২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড মুদ্রণ বন্ধের নির্দেশ এনসিটিবির

২০২৭ শিক্ষাবর্ষের বিনা মূল্যের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে বিতরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট ও গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখতে মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নির্দেশনাপত্রটি ১৯ নভেম্বর জারি হলেও তা আজ রোববার গণমাধ্যমকে অবহিত করা হয়।

এনসিটিবি সূত্রে জানা গেছে, আগামী শিক্ষাবর্ষে প্রাক্-প্রাথমিক থেকে নবম-দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্রায় ৩১ কোটি পাঠ্যবই ছাপা হচ্ছে। এর মধ্যে মাধ্যমিক স্তরের বই ২২ কোটির বেশি এবং প্রাথমিক স্তরের বই প্রায় ৮ কোটি ২১ লাখ ৬৭ হাজার। সব মিলিয়ে বই ছাপা ও সরবরাহে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৮৭৯ কোটি টাকা।

এবার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের সময় অর্থাৎ ডিসেম্বরে শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের বই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী, নভেম্বরের মধ্যেই অধিকাংশ বই ছাপার কাজ শেষ করে মাঠপর্যায়ে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে এনসিটিবি। ইতিমধ্যে প্রাথমিক স্তরের বই ছাপা ও সরবরাহের কাজ প্রায় শেষ। সে তুলনায় মাধ্যমিক স্তরে তুলনামূলক পিছিয়ে আছে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে বলে আশা করছে এনসিটিবি।

এ রকম পরিস্থিতি এনসিটিবির নির্দেশনায় বলা হয়, এনসিটিবি ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তর এবং মাধ্যমিক স্তরের (ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, কারিগরি ও ব্রেইল) শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বিতরণের জন্য নির্ধারিত পাঠ্যপুস্তকের মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কার্যক্রম বর্তমানে চলমান। নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব। এ অবস্থায় ৩১ ডিসেম্বর পর্যন্ত সব শ্রেণির সব ধরনের নোট ও গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখতে মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এই কার্যক্রম সুষ্ঠু, নির্বিঘ্ন ও সময়মতো সম্পন্ন করা এবং জাতীয় দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

Source: https://www.prothomalo.com/bangladesh/zsypiqd5n6

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

১

আমার ওপর তাঁরা হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায়: নাহিদ ইসলাম

২

৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড মুদ্রণ বন্ধের নির্দেশ এনসিটিবির

৩

ওসমান ফারুক সরে দাঁড়াতেই প্রার্থী হতে সক্রিয় বিএনপির পাঁচ নেতা

৪

প্রেমিক ম্যাক্সকে বিয়ে করলেন পপতারকা মাইলি সাইরাস

৫

মিস ইউনিভার্সের ক্যাম্পে মিথিলাকে দেখে কেঁদেই ফেললেন মাহি

৬

পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে

৭

টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

৮

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় বন্ধ, ক্লাস অনলাইনে, খোলা হলে ডাইনিং

৯

এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিরা আর ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না

১০

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬

১১

মির্জা আজমকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের

১২

বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা আজও মুখোমুখি, বেড়ার পরিস্থিতি থমথমে

১৩

আবারও ছক্কা মেরে পন্তের সেঞ্চুরি, রেকর্ডে ছাড়িয়ে গেলেন ম্যাককালামকে

১৪

রংপুরে মাদকবিরোধী কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ

১৫

ফরিদপুরে আশ্রয়ণকেন্দ্রের ২৩০ ঘরের মধ্যে ১৩৯টি পরিত্যক্ত

১৬

মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের, বাহরাইন জানাল শিল্প স্থাপনায় হামলার কথা

১৭

খিচুড়ি বিলাস: বাঙালির রসনায়, স্মৃতিতে ও আবেগে

১৮

কাকজোছনা

১৯

বাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন

২০