২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে সোয়া ৬ লাখ কোটি টাকা

তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা। গত সেপ্টেম্বর মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা, যা এখন মোট বিতরণ করা ঋণের মধ্যে ৩৩ দশমিক ৮০ শতাংশ।আজ সোমবার বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে।এর আগে গত জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। তখন তা ছিল মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ।.বাংলাদেশ ব্যাংক বলছে, গত ডিসেম্বর মাস শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। মার্চ শেষে বেড়েছিল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা। গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ কমলেও পরের প্রান্তিকে তা বেড়ে যায়।আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে ব্যাংক খাতে অনিয়ম, জালিয়াতি, প্রতারণা ও দুর্নীতির উচ্চমাত্রার প্রভাবেই খেলাপি ঋণ বৃদ্ধি পায় বলে সংশ্লিষ্ট ব্যাংকাররা জানান।বিগত আওয়ামী লীগ সরকারের আমলে খেলাপি ঋণ বেড়েছিল। ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সরকার দায়িত্ব নেওয়ার সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। তারা ক্ষমতাচ্যুত হওয়ার আগে ২০২৪ সালের জুনে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা।.আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সেই সরকারের মেয়াদে ব্যাংক খাতের প্রকৃত চিত্র দেখানো শুরু হয়। আবার আওয়ামী লীগ-সমর্থিত অনেক গ্রাহককে জনসমক্ষে দেখা যায়নি। ফলে খেলাপি ঋণ হু হু করে বেড়ে যায়। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার বিশেষ ছাড়ে ঋণ পুনঃ তফসিলের সুযোগ দেয়। তাতে খেলাপি ঋণ কমে আসে।বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে বর্তমান বিএনপি সরকারের আমলেও খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে।

Source: https://www.prothomalo.com/business/bank/lia0lrur8l

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ

১

সরকারিভাবে ব্রুনেইয়ে কাজের সুযোগ পাবেন ৩৭০ জন

২

হাসানুল ফেরদৌসের ভৌতিক গল্প—মড়া

৩

আজকের বিনিময় হার

৪

খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে সোয়া ৬ লাখ কোটি টাকা

৫

জিটিএ ক্যারেক্টার আনলকড: এমন বোল্ড লুকে বহুদিন দেখা যায়নি তাঁকে

৬

‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

৭

সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (পঞ্চম কিস্তি)

৮

শেরপুরে ১১ কোটি টাকার কসাইখানা পড়ে আছে

৯

প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সংলাপ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি

১০

আজ টিভিতে যা দেখবেন (২৩ নভেম্বর ২০২৬)

১১

পচেত্তিনোর দুঃস্বপ্নের অভিষেক, ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিল লিভারপুল

১২

হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে

১৩

ফেরেশতারা যাঁদের জন্য জন্য দোয়া করেন

১৪

ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন, প্রাণে বাঁচলেন এএসআই

১৫

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

১৬

আমার ওপর তাঁরা হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায়: নাহিদ ইসলাম

১৭

৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড মুদ্রণ বন্ধের নির্দেশ এনসিটিবির

১৮

ওসমান ফারুক সরে দাঁড়াতেই প্রার্থী হতে সক্রিয় বিএনপির পাঁচ নেতা

১৯

প্রেমিক ম্যাক্সকে বিয়ে করলেন পপতারকা মাইলি সাইরাস

২০