২৩ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সংলাপ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংলাপ বা মতবিনিময় শুরু হচ্ছে আজ সোমবার। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রথম দল হিসেবে সংলাপে অংশ নিচ্ছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজকের সংলাপে জাতীয় ঐক্যের জন্য ‘প্রথম পদক্ষেপ’ হিসেবে প্রধানমন্ত্রীকে দুটি শর্ত দেবে দলটি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও সেদিন দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে কথাও বলেন। সেই ধারাবাহিকতায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হচ্ছে।

প্রথম দল হিসেবে এনসিপির নেতারা আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারপ্রধানের সঙ্গে আলোচনায় বসছেন। দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেবে।

জাতীয় ঐক্যের লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের সঙ্গেও প্রধানমন্ত্রীর পর্যায়ক্রমে আলোচনায় বসার কথা রয়েছে। জামায়াতের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান গত শুক্রবার অস্ট্রেলিয়া সফরে গেছেন। সেখান থেকে তিনি মালয়েশিয়ায় যাবেন। ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল রোববার প্রথম আলো কে বলেন, একটি পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর ঐক্যের ডাক দিয়েছেন। এটাকে সবারই সাধুবাদ জানানো উচিত।

যুক্তরাজ্যে সাত দিনের সফর শেষে গতকাল বিকেলে দেশে ফিরেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে সেখানে এনসিপি কী বলবে, তা সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি।

এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, দেশে একটা সংকটকাল চলছে। দেশের সরকারপ্রধান যদি সংলাপের আহ্বান জানান, অবশ্যই দায়িত্বশীল রাজনৈতিক দল ও বিরোধী দল হিসেবে তাঁরা সেই সংলাপে সাড়া দেবেন। তাঁরা মূলত শুনতে চাইবেন প্রধানমন্ত্রী আসলে কী চাইছেন, তিনি কীভাবে দেশকে এগিয়ে নিতে চাইছেন, কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে চাইছেন।

নাহিদ বলেন, ‘আমাদের জায়গা থেকে আমরা তাঁকে সাজেশন দিয়ে আসব—জাতীয় ঐক্যের অবশ্যই সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে এবং বিগত সময়ে যে অঙ্গীকার ভঙ্গ করেছেন, তার জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু করার মাধ্যমেই জাতীয় ঐকমত্যের শুরু করতে হবে, যাতে আমরা আশ্বস্ত হব। সেটার প্রধান ধাপ হচ্ছে সংবিধান সংশোধন কমিটি বাতিল ও সংবিধান সংশোধন পরিষদের শপথ নেওয়া।’

গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, সঠিকভাবে জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তির নবায়ন, শেখ হাসিনার ফাঁসি কার্যকর—এই মৌলিক বিষয়গুলোতে যদি বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ হয়, তবেই কেবল জাতীয় ঐক্য হতে পারে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।

এনসিপি নিজের জায়গা থেকে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে রাজপথে থাকবে উল্লেখ করে নাহিদ বলেন, ‘আমরা তাদের জাতীয় শত্রু মনে করি। ভারত আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার চেষ্টা করছে। সেই শক্তির মোকাবিলা ইনশা আল্লাহ আমরা রাজপথে করব।’

Source: https://www.prothomalo.com/politics/ss8r4c9a3b

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

১

সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (পঞ্চম কিস্তি)

২

শেরপুরে ১১ কোটি টাকার কসাইখানা পড়ে আছে

৩

প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সংলাপ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি

৪

আজ টিভিতে যা দেখবেন (২৩ নভেম্বর ২০২৬)

৫

পচেত্তিনোর দুঃস্বপ্নের অভিষেক, ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিল লিভারপুল

৬

হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে

৭

ফেরেশতারা যাঁদের জন্য জন্য দোয়া করেন

৮

ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন, প্রাণে বাঁচলেন এএসআই

৯

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

১০

আমার ওপর তাঁরা হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায়: নাহিদ ইসলাম

১১

৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড মুদ্রণ বন্ধের নির্দেশ এনসিটিবির

১২

ওসমান ফারুক সরে দাঁড়াতেই প্রার্থী হতে সক্রিয় বিএনপির পাঁচ নেতা

১৩

প্রেমিক ম্যাক্সকে বিয়ে করলেন পপতারকা মাইলি সাইরাস

১৪

মিস ইউনিভার্সের ক্যাম্পে মিথিলাকে দেখে কেঁদেই ফেললেন মাহি

১৫

পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে

১৬

টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

১৭

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় বন্ধ, ক্লাস অনলাইনে, খোলা হলে ডাইনিং

১৮

এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিরা আর ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না

১৯

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬

২০