষে অন্তত ২৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে হাতিগাড়া মহল্লার এক কিশোর গুরুতর আহত হয়।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/77jwli4126

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬

১

মির্জা আজমকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের

২

বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা আজও মুখোমুখি, বেড়ার পরিস্থিতি থমথমে

৩

আবারও ছক্কা মেরে পন্তের সেঞ্চুরি, রেকর্ডে ছাড়িয়ে গেলেন ম্যাককালামকে

৪

রংপুরে মাদকবিরোধী কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ

৫

ফরিদপুরে আশ্রয়ণকেন্দ্রের ২৩০ ঘরের মধ্যে ১৩৯টি পরিত্যক্ত

৬

মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের, বাহরাইন জানাল শিল্প স্থাপনায় হামলার কথা

৭

খিচুড়ি বিলাস: বাঙালির রসনায়, স্মৃতিতে ও আবেগে

৮

কাকজোছনা

৯

বাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন

১০

হারের মুখ থেকে পয়েন্ট কাড়ল আর্সেনাল

১১

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলে দিল প্রশাসন

১২

এমবাপ্পের পেনাল্টি মিসের পর এস্পির ‘গোল্ডেন গোলে’ জিতল রিয়াল

১৩

নড়াইলের বেন্দারচর গ্রামে যা দেখা গেল

১৪

কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন

১৫

ফরাসি অপেরার সঙ্গে বাংলা অপেরা সুরের সম্মিলনে মুখর সন্ধ্যা

১৬

ক্ষমতাকেন্দ্রিক সহিংস রাজনীতি মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে: সিপিবি

১৭

এক বছরের বেশি সময় পরে ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দাম

১৮

আয়রনম্যান মালয়েশিয়ায় আরাফাতসহ বাংলাদেশের ১৩ জন সফল

১৯

‘আওয়ামী লীগের ক্ষুদ্র পরিসরে প্রত্যাবর্তনের জন্য দায়ী এমপি প্রার্থীরা’

২০