২৪ নভেম্বর ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নড়াইলের কালিয়ায় বিনা মূল্যে চোখের চিকিৎসা, দেওয়া হয়েছে ওষুধ-চশমা

‘আমি এহানে ডাক্তার দেখাতি আইছি। চোখি সমস্যা ছেলো; বিনা মূল্যে ডাক্তার দেহায়ছি, চশমাও দেছে। পাঁচ বছর চোখি সমস্যায় ভুগতিছি। আগেও একবার এহানে ডাক্তার দেহায়ছি।’ বিনা মূল্যে চোখের চিকিৎসা পেয়ে কথাগুলো বললেন দীপালি দাস।’ আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়ন পরিষদে বিনা মূল্যে চোখের চিকিৎসা প্রদান করা হয়। প্রায় ৭০০ রোগী চিকিৎসা নেন। দীপালি দাস তাঁদের একজন। তাঁর বাড়ি ওই ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে।গাছবাড়িয়া গ্রামের মুন্সি জাহিদুর রহমান বলেন, ‘এখানে ফ্রি ডাক্তার আইছে শুনে, আইসে ডাক্তার দেহায়ছি। আমারে অপারেশনের কথা বলছে। কিন্তু আমি অপারেশন হব না। পরে ফ্রি একটা ওষুধ দেছে, আরেকটক বাইরে থেকে কিনতি কইছে।’.বিনা মূল্যে চোখের চিকিৎসার এই আয়োজন করেছেন খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ। এতে সহযোগিতায় রয়েছে খুলনার রূপসার রেভারেন্ড আবদুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল। হাসপাতালটির চিকিৎসক মনোজ দাসের নেতৃত্বে কর্মকর্তা, চিকিৎসক ও টেকনিশিয়ান মিলে ১০ জনের একটি টিম বিনা মূল্যে চোখের চিকিৎসার ক্যাম্পটি পরিচালনা করেন।এ সময় সেবা নেওয়া রোগীদের মধ্যে প্রয়োজন অনুযায়ী ৩৫০ জনকে ওষুধ এবং ৩০০ জনকে চশমা দেওয়া হয়। ১১০ জন ছানি রোগী বাছাই করা হয়। তাঁদের মধ্যে ৫০ জনকে সার্জারির জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের খুলনায় নিয়ে বিনা মূল্যে সার্জারি করা হবে।.চেয়ারম্যান হওয়ার পর তৃতীয়বারের মতো এই আয়োজন করেছেন জানিয়ে বি এম বরকত উল্লাহ বলেন, ‘২০১০ সাল থেকে বিনা মূল্যে চিকিৎসাসেবার মোট ১২টি ক্যাম্প করেছি। আজকে আমার পক্ষ থেকে বিনা মূল্যে রোগীদের ওষুধ-চশমা প্রদান করা হয়েছে।’বরকত উল্লাহ বলেন, ‘ছানি পড়া রোগীদের অপারেশন থেকে শুরু করে যাতায়াত, থাকা-খাওয়া সব খরচ বহন করবে রেভারেন্ড আবদুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যহত থাকবে।’

Source: https://www.prothomalo.com/bangladesh/district/aigulyqi4n

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব

১

পাঁচ সিএনজি বিক্রি, তবুও নিঃস্ব আবুল মিয়া: বনানীর পরিত্যক্ত বেতার ভবনে জমজমাট জুয়ার আসর ?

২

বোর্ডে ভোটাভুটি, ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ

৩

গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ

৪

হুয়াং পদে ফেরার আগে এনভিডিয়ার পর্ষদকে আরও গোপন সম্পর্কের কথা জানান

৫

মোদির শাসনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ

৬

চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট

৭

ফলকে স্ত্রীরও নাম, সমালোচনার মুখে সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

৮

একা নয়, ১১ দল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে চায় জামায়াত

৯

চুল পড়া ও টাকের চিকিৎসায় গুরুত্ব পাচ্ছে এক্সোজোম থেরাপি

১০

নড়াইলের কালিয়ায় বিনা মূল্যে চোখের চিকিৎসা, দেওয়া হয়েছে ওষুধ-চশমা

১১

‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন কাজী কামরুল ইসলাম

১২

বিদেশ থেকে কীভাবে দেশের অপরাধজগৎ নিয়ন্ত্রণ করতেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম?

১৩

চাষের মাছের চেয়ে নদীর মাছ খেতে ভালো লাগে কেন

১৪

কিউআর কোড কী, এর ব্যবহার বাড়ছে কেন

১৫

২৬ নভেম্বর শুরু ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড, যুক্ত হচ্ছে দুটি নতুন ইভেন্ট

১৬

স্বতন্ত্র পরিচালকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ থাকতে হবে

১৭

প্যারোলে মুক্ত বাদল ফরাজি, ১৮ বছর পর বাগেরহাটে নিজের বাড়িতে যাচ্ছেন

১৮

পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে দফায় দফায় মারধরের অভিযোগ

১৯

শুধু সন্তানকে দোষ না দিয়ে নিজেদের জীবনাচরণ বদলান

২০