২৪ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফলকে স্ত্রীরও নাম, সমালোচনার মুখে সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নরসিংদীর শিবপুর উপজেলায় একটি সরকারি স্থাপনা উদ্বোধনের নামফলকে বিভাগীয় কমিশনারের নামের পাশাপাশি তাঁর স্ত্রীরও নাম থাকায় সামাজিকমাধ্যমে সমালোচনা শুরু হয়। পরে ওই স্থাপনা উদ্বোধন না করে অন্য কয়েকটি কর্মসূচিতে যোগ দেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া। আজ মঙ্গলবার দুপুরে শিবপুর উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে।.জানা গেছে, শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের জন্য বরাদ্দ হওয়া প্রথম গাড়িটি দীর্ঘ দিন ধরে উপজেলা কমপ্লেক্সে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। স্মারক হিসেবে গাড়িটি যথাযথ সংরক্ষণের উদ্যোগ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াসমিন। এ জন্য টিনশেডের একটি স্থাপনা নির্মাণ করা হয়। আজ দুপুরে স্থাপনাটি উদ্বোধন ও আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে আসেন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান।.গাড়িটি জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। ঐতিহ্য বিবেচনায় সংরক্ষণের স্বার্থে আমরা গাড়িটি রং করে একটি শেডের নিচে প্রদর্শনের উদ্যোগ নিয়েছিলাম; কিন্তু নামের ভুলে ঘটনাটি এতদূর পৌঁছাবে বুঝতে পারিনি। —ফারজানা ইয়াসমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিবপুর.উপজেলা প্রশাসনের একাধিক সূত্র জানায়, দুপুরে বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান সস্ত্রীক উপজেলা কমপ্লেক্সে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে তাঁকে স্বাগত জানান।.এদিকে সকালে টিনশেড স্থাপনা উদ্বোধনের ওই নামফলকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিয়া ও নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহানের নামের পাশাপাশি বিভাগীয় কমিশনারের সহধর্মিণী সোনিয়া হালিমের নাম থাকায় সমালোচনা শুরু হয়। পরে স্থাপনাটি উদ্বোধন না করেই অন্য কর্মসূচিগুলোতে অংশ নেন বিভাগীয় কমিশনার। এর মধ্যে ছিল ভিক্ষাবৃত্তি করা একজনকে মুদিদোকান উপহার, ১৫ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।.জানতে চাইলে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘ভুলক্রমে বিভাগীয় কমিশনার স্যারের স্ত্রীর নাম নামফলকে ছিল। অন্য জায়গায় নামটি ব্যবহারের কথা থাকলেও নামফলক তৈরির দায়িত্বে থাকা কর্মচারী, সেখানেও নামটি রেখে দেন। এটি অবশ্যই অনিচ্ছাকৃত ছিল, তা আমাদের চোখে পড়েনি। ওই নামফলক সরিয়ে ফেলা হয়েছে।’ফারজানা ইয়াসমিন আরও বলেন, ‘গাড়িটি জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। ঐতিহ্য বিবেচনায় সংরক্ষণের স্বার্থে আমরা গাড়িটি রং করিয়ে একটি শেডের নিচে প্রদর্শনের উদ্যোগ নিয়েছিলাম; কিন্তু নামের ভুলে ঘটনাটি এত দূর পৌঁছাবে বুঝতে পারিনি।’

Source: https://www.prothomalo.com/bangladesh/district/l839e3u8jw

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব

১

পাঁচ সিএনজি বিক্রি, তবুও নিঃস্ব আবুল মিয়া: বনানীর পরিত্যক্ত বেতার ভবনে জমজমাট জুয়ার আসর ?

২

বোর্ডে ভোটাভুটি, ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ

৩

গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ

৪

হুয়াং পদে ফেরার আগে এনভিডিয়ার পর্ষদকে আরও গোপন সম্পর্কের কথা জানান

৫

মোদির শাসনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ

৬

চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট

৭

ফলকে স্ত্রীরও নাম, সমালোচনার মুখে সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

৮

একা নয়, ১১ দল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে চায় জামায়াত

৯

চুল পড়া ও টাকের চিকিৎসায় গুরুত্ব পাচ্ছে এক্সোজোম থেরাপি

১০

নড়াইলের কালিয়ায় বিনা মূল্যে চোখের চিকিৎসা, দেওয়া হয়েছে ওষুধ-চশমা

১১

‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন কাজী কামরুল ইসলাম

১২

বিদেশ থেকে কীভাবে দেশের অপরাধজগৎ নিয়ন্ত্রণ করতেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম?

১৩

চাষের মাছের চেয়ে নদীর মাছ খেতে ভালো লাগে কেন

১৪

কিউআর কোড কী, এর ব্যবহার বাড়ছে কেন

১৫

২৬ নভেম্বর শুরু ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড, যুক্ত হচ্ছে দুটি নতুন ইভেন্ট

১৬

স্বতন্ত্র পরিচালকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ থাকতে হবে

১৭

প্যারোলে মুক্ত বাদল ফরাজি, ১৮ বছর পর বাগেরহাটে নিজের বাড়িতে যাচ্ছেন

১৮

পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে দফায় দফায় মারধরের অভিযোগ

১৯

শুধু সন্তানকে দোষ না দিয়ে নিজেদের জীবনাচরণ বদলান

২০