২৪ নভেম্বর ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বতন্ত্র পরিচালকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ থাকতে হবে

সরকার ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের যে খসড়া চূড়ান্ত করেছে, তা যথাযথ বলেই মনে করি। ব্যাংক খাত সংস্কারে সরকারের ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে। শুধু ব্যাংক আইন সংশোধন নয়, ব্যাংক খাতে বাংলাদেশ ব্যাংক তদারকি বাড়িয়েছে, সেটাও ইতিবাচক।খসড়ায় ব্যাংকের পরিচালনা পর্ষদে সংসদ সদস্য ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের থাকার সুযোগ রাখা হয়নি। এটা ভালো পদক্ষেপ। দেশের জনপ্রতিনিধিদের ওপর মানুষের এমনিতেই অনেক প্রত্যাশা থাকে, থাকে নানা ধরনের দাবি; এ পরিপ্রেক্ষিতে তাঁদের এ ধরনের পদে না থাকাই ভালো।.বেসরকারি ব্যাংকে একই পরিবারের তিনজন এখন পরিচালক হতে পারেন। এটা একসময় দুজন ছিল। আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংকমালিকদের দাবিতে পরিচালনা পর্ষদে পরিবারের সদস্যসংখ্যা বাড়ানোর সুযোগ তৈরি করা হয়। বর্তমান সরকার সংখ্যাটি আবার দুজনে নামিয়ে আনছে। আমি মনে করি, সরকারের সিদ্ধান্তটি ভালো। একই পরিবার থেকে দুজনের বেশি ব্যাংকের পর্ষদে থাকা উচিত নয়।একজন পরিচালক এখন টানা ১২ বছর ব্যাংকের পর্ষদে থাকার সুযোগ পান। এ সুযোগও আওয়ামী লীগ সরকারের আমলে তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রেও আমি করি, মেয়াদ ৬ বছরে নামিয়ে আনা ইতিবাচক পদক্ষেপ।ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যাবৃদ্ধির কথাও বলা হয়েছে আইন সংশোধনের খসড়ায়। তবে আমার কথা হলো, সংখ্যা বৃদ্ধি করে লাভ হবে না, যদি না স্বতন্ত্র পরিচালকেরা তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন।.স্বতন্ত্র পরিচালকদের কাজ হচ্ছে, ব্যাংকের পরিচালনা সম্পর্কে স্বাধীনভাবে মত দেওয়া। কিন্তু দেখা যায়, পরিচালনা পর্ষদের যাঁরা ক্ষমতাবান সদস্য, প্রায়ই তাঁদের পছন্দের মানুষ বা আত্মীয়স্বজনকে স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। আবার যাঁদের নিয়োগ দেওয়া হয়, তাঁরাও যে নিজেদের দায়িত্ব সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল থাকেন, বিষয়টি মোটেও তা নয়।স্বাধীন পরিচালকদের নিজেদের কর্মপরিধি সম্পর্কে সম্যক ধারণা থাকা উচিত। সেই সঙ্গে তাঁদের স্বাধীনভাবে কাজ করার মতো পরিবেশ থাকতে হবে। কারা এ পদে নিয়োগ পাবেন এবং কীভাবে পাবেন, সে ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।সামগ্রিকভাবে আমরা চাই বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বৃদ্ধি পাক। তবে শুধু আইন সংশোধন বা পরিচালনা পর্ষদের কাঠামো পরিবর্তন করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। পরিচালকদের যোগ্যতা, স্বতন্ত্র পরিচালকদের স্বাধীনতা, নিয়ন্ত্রক সংস্থার কার্যকর তদারকি, সিদ্ধান্ত গ্রহণে জবাবদিহি—সবকিছু নিশ্চিত করতে হবে।.ব্যাংক পরিচালনায় ব্যক্তিগত, পারিবারিক কিংবা রাজনৈতিক প্রভাবের পরিবর্তে পেশাদারত্ব ও প্রাতিষ্ঠানিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে। শেষ পর্যন্ত ব্যাংক খাতের সুশাসনের সুফল যেন আমানতকারী, ঋণগ্রহীতা এবং সামগ্রিক অর্থনীতির মানুষ পায়, তা-ই হওয়া উচিত এসব সংস্কারের মূল লক্ষ্য।এখন দেখার বিষয়, খসড়া অনুযায়ী আইন সংশোধন হয় কি না।নাজনীন আহমেদ, নির্বাহী পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)

Source: https://www.prothomalo.com/business/analysis/mqn4sxpkdi

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউআর কোড কী, এর ব্যবহার বাড়ছে কেন

১

২৬ নভেম্বর শুরু ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড, যুক্ত হচ্ছে দুটি নতুন ইভেন্ট

২

স্বতন্ত্র পরিচালকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ থাকতে হবে

৩

প্যারোলে মুক্ত বাদল ফরাজি, ১৮ বছর পর বাগেরহাটে নিজের বাড়িতে যাচ্ছেন

৪

পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে দফায় দফায় মারধরের অভিযোগ

৫

শুধু সন্তানকে দোষ না দিয়ে নিজেদের জীবনাচরণ বদলান

৬

স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনে মানুষ কী পাচ্ছে

৭

সম্পর্ক থেকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, নিজের শর্তে অনড় মিমি

৮

ইতিবাচক সিদ্ধান্ত বাস্তবায়নে পথরেখা দরকার

৯

বিয়ের আগে যেন শ্রী উঠেছে দুষ্টু কোকিলের, ৮ ছবিতে আকর্ষণ ছড়াচ্ছেন এই হবু কনে

১০

জলবায়ু সম্মেলন: ১ হাজার ৫৫ কোটি টাকার প্রতিশ্রুতি পেল বাংলাদেশ

১১

ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর তোড়জোড় কিসের ইঙ্গিত, আইজেনকট কি বড় ঝামেলায় পড়ছেন

১২

পল্টনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সন্দেহে একজনকে মারধর

১৩

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অঙ্গীকারবদ্ধ চীন

১৪

মালয়েশিয়া থেকে ঢাকার ‘অপরাধ নিয়ন্ত্রণ করতেন’ সুইডেন আসলাম

১৫

আইসিইউতে শনাক্ত জীবাণুর ৯৩% বহু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী

১৬

হাতিরঝিলে সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই অটোরিকশাচালক আহত

১৭

লালবাগে প্লাস্টিকের গুদামে আগুন নেভাতে গিয়ে দুই ফায়ারকর্মী আহত

১৮

মজুরি বোর্ডের পৌনে ৯ ঘণ্টার সভা শেষে মুলতবি, মঙ্গলবার আবার বৈঠক

১৯

ঢাকার শেয়ারবাজারে লেনদেন কমেছে সাড়ে ২৪ শতাংশ

২০