২২ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রংপুরে মাদকবিরোধী কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ

রংপুর নগরের সাতমাথা এলাকায় স্থানীয় মাদক নির্মূল কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শনিবার রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নগরের জি এল রায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন দুই শতাধিক মানুষ। তাঁরা মাদককারবারিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।রাত ১০টার দিকে রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জিসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং মাদককারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর রাত সাড়ে ১০টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।.এলাকাবাসীর অভিযোগ, গতকাল সন্ধ্যা সাতটার দিকে সাতমাথা রেলগেটের পাশে কমিটির তিন সদস্যকে মারধর করেন স্থানীয় মাদককারবারিরা। আহত ব্যক্তিরা হলেন সাতমাথা এলাকার ওয়াসিম হোসেন (২৭), শাহিন ইসলাম (২৫) ও আবদুল কুদ্দুস (৬০)।এলাকাবাসীর ভাষ্য, গুরুতর আহত অবস্থায় রাতে ওয়াসিম ও শাহিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা সেখানে চিকিৎসাধীন। আবদুল কুদ্দুস ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।.অবরোধ চলাকালে সড়কে বেঞ্চ, টেবিল, বাঁশ, চৌকিসহ বিভিন্ন প্রতিবন্ধক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে নগরের জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের অনেকের হাতে লাঠি ছিল। একপর্যায়ে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা।.এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সাতমাথা, রেলগেট ও বস্তি এলাকায় অন্তত আট হাজার মানুষের বসবাস। এসব এলাকায় মাদকের বিস্তার নিয়ে বাসিন্দারা উদ্বিগ্ন। তাঁদের অভিযোগ, মাদককারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে বারবার অনুরোধ করেও কাজ হয়নি। এ পরিস্থিতিতে প্রায় তিন মাস আগে এলাকার ৫১ জনকে নিয়ে ‘সাতমাথা মাদক ও অপরাধ নির্মূল’ নামে একটি কমিটি গঠন করা হয়।কমিটির সভাপতি আখতারুজ্জামান পারভেজ ও যুগ্ম সাধারণ সম্পাদক মোরছালিন হায়াতের অভিযোগ, সাতমাথায় মাদকের মূল ব্যবসা করেন স্থানীয় হাছিনা বেগম, আমজাদ হোসেন ও আবদুল মতিন। তাঁদের কাছ থেকে মাদক নিয়ে এলাকায় খুচরা বিক্রি করেন বাদল, জনি, আকাশ, শিপন, সজীব, রকি, চান্দু ও আসিফ।.এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানা সম্ভব হয়নি।বিক্ষোভে অংশ নেওয়া গৃহবধূ শিরিনা আক্তার বলেন, ‘এখানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা বিক্রি করা হয়। আমাদের বাচ্চারা ওদের কাছ থেকে মাদক নিয়ে খায়। বাচ্চারা আসক্ত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের দাবি, এখানে মাদক ব্যবসায়ীরা থাকবে না।’মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে জানিয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি প্রথম আলোকে বলেন, ‘পুলিশ মাদক ব্যবসায়ীদের কখনো ছাড় দেয় না। এলাকাবাসীর অভিযোগ আমরা গুরুত্বসহ নিয়েছি।’

Source: https://www.prothomalo.com/bangladesh/district/7zsj3zbnxs

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা আজও মুখোমুখি, বেড়ার পরিস্থিতি থমথমে

১

আবারও ছক্কা মেরে পন্তের সেঞ্চুরি, রেকর্ডে ছাড়িয়ে গেলেন ম্যাককালামকে

২

রংপুরে মাদকবিরোধী কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ

৩

ফরিদপুরে আশ্রয়ণকেন্দ্রের ২৩০ ঘরের মধ্যে ১৩৯টি পরিত্যক্ত

৪

মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের, বাহরাইন জানাল শিল্প স্থাপনায় হামলার কথা

৫

খিচুড়ি বিলাস: বাঙালির রসনায়, স্মৃতিতে ও আবেগে

৬

কাকজোছনা

৭

বাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন

৮

হারের মুখ থেকে পয়েন্ট কাড়ল আর্সেনাল

৯

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলে দিল প্রশাসন

১০

এমবাপ্পের পেনাল্টি মিসের পর এস্পির ‘গোল্ডেন গোলে’ জিতল রিয়াল

১১

নড়াইলের বেন্দারচর গ্রামে যা দেখা গেল

১২

কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন

১৩

ফরাসি অপেরার সঙ্গে বাংলা অপেরা সুরের সম্মিলনে মুখর সন্ধ্যা

১৪

ক্ষমতাকেন্দ্রিক সহিংস রাজনীতি মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে: সিপিবি

১৫

এক বছরের বেশি সময় পরে ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দাম

১৬

আয়রনম্যান মালয়েশিয়ায় আরাফাতসহ বাংলাদেশের ১৩ জন সফল

১৭

‘আওয়ামী লীগের ক্ষুদ্র পরিসরে প্রত্যাবর্তনের জন্য দায়ী এমপি প্রার্থীরা’

১৮

বিয়ে হওয়ার কথা ডিসেম্বরে, সেই খবর জেনে কোপানো হয় নূপুরকে, এখন আইসিইউতে জীবনযুদ্ধ

১৯

সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি

২০